Job Scholar
প্রশ্ন 51 সঠিক উত্তর: C
মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?
A. রাশিয়া
B. চীন
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. থাইল্যান্ড
Explanation:
সাইবার বা ক্রিপ্টো স্ক্যাম সেন্টার নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র এই আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 52 সঠিক উত্তর: B
প্রাচীন 'হরিকেল জনপদটি' কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?
A. রাজশাহী ও রংপুর
B. চট্টগ্রাম ও সিলেট
C. রাজশাহী ও খুলনা
D. খুলনা ও ঢাকা
Explanation:
হরিকেল জনপদের অবস্থান ছিল বর্তমান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 53 সঠিক উত্তর: B
k এর কোন মানের জন্য 5x+4y-1=0 এবং 2x+Ky-7=0 সরলরেখা দুটি সমান্তরাল?
A. -8/5
B. 8/5
C. 5/2
D. -8/5
Explanation:
সমান্তরাল রেখার শর্তে সহগের অনুপাত সমান হয়; সমীকরণ সমাধান করলে K=8/5 পাওয়া যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 54 সঠিক উত্তর: D
জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
A. তত্ত্ব-বোধিনী
B. ধূমকেতু
C. কালি ও কলম
D. কল্লোল
Explanation:
কবর কবিতাটি ১৯২৫ সালে 'কল্লোল' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, পরে 'রাখালী' কাব্যগ্রন্থে সংকলিত হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 55 সঠিক উত্তর: C
কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
A. মাছ আকাশে উড়ে।
B. তাঁর খুব আনন্দ পেল।
C. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
D. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।
Explanation:
অন্য বাক্যগুলোতে আসত্তির অভাব, অসম্পূর্ণতা বা বাহুল্য দোষ থাকায় কেবল 'আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত' বাক্যটি ব্যাকরণসম্মত। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 56 সঠিক উত্তর: B
In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era's aggressive spirit?
A. Scholar Gipsy
B. Dover Beach
C. Rugby Chapel
D. Immortality
Explanation:
'Dover Beach' কবিতায় আর্নল্ড ভিক্টোরিয়ান যুগের আধ্যাত্মিকতার সংকট ও হতাশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 57 সঠিক উত্তর: B
Poetry is the spontaneous overflow of powerful feeling: it takes its origin from emotion recollected in tranquility' is a statement ascribed to-
A. Coleridge
B. William Wordsworth
C. TS Eliot
D. IA Richards
Explanation:
উক্তিটি Wordsworth তাঁর 'Preface to Lyrical Ballads' গ্রন্থে কবিতা প্রসঙ্গে করেছিলেন। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 58 সঠিক উত্তর: D
'কোভিড-১৯'-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?
A. রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
B. পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
C. হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
D. mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
Explanation:
mRNA টিকা কোষকে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের মতো একটি নির্দোষ প্রোটিন তৈরি করতে নির্দেশ দেয়, যার বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 59 সঠিক উত্তর: B
ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে?
A. শুধুমাত্র লোকাল স্টোরেজ
B. ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
C. শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ
D. উপরের সবগুলো
Explanation:
ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ ও প্রসেসিং সুবিধা প্রদান করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 60 সঠিক উত্তর: C
কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?
A. বীরত্বগাথা ও ভক্তিমূলক
B. মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
C. আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
D. পল্লী জীবনের সুখ দুঃখ
Explanation:
বাউল গান মূলত আধ্যাত্মিক প্রেম ও মানুষের ভেতরের সত্তা অনুসন্ধানকেন্দ্রিক, যা বাউল সাধনার প্রকাশ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 61 সঠিক উত্তর: A
'বিষণ্ন' শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?
A. বিষাদ
B. বিষণ্ন
C. বিষাক্ত
D. বিষয়
Explanation:
'বিষণ্ন' বিশেষণ পদ; এর বিশেষ্য রূপ 'বিষাদ' অর্থাৎ দুঃখ বা মনের গ্লানি। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 62 সঠিক উত্তর: D
0x1234 শব্দটির বাইনারিরূপ কোনটি?
A. 001010011100
B. 0010010010100
C. 1110101111001011
D. 0001001000110100
Explanation:
প্রতিটি হেক্স ডিজিটকে ৪-বিট বাইনারিতে রূপান্তর করলে 0x1234 = 0001001000110100 হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 63 সঠিক উত্তর: A
Identify the incorrect spelling:
A. diletante
B. homonym
C. cromulent
D. accubation
Explanation:
শুদ্ধ বানান 'dilettante'; বাকিগুলোর বানান সঠিক। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 64 সঠিক উত্তর: C
শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?
