চা
Job Scholar
ফিরে যান
আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট
প্রশ্ন 1
সঠিক উত্তর: C
বর্তমানে ইন্টারপোলের মোট সদস্য দেশের সংখ্যা কতটি? [অক্টোবর, ২০২৬]
A. ১৯০টি
B. ১৯৩টি
C. ১৯৬টি
D. ১৯৮টি
Explanation:
• ইন্টারপোল:
- এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- পূর্ণ নাম: International Criminal Police Organization
- এটি একটি আন্তঃসরকারি সংস্থা, যার মূল কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে ও দমনে সহযোগিতা করা।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে ভিয়েনায় International Criminal Police Commission নামে শুরু হয়।
- ১৯৫৬ সাল থেকে বর্তমান নাম INTERPOL।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- বর্তমান সদস্য: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।
- সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা: General Assembly.
তথ্যসূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 2
সঠিক উত্তর: B
বিশ্বের পরমাণু প্রযুক্তি ও পারমাণবিক উপকরণ রপ্তানি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক জোট কোনটি?
A. গ্লোবাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যালায়েন্স
B. নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ
C. ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার টেকনোলজি ক্লাস্টার
D. পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তি নিয়ন্ত্রণ পরিষদ
Explanation:
• নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ / Nuclear Suppliers Group – NSG:
- নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ হলো পরমাণু সরবরাহকারী গোষ্ঠী হলো বিশ্বের পরমাণু প্রযুক্তি ও পারমাণবিক উপাদান রপ্তানি নিয়ন্ত্রণকারী একটি শক্তিশালী বহুপাক্ষিক আন্তর্জাতিক জোট।
- বর্তমান সদস্য: ৪৮টি সরকার।
তথ্যসূত্র: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 3
সঠিক উত্তর: C
ডলারের আধিপত্য রোধে কোন জোটটি গঠিত হয়েছে?
A. G7
B. G20
C. BRICS
D. ASEAN
Explanation:
• ডলারের আধিপত্য রোধে ব্রিকস (BRICS) জোটটি গঠিত হয়েছে।
• ডলারের আধিপত্য রোধ:
- ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তর্জাতিক জোট।
- বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো এবং সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এর অন্যতম লক্ষ্য।
- ব্রিকসের সদস্যদেশগুলো পারস্পরিক বাণিজ্যে নিজস্ব বা স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
- এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ডলারের একক আধিপত্য কমিয়ে একটি বহুমুদ্রাভিত্তিক বৈশ্বিক অর্থব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
- বিশেষ করে চীন, ভারত, রাশিয়া ও ব্রাজিল নিজেদের মধ্যে বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
- ব্রিকসের আলোচনায় বিকল্প আন্তঃদেশীয় পেমেন্ট ব্যবস্থা এবং স্থানীয় মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয়ও গুরুত্ব পেয়েছে।
- তবে ব্রিকসের উদ্দেশ্য সরাসরি ডলারকে বিলুপ্ত করা নয়; বরং ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থায় বহুমুদ্রার ব্যবহার বৃদ্ধি করা।
উল্লেখ্য,
- ব্রিকসের পূর্ণরূপ: Brazil, Russia, India, China and South Africa—প্রাথমিকভাবে এই পাঁচ দেশের নামের আদ্যক্ষর নিয়ে BRICS নামটি গঠিত।
- জোটটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- ব্রিকসের সদস্য সংখ্যা ১১টি।
উৎস:
টাইমস অব ইন্ডিয়া;
রাশিয়ান সংবাদ সংস্থা;
BRICS Council.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 4
সঠিক উত্তর: C
১৯তম BRICS শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
A. ব্রাজিল
B. রাশিয়া
C. চীন
D. দক্ষিণ আফ্রিকা
Explanation:
২০২৭ BRICS শীর্ষ সম্মেলন:
- ১৯তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো চীন। ২০২৭ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং চীন ব্রিকস জোটের সভাপতিত্ব গ্রহণ করবে।
BRICS:
- BRICS (ব্রিকস) হলো বিশ্বের উদীয়মান প্রধান অর্থনীতিগুলোর একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট যা বাণিজ্য, বিনিয়োগ, ভূ-রাজনৈতিক এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার প্রভাব বিস্তারের জন্য কাজ করে। এটি মূলত গ্লোবাল সাউথ দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি ফোরাম।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন)।
- বর্তমান সদস্য: ১১টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া)।
- সহযোগী দেশ: ১০টি (বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, ভিয়েতনাম এবং উজবেকিস্তান)।
- বর্তমান সভাপতি দেশ: ১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে ভারত ব্রিকস-এর সভাপতিত্ব করছে এবং ১৮তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
- লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ, উন্নয়ন এবং পশ্চিমা আধিপত্য হ্রাস করে বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
উৎস: i) BRICS 2026 ওয়েবসাইট। ii) Britannica.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 5
সঠিক উত্তর: D
'উরুগুয়ে রাউন্ড' GATT বাণিজ্য আলোচনার কততম রাউন্ড ছিল?
