চা
Job Scholars
প্রশ্ন 1
সঠিক উত্তর: B
'বাংলা সাহিতের ইতিহাস' গ্রন্থানুসারে চর্যাপদের কবির সংখ্যা কতজন?
A. ২৩
B. ২৪
C. ২১
D. কোনটিই নয়
Explanation:
সুকুমার সেনের 'বাংলা সাহিতের ইতিহাস' গ্রন্থে চর্যাপদের কবির সংখ্যা ২৪ জন বলে উল্লেখ করা হয়েছে। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 2
সঠিক উত্তর: C
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
A. আরকান রাজগ্রন্থাগার থেকে
B. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
C. নেপালের রাজগ্রন্থশালা থেকে
D. চীন থেকে
Explanation:
চর্যাপদ নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 3
সঠিক উত্তর: C
চর্যাপদ প্রথম প্রকাশিত হয়-
A. নেপাল থেকে
B. বাংলা একাডেমি থেকে
C. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
D. মোহামেডান লিটারারি সোসাইটি থেকে
Explanation:
১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়। সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 4
সঠিক উত্তর: D
কোন কবি চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
A. কাহ্নপা
B. লুইপা
C. ডাকার্ণব
D. মুনীদত্ত
Explanation:
চর্যাপদের সংস্কৃত ভাষার টীকা লিখেছেন মুনিদত্ত। তবে তিনি ১১ নং পদের ব্যাখ্যা করেননি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 5
সঠিক উত্তর: B
চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত?
A. ৫০টি
B. সাড়ে ৪৬টি
C. ৪৫টি
D. ৩৪টি
Explanation:
চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা সাড়ে ৪৬টি। ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে এবং ২৪, ২৫, ৪৮ নং পদ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 6
সঠিক উত্তর: A
'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
A. বঙ্গীয় সাহিত্য পরিষদ
B. শ্রীরামপুর মিশন
C. এশিয়াটিক সোসাইটি
D. ফোর্ট উইলিয়াম কলেজ
Explanation:
১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 7
সঠিক উত্তর: A
কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
A. ২৩ নং
B. ২৪ নং
C. ৪৫ নং
D. ৪৬ নং
Explanation:
চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির রচয়িতা ছিলেন ভুসুকুপা। পদটির প্রথম ৬টি লাইন পাওয়া গেছে, বাকি ৪টি লাইন পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 8
সঠিক উত্তর: C
Buddhist Mystic Songs-এ চর্যাপদের কতজন কবির কথা বলা হয়েছে?
A. ২১ জন
B. ২২ জন
C. ২৩ জন
D. ২৪ জন
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলা হয়েছে। অপরদিকে সুকুমার সেনের 'বাংলা সাহিতের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির নাম পাওয়া যায়।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 9
সঠিক উত্তর: B
তত্ত্বীপা কত নং পদ রচনা করেন?
A. ২৩
B. ২৫
C. ২৭
D. ৩১
Explanation:
তত্ত্বীপা চর্যাপদের ২৫ নং পদের রচয়িতা। তবে এই পদটি পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 10
সঠিক উত্তর: D
চর্যাপদের রচয়িতাদের মধ্যে বাংলাদেশের লোক ছিলেন-
A. শবরপা
B. ভুসুকুপা
C. ঢেণ্ডনপা
D. ক+খ
Explanation:
চর্যাপদের রচয়িতাদের মধ্যে শবরপা ও ভুসুকুপা বাংলাদেশের লোক ছিলেন বলে ধারণা করা হয়। ভুসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন — 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী'।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 11
সঠিক উত্তর: B
'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
A. সনাতন হিন্দু
B. সহজিয়া বৌদ্ধ
C. জৈন
D. হরিজ
Explanation:
চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। প্রতেক পদের শুরুতে নির্দিষ্ট রাগের নাম উল্লেখ করা আছে।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 12
সঠিক উত্তর: A
প্রথমবার নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করা হয় কত সালে?
A. ১৯০৭
B. ১৯০৯
C. ১৯১০
D. ১৯১৬
Explanation:
১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল ভ্রমণকালে নেপালের রাজদরবারের অভিলিপিশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 13
সঠিক উত্তর: A
চর্যাপদ কোন ধরনের রচনা?
A. কবিতা
B. রম্যরচনা
C. নির্দেশনাবলী
D. প্রবন্ধ
Explanation:
চর্যাপদ কবিতা বা গানের সংকলন। এর কবিতাগুলো গানের মতোই গাওয়া হতো।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 14
সঠিক উত্তর: B
চর্যাপদের রচিত পদের সংখ্যাবিচারে দ্বিতীয় প্রধান কবি-
A. লুইপা
B. ভুসুকুপা
C. শবরপা
D. কাহ্নপা
Explanation:
চর্যাপদের পদ রচনার সংখ্যাবিচারে প্রথম কাহ্নপা (১৩টি পদ) এবং দ্বিতীয় ভুসুকুপা (৮টি পদ)।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 15
সঠিক উত্তর: A
চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে কোন বইয়ে আলোচনা করা হয়?
A. Buddhist Mystic Songs
B. বঙ্গ ভাষা ও সাহিত্য
C. বঙ্গকামরূপী
D. হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ধর্মতত্ত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬০ সালে।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 16
সঠিক উত্তর: A
চর্যাপদ এর সাথে আরও কয়টি বই মিলিয়ে ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা' নামের বইটি প্রকাশ করেন?
A. ৩টি
B. ৪টি
C. ১টি
D. ৪টি
Explanation:
চর্যাপদের সাথে আরও ৩টি পুঁথি — সরহপাদের দোহা, কাহ্নপাদের দোহা ও ডাকার্ণব — মিলিয়ে ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 17
সঠিক উত্তর: D
লুইপা রচিত কয়টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়?
A. ২টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি
Explanation:
লুইপা রচিত ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়। তিনি চর্যাপদের ১ নং ও ২৯ নং পদের রচয়িতা।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 18
সঠিক উত্তর: B
চর্যাপদের টীকাকার কোন পদটি ব্যাখ্যা করেননি?
A. ৭ নং পদ
B. ১১ নং পদ
C. ১০ নং পদ
D. ১৮ নং পদ
Explanation:
চর্যাপদের টীকাকার মুনিদত্ত ১১ নং পদটির ব্যাখ্যা করেননি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 19
সঠিক উত্তর: B
কাহ্নপার কয়টি পদ পাওয়া গেছে?
A. ১৩টি
B. ১২টি
C. ১১টি
D. ১০টি
Explanation:
কাহ্নপা মোট ১৩টি পদ রচনা করেছেন কিন্তু ২৪ নং পদটি পাওয়া যায়নি। তাই তাঁর মোট প্রাপ্ত পদ সংখ্যা ১২টি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 20
সঠিক উত্তর: A
হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করেন কত সালে?
A. ১৯০৭ সালে
B. ১৯০৯ সালে
C. ১৯১০ সালে
D. ১৯১৬ সালে
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে (তৃতীয়বার নেপাল সফরে) নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
Copyright © JobScholar. All rights reserved.