Job Scholars
ফিরে যান

chorzapad
প্রশ্ন পড়ুন

প্রশ্ন, অপশন, সঠিক উত্তর এবং explanation একসাথে পড়ুন।

প্রশ্ন 21 সঠিক উত্তর: A
চর্যাপদ এর সাথে আরও কয়টি বই মিলিয়ে হরপ্রসাদ শাস্ত্রী ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা' নামের বইটি প্রকাশ করেন?
A. ৩টি
B. ৪টি
C. ১টি
D. ৪টি
Explanation:
চর্যাপদের সাথে আরও ৩টি পুঁথি মিলিয়ে ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 22 সঠিক উত্তর: D
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা-
A. মাগধী প্রাকৃত
B. অসিমিয়া
C. বাংলা
D. বঙ্গকামরূপী
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী বা প্রাচীন বাংলা। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 23 সঠিক উত্তর: C
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে ধারণা করা হয়?
A. গুপ্ত
B. পাঠান
C. পাল
D. সেন
Explanation:
সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছে বলে ধারণা করা হয়। এই সময় পাল রাজবংশের শাসন ছিল। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 24 সঠিক উত্তর: C
তিব্বতি ভাষায় চর্যাপদ অনুবাদ করেছেন-
A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B. প্রেবাধচন্দ্র বাগচী
C. কীর্তিচন্দ্র
D. মুনিদত্ত
Explanation:
তিব্বতি ভাষায় চর্যাপদ অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে এই তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন ড. প্রেবাধচন্দ্র বাগচী। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 25 সঠিক উত্তর: B
হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদের মূল পাণ্ডুলিপি থেকে ১৯৭৮ সালে কে পুরো চর্যাপদের ফটোমুদ্রণ সংস্করণ প্রকাশ করেন?
A. নীহারিকা সেন
B. নীলরতন সেন
C. ড. মুহম্মদ শহীদুল্লাহ
D. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদের মূল পাণ্ডুলিপি থেকে ১৯৭৮ সালে নীলরতন সেন পুরো চর্যাপদের ফটোমুদ্রণ সংস্করণ প্রকাশ করেন। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 26 সঠিক উত্তর: C
Buddhist Mystic Songs-এ চর্যাপদের কতজন কবির কথা বলা হয়েছে?
A. ২১ জন
B. ২২ জন
C. ২৩ জন
D. ২৪ জন
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলা হয়েছে। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 27 সঠিক উত্তর: B
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা কত?
A. ৫১টি
B. ৫০টি
C. সাড়ে ৪৭টি
D. সাড়ে ৪৬টি
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। সুকুমার সেনের মতে ৫১টি। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 28 সঠিক উত্তর: C
চর্যাপদের প্রাচীন কবি কে?
A. লুইপা
B. ভুসুকুপা
C. শবরপা
D. কাহ্নপা
Explanation:
চর্যাপদের প্রাচীন কবি শবরপা। তিনি ছিলেন লুইপার গুরু। লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেও শবরপা তাঁর পূর্ববর্তী কবি। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 29 সঠিক উত্তর: D
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বশেষ পদের রচয়িতা কে?
A. জয়নন্দীপা
B. সরহপা
C. দারিকপা
D. শবরপা
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বশেষ পদের (৫০ নং পদ) রচয়িতা শবরপা। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 30 সঠিক উত্তর: D
চর্যাপদের খণ্ডিত আকারে পাওয়া ২৩ নং পদের রচয়িতা কে?
A. লুইপা
B. কাহ্নপা
C. শবরপা
D. ভুসুকুপা
Explanation:
চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে এবং এর রচয়িতা ভুসুকুপা। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 31 সঠিক উত্তর: B
বাংলা সাহিতের আদি কবি-
A. কাহ্নপা
B. লুইপা
C. শবরপা
D. সরহপা
Explanation:
চর্যাপদের প্রথম পদ লুইপার রচনা। সেই হিসেবে লুইপাকে বাংলা সাহিতের আদি কবি বলা হয়। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 32 সঠিক উত্তর: C
চর্যাপদের যে পদটি হারিয়ে যায়নি-
A. ২৪
B. ২৫
C. ২৭
D. ৪৮
Explanation:
চর্যাপদের ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো সম্পূর্ণ হারিয়ে গেছে এবং ২৩ নং পদ আংশিকভাবে পাওয়া গেছে। কিন্তু ২৭ নং পদটি পাওয়া গেছে। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 33 সঠিক উত্তর: A
চর্যাপদ রচনার সময় কোন রাজারা ক্ষমতায় আধিষ্ঠিত ছিলেন?
A. পাল
B. সেন
C. মৌর্য
D. গুপ্ত
Explanation:
চর্যাপদ রচনার সময় পাল রাজারা ক্ষমতায় ছিলেন। পাল আমলে বৌদ্ধ ধর্মের সহজিয়া মত বিশেষভাবে বিকশিত হয়। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 34 সঠিক উত্তর: A
কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
A. ২৩ নং
B. ২৪ নং
C. ৪৫ নং
D. ৪৬ নং
Explanation:
চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির রচয়িতা ভুসুকুপা। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 35 সঠিক উত্তর: B
কাহ্নপা রচিত কোন পদটি পাওয়া যায়নি?
A. ১৩ নং
B. ২৪ নং
C. ৩৬ নং
D. ৪০ নং
Explanation:
কাহ্নপা মোট ১৩টি পদ রচনা করেছেন কিন্তু ২৪ নং পদটি পাওয়া যায়নি। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 36 সঠিক উত্তর: D
চর্যাপদ বাংলা ভাষার প্রথম-
A. কাব্যগ্রন্থ
B. কবিতা সংকলন
C. গানের সংকলন
D. সবগুলোই
Explanation:
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ, কবিতা সংকলন এবং গানের সংকলন — তিনটিই। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 37 সঠিক উত্তর: D
'চর্যা' শব্দটির অর্থ-
A. প্রকৃত
B. শুদ্ধ
C. আচার
D. আচরণ
Explanation:
বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে 'চর্যা' শব্দের অর্থ পালনীয় নিয়ম বা আচরণ। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 38 সঠিক উত্তর: D
চর্যার তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন কে?
A. কীর্তিচন্দ্র
B. হরপ্রসাদ শাস্ত্রী
C. রাজেন্দ্রলাল মিত্র
D. প্রেবাধচন্দ্র বাগচী
Explanation:
১৯৩৮ সালে চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন ড. প্রেবাধচন্দ্র বাগচী। তিব্বতি ভাষায় চর্যাপদ অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 39 সঠিক উত্তর: C
তিব্বতি ভাষায় চর্যাপদ অনুবাদ করেছেন-
A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B. প্রেবাধচন্দ্র বাগচী
C. কীর্তিচন্দ্র
D. মুনিদত্ত
Explanation:
তিব্বতি ভাষায় চর্যাপদ অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রেবাধচন্দ্র বাগচী এই তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 40 সঠিক উত্তর: B
'চঞ্চল চীএ পইঠা কাল', চর্যাপদের কোন কবির রচিত লাইন?
A. বিরূপা
B. লুইপা
C. কুক্কুরীপা
D. ভুসুকুপা
Explanation:
চর্যাপদের ১ নং পদের বিখ্যাত লাইন 'চঞ্চল চীএ পইঠা কাল' — এটি লুইপার রচিত। তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। Copyright © JobScholar. All rights reserved.