A. ঘন ঘন আইনের সংস্কার
B. নিয়মিত বেতন বৃদ্ধি
C. নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়
D. আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি
Explanation:
নৈতিক শিক্ষাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যুক্ত করলে নাগরিকদের আচরণ ও সিদ্ধান্তে নৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, যা শাসনব্যবস্থায় মূল্যবোধ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর উপায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 65 সঠিক উত্তর: A
এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন মাস হবে?
A. মে
B. মার্চ
C. এপ্রিল
D. ফেব্রুয়ারী
Explanation:
১২ মাসে ১ বছর ধরে হিসাব করলে ১০০তম মাস পড়ে এপ্রিলে, আর ১০০ মাস পরের মাস হওয়ায় উত্তর হয় মে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 66 সঠিক উত্তর: A
বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?
A. মেরু অঞ্চল
B. নিরক্ষীয় অঞ্চল
C. একটি পাহাড়ের চূড়ায়
D. পৃথিবীর কেন্দ্রে
Explanation:
পৃথিবী উপবৃত্তাকার হওয়ায় মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব সবচেয়ে কম, ফলে মাধ্যাকর্ষণ বল ও বস্তুর ওজন সেখানে সর্বাধিক হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 67 সঠিক উত্তর: D
A very large building in which aircraft are housed is called a/an-
A. terminal
B. aerodrome
C. hanger
D. hangar
Explanation:
বিমান রাখার বড় ভবনকে বলা হয় hangar; hanger শব্দটির অর্থ ভিন্ন (পোশাক টাঙানোর যন্ত্র)। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 68 সঠিক উত্তর: D
কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?
A. Facebook
B. Amazon
C. YouTube
D. All of the above
Explanation:
Amazon সরাসরি ই-কমার্স প্লাটফর্ম হলেও Facebook ও YouTube-এও মার্কেটপ্লেস বা লিংকের মাধ্যমে কেনাবেচা সম্ভব, তাই সবগুলোই এ কাজে ব্যবহৃত হতে পারে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 69 সঠিক উত্তর: A
কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
A. স্বর্ণকুমারী দেবী
B. সেলিনা হোসেন
C. আল মাহমুদ
D. কাদম্বরী দেবী
Explanation:
জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় শুরু হওয়া 'বালক' পত্রিকা পরে 'ভারতী'র সাথে একীভূত হলে তার সম্পাদনার দায়িত্বে ছিলেন স্বর্ণকুমারী দেবী। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 70 সঠিক উত্তর: B
2x²+3x+1 এর ক্ষুদ্রতম মান হবে:
A. -3/4
B. -1/8
C. 1/8
D. 3/4
Explanation:
ax²+bx+c আকারের রাশির ক্ষুদ্রতম মান c-b²/4a সূত্রে বসিয়ে পাওয়া যায় -1/8। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 71 সঠিক উত্তর: A
কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?
A. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
B. বাংলাদেশ ব্যাংক
C. অর্থ বিভাগ
D. বাংলাদেশ পরিকল্পনা কমিশন
Explanation:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় আয় বা GDP নির্ণয় করে থাকে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 72 সঠিক উত্তর: B
বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?
A. জনশক্তি রপ্তানী
B. তৈরি পোশাক রপ্তানী
C. জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ
D. চামড়া জাতীয় পণ্য রপ্তানী
Explanation:
মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 73 সঠিক উত্তর: C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
A. অসম ভালোবাসা
B. আদিবাসীদের জীবন চিত্র
C. ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
D. পঞ্চাশের মন্বন্তর
Explanation:
'কবি' উপন্যাসে ডোম সম্প্রদায়ের যুবক নিতাইচরণের কবি হয়ে ওঠার কাহিনি বর্ণিত হয়েছে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 74 সঠিক উত্তর: C
কোন বাংগালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?
A. ড. কুদরত-ই-খুদা
B. কাজী মোতাহার হোসেন
C. জামাল নজরুল ইসলাম
D. অতীশ দীপংকর
Explanation:
জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উৎপত্তি ও কৃষ্ণগহ্বর নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা করেছেন। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 75 সঠিক উত্তর: A
বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়-------।
A. যুক্তরাজ্যে
B. যুক্তরাষ্ট্রে
C. ভারতে
D. পাকিস্তানে
Explanation:
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 76 সঠিক উত্তর: D
সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?
A. শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
B. রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রনের
C. সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
D. স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের
Explanation:
সুশাসনের মূল ভিত্তি স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব, যা একসাথে শাসনব্যবস্থাকে কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তোলে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 77 সঠিক উত্তর: D
A synonym of the word 'crepuscular' is-
A. nocturnal
B. diurnal
C. cathemeral
D. twilit
Explanation:
crepuscular অর্থ গোধূলি-সংক্রান্ত, যার নিকটতম প্রতিশব্দ twilit। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 78 সঠিক উত্তর: D
বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?
A. কৃষি রপ্তানি হ্রাস
B. নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
C. প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
D. পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া
Explanation:
শুধু পুঁজি বা সস্তা শ্রম বাড়িয়ে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি টেকে না; প্রযুক্তি ও দক্ষতার অভাবে মোট উৎপাদনশীলতা ধীরগতিতে বাড়াই মধ্যম আয়ের ফাঁদের মূল কারণ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 79 সঠিক উত্তর: C
Which functions both as a transitive and an intransitive verb?
A. sleep
B. arrive
C. break
D. die
Explanation:
'break' object সহ ও object ছাড়া উভয়ভাবে ব্যবহৃত হতে পারে (He broke the glass / The glass broke), তাই এটি transitive ও intransitive উভয়ই। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 80 সঠিক উত্তর: B
কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
A. প্রয়োজন
B. প্রেষণা
C. ইচ্ছা
D. শারীরিক শক্তি
Explanation:
চাহিদা থেকে সৃষ্ট মানসিক তাড়না যা মানুষকে লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করে তাকে প্রেষণা বা Motivation বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 81 সঠিক উত্তর: C
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে:
A. 8√3
B. 8√5
C. 16√3
D. 16√5
Explanation:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র (√3/4)a² এ a=৮ বসালে ফল আসে 16√3। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 82 সঠিক উত্তর: C
'To have a shot' means:
A. to open fire
B. to take a photograph
C. to make try
D. to test a gun
Explanation:
'have a shot' idiom-এর অর্থ একবার চেষ্টা করা। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 83 সঠিক উত্তর: B
OCR ____ থেকে ____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।
A. অডিও হতে টেক্সট
B. ইমেজ হতে টেক্সট
C. ভিডিও হতে টেক্সট
D. বাইনারি হতে ডেসিমেল
Explanation:
OCR প্রযুক্তি ছবি বা স্ক্যান করা লেখাকে সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 84 সঠিক উত্তর: A
কোন জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
A. ক্যানকুন চুক্তি
B. প্যারিস চুক্তি
C. কিয়োটো প্রোটোকল
D. কোপেনহেগেন চুক্তি
Explanation:
২০০৯ সালে কোপেনহেগেনে অঙ্গীকার হলেও ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুন সম্মেলনে GCF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 85 সঠিক উত্তর: B
Candidates are required to get ____ the centre before 09:00 AM.
A. at
B. to
C. in
D. into
Explanation:
'get to a place' মানে কোনো স্থানে পৌঁছানো, তাই সঠিক preposition 'to'। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 86 সঠিক উত্তর: C
ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?
A. এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
B. এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
C. এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
D. ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
Explanation:
ভাইরাস জীবদেহের অভ্যন্তরেই সক্রিয় হয় এবং বাইরে নিষ্ক্রিয় থাকে, তাই একে অন্তঃকোষীয় পরজীবী বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 87 সঠিক উত্তর: D
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
A. লিগনিন
B. রেজিন
C. হেমি সেলুলোজ
D. সেলুলোজ
Explanation:
কাঠ বা তুলার তন্তু থেকে প্রাপ্ত সেলুলোজই কাগজ তৈরির প্রধান রাসায়নিক উপাদান। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 88 সঠিক উত্তর: D
পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '______ ডকট্রিন' অনুসরণ করে?
