Job Scholar
প্রশ্ন 101 সঠিক উত্তর: B
বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?
A. জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি
B. শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা
C. রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস
D. রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া
Explanation:
জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি-রেমিট্যান্সে অগ্রগতি হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন স্বচ্ছতা-জবাবদিহিতা ব্যাহত করছে, যা প্রধান কাঠামোগত বৈপরীত্য। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 102 সঠিক উত্তর: B
Identify the sentence where 'up' functions as a noun-
A. He turned the volume up
B. Business confidence is on the up
C. We live just up the road
D. Our system should be up by afternoon
Explanation:
'on the up' এখানে noun phrase, যেখানে up noun হিসেবে ব্যবহৃত; অন্য বাক্যগুলোতে up যথাক্রমে adverb, preposition ও adjective হিসেবে কাজ করছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 103 সঠিক উত্তর: A
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?
A. অবলোহিত অঞ্চল
B. দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
C. অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
D. এক্স-রে এবং গামা-রে অঞ্চল
Explanation:
JWST মূলত ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি শনাক্তের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে হাবল টেলিস্কোপ মূলত দৃশ্যমান ও অতিবেগুনি অঞ্চলে কাজ করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 104 সঠিক উত্তর: C
In William Shakeseapre's play As you like it, the Seven Ages of Man speech was delivered by-
A. Oliver
B. Orlando
C. Jaques
D. Rosalind
Explanation:
As You Like It নাটকের Act II Scene VII-এ Seven Ages of Man ভাষণটি Jaques চরিত্র দিয়েছিল। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 105 সঠিক উত্তর: C
Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?
A. অ্যাপ্লিকেশন লেয়ার
B. নেটওয়ার্ক লেয়ার
C. ট্রান্সপোর্ট লেয়ার
D. ডেটালিঙ্ক লেয়ার
Explanation:
নির্ভরযোগ্য ডেটা স্থানান্তরের জন্য দায়ী TCP প্রোটোকলটি OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 106 সঠিক উত্তর: D
চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর প্রাথমিক লক্ষ্য কী?
A. একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
B. নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
C. বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
D. বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
Explanation:
২০১৩ সালে চীনের উদ্যোগে শুরু হওয়া BRI-এর লক্ষ্য এশিয়া-আফ্রিকা-ইউরোপ জুড়ে বাণিজ্য ও অবকাঠামোর সংযুক্তি গড়ে তোলা, যাতে বাংলাদেশও ২০১৬ সালে যুক্ত হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 107 সঠিক উত্তর: A
'ই' এর মাত্রার উপরের অংশের নাম কী?
A. চৈতন
B. আঁকড়ি
C. পাগড়ি
D. জোড় আকঁড়ি
Explanation:
'ই' জাতীয় বর্ণের মাত্রার ওপরের ঢেউ খেলানো অংশটির নাম চৈতন বা টিকি। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 108 সঠিক উত্তর: B
মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
A. ১৮৪৬
B. ১৮৬৭
C. ১৮৯৮
D. ১৯০৫
Explanation:
১৮৬৭ সালে ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 109 সঠিক উত্তর: A
পরমাণু চুল্লীতে সচরাচর কোন জ্বালানী ব্যবহার করা হয়?
A. ইউরেনিয়াম-২৩৫
B. ইউরেনিয়াম-২৩৮
C. থোরিয়াম-১৩২
D. প্লুটোনিয়াম-২৪০
Explanation:
ইউরেনিয়াম-২৩৫ সহজে বিভাজিত হয় এবং ভাঙার সময় অতিরিক্ত নিউট্রন নির্গত করে চেইন বিক্রিয়া চালু রাখে, তাই এটি চুল্লির প্রধান জ্বালানি। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 110 সঠিক উত্তর: C
মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে?
