চা
Job Scholars
প্রশ্ন 41
সঠিক উত্তর: C
কুক্কুরীপা কতটি পদ রচনা করেন?
A. ১টি
B. ২টি
C. ৩টি
D. ৪টি
Explanation:
কুক্কুরীপা চর্যাপদের ৫ নং ও ২০ নং পদের রচয়িতা। মনে করা হয় ৪৮ নং পদটিও তাঁর রচনা — সেটি পাওয়া যায়নি। সে হিসেবে তিনি মোট ৩টি পদ রচনা করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 42
সঠিক উত্তর: A
চর্যাপদে মোট কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়?
A. ৬
B. ৭
C. ৮
D. ৯
Explanation:
চর্যাপদে মোট ৬টি প্রবাদ বাক্য পাওয়া যায়।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 43
সঠিক উত্তর: B
চর্যাপদ কতো বঙ্গাব্দে আবিষ্কৃত হয়?
A. ১৩১৩
B. ১৩১৪
C. ১৩১৬
D. ১৩২০
Explanation:
চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে (১৩১৪ বঙ্গাব্দে) নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 44
সঠিক উত্তর: A
'অভিসময়বিভঙ্গ' গ্রন্থের রচয়িতা কে?
A. লুইপা
B. বীণাপা
C. ভুসুকপা
D. কুক্কুরীপা
Explanation:
'অভিসময়বিভঙ্গ' গ্রন্থের রচয়িতা লুইপা। চর্যাপদের আদি কবি বলা হয় লুইপাকে। তিনি চর্যাপদের ১ নং ও ২৯ নং পদ রচনা করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 45
সঠিক উত্তর: D
'টালত মোর ঘর নাহি পড়বেষী/হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।' কে বলেছেন?
A. লুইপা
B. কাহ্নপা
C. শবরপা
D. ঢেণ্ডনপা
Explanation:
চর্যাপদের বিখ্যাত পংক্তি 'টালত মোর ঘর নাহি পড়বেষী/হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।' — এটি ঢেণ্ডনপার রচনা। তিনি পেশায় তাঁতি ছিলেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 46
সঠিক উত্তর: B
চর্যাপদের প্রাচীন কবি কে?
A. লুইপা
B. শবরপা
C. ভুসুকুপা
D. কাহ্নপা
Explanation:
চর্যাপদের প্রাচীন কবি শবরপা। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শবরপা ছিলেন লুইপার গুরু, তাই চর্যার প্রাচীন কবি শবরপাই হবেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 47
সঠিক উত্তর: D
'গঙ্গা জউনা মাঝেরে বহই নাঈ', কার লেখা?
A. ধর্মপা
B. ভুসুকুপা
C. কুক্কুরীপা
D. ডোম্বীপাদ
Explanation:
চর্যাপদের বিখ্যাত পংক্তি 'গঙ্গা জউনা মাঝেরে বহই নাঈ' — এটি ডোম্বীপাদ রচিত।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 48
সঠিক উত্তর: D
চর্যাপদের সুর বা রাগের নাম-
A. রাগ অর্ক
B. রাগ ভৈরবী
C. রাগ পটমঞ্জরী
D. সবগুলো
Explanation:
চর্যাপদের প্রতিটি পদের শুরুতে রাগের নাম উল্লেখ আছে। এর মধ্যে রাগ অর্ক, রাগ ভৈরবী, রাগ পটমঞ্জরী সহ আরও অনেক রাগ ব্যবহৃত হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 49
সঠিক উত্তর: A
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
A. চর্যাপদ
B. শ্রীকৃষ্ণ কীর্তন
C. শূন্য পুরাণ
D. নিরঞ্জনের রম্মা
Explanation:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিতের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.