A. পঞ্চম
B. ষষ্ঠ
C. সপ্তম
D. অষ্টম
Explanation:
• উরুগুয়ে রাউন্ড:
- উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর অষ্টম ও শেষ বাণিজ্য আলোচনার রাউন্ড।
- যা ১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে অনুষ্ঠিত হয়।
- উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তি সংশোধন করা হয়।
- GATT ১ জানুয়ারি, ১৯৯৫ সালে WTO তে রূপান্তরিত হয়।
- এই রাউন্ড বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনে - শুল্ক কমানো, সেবা খাত ও মেধাস্বত্ব (TRIPS) অন্তর্ভুক্ত করে বাণিজ্য বিধি সম্প্রসারণ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা করে।
তথ্যসূত্র: WTO এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 6
সঠিক উত্তর: C
বর্তমানে কমনওয়েলথের মোট সদস্য দেশের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৬]
A. ৫০টি
B. ৫৪টি
C. ৫৬টি
D. ৫৮টি
Explanation:
কমনওয়েলথ অফ নেশনস:
- ব্রিটিশ উপনিবেশ থাকা সত্ত্বেও বর্তমানে কমনওয়েলথের সদস্য নয়: যুক্তরাষ্ট্র, মিয়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিশর, সুদান।
- এ সংস্থার মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
উল্লেখ্য,
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
তথ্যসূত্র: i) Commonwealth ওয়েবসাইট। ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 7
সঠিক উত্তর: B
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. কায়রো
B. বেলগ্রেড
C. বান্দুং
D. নতুন দিল্লি
Explanation:
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলন হলো শীতল যুদ্ধকালীন (Cold War) ভূ-রাজনৈতিক মেরুকরণের বাইরে থাকা উন্নয়নশীল দেশগুলোর একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক (NATO) এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক (Warsaw Pact) — এই দুই প্রধান সামরিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে, তখন কোনো ব্লকে যোগ না দিয়ে স্বাধীন থাকার নীতি থেকে এই আন্দোলনের জন্ম হয়।
- নাম প্রতিষ্ঠার মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।
- প্রতিষ্ঠা: ১৯৬১ খ্রিষ্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে 'ন্যাম' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদস্য সংখ্যা: ১২১টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- ন্যাম-এর কোনো নির্দিষ্ট স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই।
তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট ও জাতিসংঘ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 8
সঠিক উত্তর: B
বর্তমানে OIC -এর কতটি দাপ্তরিক ভাষা রয়েছে?
A. ১টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি
Explanation:
• ইসলামী সহযোগিতা সংস্থা / OIC:
- পূর্ণরূপ: Organisation of Islamic Cooperation
- ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) হলো জাতিসংঘ-পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা।
- প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- সদস্য দেশ: ৫৭টি।
- দাপ্তরিক ভাষা: ৩টি। আরবি, ইংরেজি এবং ফরাসি।
- ওআইসি জাতিসংঘের পর্যবেক্ষক বা অবজারভার মর্যাদাপ্রাপ্ত সংস্থা।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোরে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ওআইসির ৩২তম সদস্য।
তথ্যসূত্র: ত্রিটানিকা ও ওআইসির ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 9
সঠিক উত্তর: A
জোটনিরপেক্ষ আন্দোলনের (NAM) মূল ভিত্তি কোন সম্মেলনে রচিত হয়েছিল?
A. বান্দুং সম্মেলন
B. ব্রেটন উডস কনফারেন্স
C. হেগ কনফারেন্স
D. কায়রো সম্মেলন
Explanation:
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলনের মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।

প্রশ্ন 10
সঠিক উত্তর: C
'ব্রেক্সিট' (Brexit) চূড়ান্তভাবে কার্যকর হয় কবে?