A. 5.17%
B. 6.17%
C. 7.17%
D. 8.17%
Explanation:
চক্রবৃদ্ধি সূত্র C=P(1+r)^n ব্যবহার করে ২=(1+r)^10 সমাধান করলে r≈৭.১৭% পাওয়া যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 111 সঠিক উত্তর: A
ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-
A. রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট
B. হিমালয়, আল্পস, রকি
C. হিমালয়, রকি, বিন্দা
D. আল্পস, হেনরি, ফুজিয়ামা
Explanation:
রকি ভঙ্গিল পর্বতের, ভিসুভিয়াস আগ্নেয় পর্বতের এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের আদর্শ উদাহরণ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 112 সঠিক উত্তর: C
বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?
A. বিষুবরেখা
B. ট্রপোপজ
C. কারমান লাইন
D. কলোরাডো লাইন
Explanation:
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিমি উচ্চতায় অবস্থিত কাল্পনিক সীমারেখাকে কারমান লাইন বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 113 সঠিক উত্তর: C
'ময়দান, মুনাফা, বই' শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?
A. উর্দু
B. ফারসি
C. আরবি
D. পর্তুগীজ
Explanation:
ময়দান, মুনাফা ও বই শব্দ তিনটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 114 সঠিক উত্তর: D
'মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন ধরণের বাক্য?
A. ইচ্ছাসূচক
B. অনুজ্ঞাসূচক
C. প্রশ্নবোধক
D. অস্থিবাচক
Explanation:
বাক্যটিতে কোনো নেতিবাচক বা নিষেধসূচক শব্দ নেই, বরং সরাসরি ইতিবাচক ঘটনা প্রকাশ পায়, তাই এটি অস্থিবাচক বাক্য। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 115 সঠিক উত্তর: C
একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?
A. ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
B. ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
C. ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
D. ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
Explanation:
অতিরিক্ত গভীরে ঠেলে দিলে প্লবতা বল বেড়ে যায়; হাত সরালে এই বাড়তি বল ঘনকটিকে আবার আগের সাম্যাবস্থায়, অর্থাৎ অর্ধেক ডোবা অবস্থায় ফিরিয়ে আনবে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 116 সঠিক উত্তর: B
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?
A. উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কর্তৃত্ব
B. সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রিকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত
C. পৌরসভা পর্যায়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অভাব
D. দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা
Explanation:
সংবিধানে বিকেন্দ্রীকরণের বিধান থাকলেও বাস্তবে ক্ষমতা কেন্দ্রীয় সরকার ও সংসদ সদস্যদের হাতে কেন্দ্রীভূত থাকায় স্থানীয় সরকার কার্যকর হতে পারছে না। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 117 সঠিক উত্তর: C
বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-
A. হরিধান, রূপালী
B. ইরাটম, বর্ণালী
C. ব্রি-শাইল, বলাকা
D. হীরা, উত্তরণ
Explanation:
ব্রি-শাইল উচ্চফলনশীল ধানের এবং বলাকা উচ্চফলনশীল গমের জাত হিসেবে পরিচিত। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 118 সঠিক উত্তর: D
যদি x+1/x=0 হয়, তবে √x+1/√x এর মান কত?
A. 0
B. 1
C. 2
D. √2
Explanation:
x+1/x=0 কে (√x+1/√x)²-2 আকারে লিখে সমাধান করলে √x+1/√x = √2 পাওয়া যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 119 সঠিক উত্তর: C
কোনটি UNESCO 'Intangible Cultural Heritage'- এর অন্তর্ভূক্ত?
A. একুশে ফেব্রুয়ারি
B. পহেলা বৈশাখ
C. বাউল গান
D. জামদানি বয়ন শিল্প
Explanation:
ইউনেস্কো ২০০৫ সালে বাউল সংগীতকে বিশ্ব ঐতিহ্যবাহী মৌখিক ও অবস্তুগত ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 120 সঠিক উত্তর: D
কোন কবি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন?
A. আল মাহমুদ
B. হেলাল হাফিজ
C. নির্মলেন্দু গুণ
D. শামসুর রাহমান
Explanation:
শামসুর রাহমান ১৯৭১ সালে 'দেশ' পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 121 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?