A. মনরো
B. ট্রুম্যান
C. বুশ
D. কার্টার
Explanation:
১৯৮০ সালে পারস্য উপসাগরে তেল স্বার্থ রক্ষায় জিমি কার্টারের নীতি 'কার্টার ডকট্রিন' নামে পরিচিত। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 89 সঠিক উত্তর: C
কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
A. অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
B. ইউক্রেন এবং জর্জিয়া
C. সুইডেন এবং ফিনল্যান্ড
D. মলদোভা এবং বেলারুশ
Explanation:
ঐতিহ্যগত নিরপেক্ষতা ছেড়ে ফিনল্যান্ড ২০২৩ ও সুইডেন ২০২৪ সালে ন্যাটোতে যোগ দেয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 90 সঠিক উত্তর: C
সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় 'সামাজিক _____' থেকে।
A. আচরন
B. বৈষম্য
C. প্রথা
D. নীতি
Explanation:
দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি ও উৎসব অর্থাৎ সামাজিক প্রথা থেকেই সাংস্কৃতিক মূল্যবোধ সবচেয়ে বেশি উদ্ভূত হয়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 91 সঠিক উত্তর: C
কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?
A. শৈবাল
B. ছত্রাক
C. ভাইরাস
D. ব্যাকটেরিয়া
Explanation:
ভাইরাসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়ই অনুপস্থিত, যেখানে ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজম থাকে এবং শৈবাল-ছত্রাকে উভয়ই থাকে। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 92 সঠিক উত্তর: A
x²-(p+q)x+pq=0 এর সমাধান সেট হবে:
A. {p,q}
B. {p,q}
C. {-p,q}
D. {-p,-q}
Explanation:
রাশিটিকে গুণনীয়কে বিশ্লেষণ করলে (x-p)(x-q)=0 পাওয়া যায়, ফলে সমাধান সেট {p,q}। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 93 সঠিক উত্তর: C
3+3/2+3/4+...+3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?
A. 5
B. 6
C. 7
D. 8
Explanation:
প্রথম পদ ৩ ও সাধারণ অনুপাত ১/২ ধরে n তম পদ 3/64 এর সমীকরণ সমাধান করলে n=৭ পাওয়া যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 94 সঠিক উত্তর: A
আপনার পারসোনাল কম্পিউটার (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?
A. প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster
B. পিসির Configuration উন্নত করা
C. খুব দ্রুত গতির I/O devices লাগানো
D. খ ও গ উভয়েই
Explanation:
প্রোগ্রামের মূল ভিত্তি অ্যালগরিদম; বড় ডেটার ক্ষেত্রে হার্ডওয়্যার আপগ্রেডের চেয়ে দক্ষ অ্যালগরিদম ব্যবহারই কর্মদক্ষতা বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 95 সঠিক উত্তর: D
যদি 0 < x < 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে?
A. x
B. 2x
C. x²
D. x+1
Explanation:
x=০.৫ ধরে হিসাব করলে x+1=১.৫, যা অন্য সব মানের চেয়ে বড়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 96 সঠিক উত্তর: A
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, x/2 ও 3x/2। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে?
A. π/6
B. π/3
C. π/2
D. 2π/3
Explanation:
তিন কোণের সমষ্টি π ধরে সমীকরণ সমাধান করলে ক্ষুদ্রতম কোণ x/2 = π/6 পাওয়া যায়। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 97 সঠিক উত্তর: C
ABSCISSA শব্দটির বর্নগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
A. 10080
B. 6720
C. 3360
D. 3359
Explanation:
৮টি বর্ণের মধ্যে A ২বার ও S ৩বার পুনরাবৃত্ত হওয়ায় বিন্যাস সংখ্যা 8!/(2!×3!) = ৩৩৬০। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 98 সঠিক উত্তর: D
Which one is a coordinating conjunction?
A. since
B. lest
C. as
D. so
Explanation:
FANBOYS (For, And, Nor, But, Or, Yet, So) অনুযায়ী 'so' coordinating conjunction; বাকিগুলো subordinating conjunction। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 99 সঠিক উত্তর: D
দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
A. উদ্ধার
B. পুনর্বাসন
C. পুনর্গঠন
D. প্রস্তুতি
Explanation:
দুর্যোগ আসার আগেই ঝুঁকি মূল্যায়ন, সতর্কবার্তা ও পূর্ব-পরিকল্পনা গ্রহণের এই পর্যায়কেই প্রস্তুতি ধাপ বলা হয়, যা দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ। Copyright © JobScholar. All rights reserved.
প্রশ্ন 100 সঠিক উত্তর: D
কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?
A. উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন
B. খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ
C. পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং
D. ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
Explanation:
মাইক্রোওয়েভ তরঙ্গ খাবারের পানি ও চর্বির অণুকে দ্রুত কম্পিত করে ঘর্ষণজনিত তাপ সৃষ্টি করে, যাকে ডাই-ইলেকট্রিক হিটিং বলা হয়। Copyright © JobScholar. All rights reserved.