A. ফিশিং (Phishing)
B. স্প্যাম ইমেইল (Spam e-mail)
C. র‌্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)
D. পরিচয় চুরি (Identity Theft)
Explanation:
র‌্যানসমওয়ার ফাইল বা নেটওয়ার্ক লক করে মুক্তিপণ দাবি করে, ফিশিং বা স্প্যামের তুলনায় এটি অনেক বেশি ধ্বংসাত্মক ও সরাসরি আর্থিক ক্ষতিসাধক বলে ক্রমবর্ধমান গুরুত্ব পাচ্ছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 122 সঠিক উত্তর: A
মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
A. ২৩টি
B. ২০টি
C. ২২টি
D. ২৫টি
Explanation:
দীনেশচন্দ্র সেনের সংগৃহীত ও ১৯২৩ সালে প্রকাশিত মৈমনসিংহ গীতিকা এ পর্যন্ত ২৩টি ভাষায় অনূদিত হয়েছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 123 সঠিক উত্তর: C
কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না?
A. অর্থ ঋণ আদালত
B. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
C. সামরিক আদালত
D. সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন
Explanation:
Army Act অনুযায়ী সামরিক আদালত বা কোর্ট মার্শালের রায়ের বিরুদ্ধে সাধারণত উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে না, কারণ এটি নিজস্ব পৃথক আইন দ্বারা পরিচালিত। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 124 সঠিক উত্তর: B
'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
A. স্ফুলিঙ্গ
B. রোদসী
C. পীতাভ
D. আরক্ত
Explanation:
আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে একশব্দে 'রোদসী' বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 125 সঠিক উত্তর: B
GHz কিসের একক?
A. মেমরির আকার
B. প্রসেসরের গতি
C. তথ্য স্থানান্তরের গতি
D. তথ্য উৎপাদনের পরিমাণ
Explanation:
GHz প্রসেসরের ক্লক স্পিড পরিমাপের একক, যা প্রতি সেকেন্ডে সম্পাদিত চক্র সংখ্যা নির্দেশ করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 126 সঠিক উত্তর: B
বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?
A. নূরনামা
B. আমীর হামজা
C. গুপি চন্দ্রের সন্ন্যাস
D. মহুয়া
Explanation:
ফকির গরীবুল্লাহ রচিত 'আমীর হামজা' পুঁথি সাহিত্যের একটি জনপ্রিয় উদাহরণ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 127 সঠিক উত্তর: D
You will need a variety of skills, including leadership, endurance etc. In this sentence the word including is a -
A. conjunction
B. gerund
C. participle
D. preposition
Explanation:
'including' এখানে উদাহরণ বোঝাতে noun-এর আগে বসে preposition-এর মতো কাজ করছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 128 সঠিক উত্তর: D
অপারেশন '____' লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।
A. ডেজার্ট স্টর্ম
B. এন্ডিউরিং ফ্রিডম
C. ব্লু হেলমেট
D. প্রসপারিটি গার্ডিয়ান
Explanation:
লোহিত সাগর ও এডেন উপসাগরে হুথি হামলার প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত উদ্যোগটির নাম অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 129 সঠিক উত্তর: D
কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
A. সারথী, নিরীহ, নীরোগ
B. প্রমান, অঙ্গন, দর্পণ
C. অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
D. একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
Explanation:
অন্য গুচ্ছগুলোতে সারথী, প্রমান, অনুস্টেয় প্রভৃতি ভুল বানান আছে; একত্রিত, স্থায়িত্ব ও অর্ধাঙ্গিনী গুচ্ছের সবকটি বানান শুদ্ধ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 130 সঠিক উত্তর: B
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?
A. অর্থনৈতিক সহযোগিতা
B. সামরিক সহযোগিতা
C. পরিবেশ সুরক্ষা
D. মহাকাশ গবেষণা সহযোগিতা
Explanation:
২০২১ সালে গঠিত AUKUS জোটের মূল লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রযুক্তি সহযোগিতা ও ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষা। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 131 সঠিক উত্তর: C
Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession?
A. Jane Eyre
B. Emma
C. Wuthering Heights
D. Persuasion
Explanation:
Emily Bronte-র 'Wuthering Heights' উপন্যাসে Catherine ও Heathcliff-কে কেন্দ্র করে প্রজন্মব্যাপী তীব্র প্রেম, ঘৃণা ও প্রতিশোধের কাহিনি বর্ণিত হয়েছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 132 সঠিক উত্তর: A
The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a -
A. relative clause
B. noun clause
C. adverbial clause
D. independent clause
Explanation:
'that she recommended' clause-টি 'the book' কে qualify করছে এবং relative pronoun দিয়ে শুরু, তাই এটি relative clause। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 133 সঠিক উত্তর: A
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
A. পদ্মা
B. মেঘনা
C. যমুনা
D. ব্রহ্মপুত্র
Explanation:
নদী রক্ষা কমিশনের তথ্য অনুসারে বাংলাদেশ অংশে পদ্মা নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, প্রায় ৩৪১ কিলোমিটার। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 134 সঠিক উত্তর: C
|3x-1|<2 এর সমাধান সেট:
A. (-1/3,0)
B. (-1/3,∞)
C. (-1/3,1)
D. (∞,-1/3)
Explanation:
অসমতাটি সমাধান করলে -1<3x<3 থেকে -1/3
প্রশ্ন 135 সঠিক উত্তর: C
It is no good falling in love at first sight. Here the word 'falling' is a/an-
A. participle
B. infinitive
C. gerund
D. verbal noun
Explanation:
'falling' এখানে একটি কাজকে noun হিসেবে উপস্থাপন করছে (verb+ing as noun), যা gerund-এর বৈশিষ্ট্য। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 136 সঠিক উত্তর: B
সাধারনের দৃষ্টিতে কোনটি মুল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য?
A. আইনের নির্বাচনী প্রয়োগ
B. নাগরিকের অংশগ্রহণ
C. কর্তৃত্ববাদ
D. গোপনীয়তা
Explanation:
মূল্যবোধসম্পন্ন শাসনব্যবস্থায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ শাসনকে দায়িত্বশীল ও স্বচ্ছ রাখে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 137 সঠিক উত্তর: D
x⁴-2x+1 কে x – 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
A. 2
B. 81
C. 0
D. 76
Explanation:
উৎপাদক উপপাদ্য অনুসারে f(3) বসিয়ে হিসাব করলে ভাগশেষ পাওয়া যায় ৭৬। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 138 সঠিক উত্তর: D
Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern & Western cultures, etc. are best exemplified in-
A. Shadow of the Moon by MM Kaye
B. Bhowani Junction by John Masters
C. Kim by Rudyard Kipling
D. A Passage to India by EM Forster
Explanation:
E.M. Forster-এর 'A Passage to India' উপন্যাসে প্রাচ্য-পাশ্চাত্য সংস্কৃতির অলঙ্ঘনীয় ব্যবধান ও ঔপনিবেশিক ক্ষমতার টানাপোড়েন সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 139 সঠিক উত্তর: B
একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক?
A. নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা
B. বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত উনসুলিন তৈরি করে
C. অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন
D. প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রটি
Explanation:
টাইপ-১ ডায়াবেটিসে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষ ধ্বংস করে, ফলে ইনসুলিন উৎপাদন কমে যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 140 সঠিক উত্তর: B
Which of these works contains a defence of the right of freedom of speech and expression?
A. Holy Living and Holy Dying
B. Areopagitica
C. Religio Medici
D. A Free Man's Worship
Explanation:
John Milton-এর 'Areopagitica' রচনায় সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দীর্ঘ বক্তব্য রয়েছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 141 সঠিক উত্তর: B
বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?
A. বিশ্বব্যাংকের সুবিধালাভ
B. বিশেষ উত্তোলন অধিকার (SDR)
C. স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
D. ঘাটতি অর্থায়ন
Explanation:
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত IMF-এর SDR স্বর্ণের মতো গুরুত্ব বহন করে বলে একে Paper Gold বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 142 সঠিক উত্তর: A
'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
A. প্রতীচ্য
B. প্রাচ্যহীন
C. অপ্রাচ্য
D. নবীন
Explanation:
প্রাচ্য (পূর্ব) শব্দের বিপরীত শব্দ প্রতীচ্য (পশ্চিম)। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 143 সঠিক উত্তর: C
মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে?
A. স্বল্পমেয়াদি প্রবৃদ্ধি
B. অবকাঠামো নির্মান
C. মানব সম্পদ উন্নয়ন
D. আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ
Explanation:
নৈতিক মূল্যবোধ ও সুশাসন শিক্ষা-স্বাস্থ্যের সুষম বণ্টন নিশ্চিত করে দক্ষ ও নৈতিক জনশক্তি গড়ে তোলে, যা মানব সম্পদ উন্নয়নকে টেকসই করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 144 সঠিক উত্তর: D
কোনটি সঠিক বানান?
A. Gazete
B. Gazzete
C. Gaggete
D. Gazette
Explanation:
সঠিক ইংরেজি বানান 'Gazette'। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 145 সঠিক উত্তর: C
শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?
A. শিল্পাঞ্চলের অভাব
B. রাজনৈতিক অস্থিরতা
C. দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য
D. ক্ষুদ্রঋণের স্বল্পতা
Explanation:
তত্ত্বনির্ভর শিক্ষাব্যবস্থার কারণে কারিগরি দক্ষতার ঘাটতি থেকে যায়, ফলে শিল্পোদ্যোক্তারা উচ্চপদে বিদেশি নিয়োগে বাধ্য হন, যা অর্থনৈতিক রূপান্তরের প্রধান বাধা। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 146 সঠিক উত্তর: C
যদি a/b=b/c=2/3 হয়, তবে a:c এর মান কত হবে?
A. 2:3
B. 3:4
C. 4:9
D. 9:4
Explanation:
a:b=2:3 এবং b:c=2:3 কে মিলিয়ে a:b:c=4:6:9 পাওয়া যায়, সুতরাং a:c=4:9। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 147 সঠিক উত্তর: B
'Helena said I took the laptop home with me.' Its indirect form is-
A. Helena said that she took the laptop home with her
B. Helena said that she had taken the laptop home with her
C. Helena confirmed that she has taken the laptop home with her
D. Helena told that she had the laptop taken home with her
Explanation:
Indirect speech-এ reporting verb 'said' অপরিবর্তিত থাকে এবং simple past 'took' পরিবর্তিত হয়ে past perfect 'had taken' হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 148 সঠিক উত্তর: D
২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
A. আল শাবাব
B. জান জাউইদ
C. ফ্রি সুদান মুভমেন্ট
D. র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
Explanation:
২০১৩ সালে গঠিত RSF আধাসামরিক গোষ্ঠীটি বর্তমানে সুদানের সশস্ত্র বাহিনীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত এবং খার্তুম ও দারফুরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 149 সঠিক উত্তর: B
The lines 'A Book of Verses underneath the Bough,/ A Jug of Wine, a Loaf of Bread – and Thou/ Beside me singing in the Wilderness….' are taken from a famous translation work by.
A. Scott Fitzgerald
B. Edward Fitzgerald
C. William Fitzgerald
D. Gerald Fitzgerald
Explanation:
ওমর খৈয়ামের 'রুবাইয়াত' গ্রন্থের এই বিখ্যাত অনুবাদ করেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 150 সঠিক উত্তর: B
সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
A. ব্যক্তিগত
B. সামাজিক
C. রাষ্ট্রীয়
D. নীতিগত
Explanation:
সংবাদপত্রের স্বাধীনতা নাগরিকদের তথ্য প্রাপ্তি ও মত প্রকাশের সুযোগ দেয় বলে এটি একটি সামাজিক অধিকার হিসেবে বিবেচিত হয়। Copyright © JobScholar. All rights reserved.