A. ২৩শে জুন ২০১৬
B. ২৯শে মার্চ ২০১৯
C. ৩১শে জানুয়ারি ২০২০
D. ১লা জানুয়ারি ২০২১
Explanation:
— ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিদায় (Brexit) ৩১ জানুয়ারি, ২০২০ তারিখে কার্যকর হয়।
• ব্রেক্সিট / Brexit :
- ব্রেক্সিট হলো একটি সংক্ষিপ্ত শব্দ, যা Britain (ব্রিটেন) এবং Exit (প্রস্থান) — এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে।
- এর অর্থ হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া।
- ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির ৫১.৯% মানুষ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেন।
- দীর্ঘ সাড়ে তিন বছরের রাজনৈতিক জটিলতা ও আলোচনার পর ২০২০ সালের ৩১ জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেয়।
- ২০২১ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য সম্পূর্ণ নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়মে পথ চলা শুরু করে।
• এক নজরে ব্রেক্সিট:
→ গণভোট অনুষ্ঠিত হয়: ২৩ জুন, ২০১৬।
→ আনুষ্ঠানিক কার্যকর: ৩১ জানুয়ারি, ২০২০ সাল।
→ অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়: ৩১ ডিসেম্বর, ২০২০ সাল।
→ ১ জানুয়ারি, ২০২১ সাল থেকে যুক্তরাজ্য সম্পূর্ণ নতুন নিয়মে বাণিজ্য শুরু করে।
তথ্যসূত্র: ইউরোপীয় কমিশন ও বিবিসি।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 11
সঠিক উত্তর: C
নিচের কোনটি আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে সঠিক?
A. এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ।
B. এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি অঙ্গ।
C. এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা।
D. এটি বিশ্বব্যাংকের একটি প্রতিষ্ঠান।
Explanation:
আন্তর্জাতিক অপরাধ আদালত একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এটি জাতিসংঘের কোনো অঙ্গ নয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC):
- ICC এর পূর্ণরূপ- International Criminal Court বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ১৯৯৮ সালে গৃহীত রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১ জুলাই ২০০২।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ১২৫টি (২০২৫ সালে ইউক্রেন সদস্য হওয়ার পর)।
- এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা।
- বাংলাদেশ ২০১০ সালে রোম সংবিধি অনুসমর্থন করে ICC-এর সদস্য রাষ্ট্র হয়।
• ICC যে অপরাধগুলোর বিচার করে-
১. গণহত্যা (Genocide)
২. মানবতাবিরোধী অপরাধ (Crimes against Humanity)
৩. যুদ্ধাপরাধ (War Crimes)
৪. আগ্রাসনের অপরাধ (Crime of Aggression)
অন্যদিকে,
- International Court of Justice (ICJ) জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ।
- সদর দপ্তর: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ডস।
- রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আইনি মতামত প্রদান করে।
উৎস: International Criminal Court (ICC)-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Rome Statute.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 12
সঠিক উত্তর: C
নিচের কোনটি শেনজেন অঞ্চলের সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়ন-এর সদস্য নয়?
A. আয়ারল্যান্ড
B. সাইপ্রাস
C. সুইজারল্যান্ড
D. বুলগেরিয়া
Explanation:
শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য নয়।
শেনজেন চুক্তি:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
• European Union:
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে (মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- অভিন্ন মুদ্রা (ইউরো): ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে ২১টি দেশ তাদের নিজস্ব মুদ্রা পরিহার করে অভিন্ন মুদ্রা ব্যবহার করে।
উৎস: European Union ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 13
সঠিক উত্তর: B
আরব লীগ (Arab League)-এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
A. ৬টি
B. ৭টি
C. ৯টি
D. ৮টি
Explanation:
আরব লীগ (Arab League):
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।
উৎস: Arab League ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 14
সঠিক উত্তর: A
ওআইসি (OIC) -এর পূর্ব নাম কী ছিল?
A. Organization of the Islamic Conference
B. Organization of Islamic Cooperation
C. Islamic Development Council
D. Muslim League International
Explanation:
• ইসলামী সহযোগিতা সংস্থা / OIC:
- পূর্ণরূপ: Organization of Islamic Cooperation
- প্রথমে এর নাম ছিল Organization of the Islamic Conference.
- ২০১১ সালের ২৮তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভায় নাম পরিবর্তন করে Organisation of Islamic Cooperation (OIC) করা হয়।
- ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) হলো জাতিসংঘ-পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- সদস্য দেশ: ৫৭টি।
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৫টি। রাশিয়া, থাইল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, উত্তর সাইপ্রাস।
- বর্তমান মহাসচিব: ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
- মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- দাপ্তরিক ভাষা: ৩টি। আরবি, ইংরেজি এবং ফরাসি।
- ওআইসি জাতিসংঘের পর্যবেক্ষক বা অবজারভার মর্যাদাপ্রাপ্ত সংস্থা।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোরে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ওআইসির ৩২তম সদস্য।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওআইসির ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 15
সঠিক উত্তর: C
'জি-৭' জোট গঠনের মূল প্রস্তাবক দেশ কোনটি?
A. যুক্তরাষ্ট্র
B. যুক্তরাজ্য
C. ফ্রান্স
D. জার্মানি
Explanation:
• জি-৭ / Group of Seven (G-7):
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- উদ্দেশ্য: শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক নীতিমালার সমন্বয় সাধন।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ৭টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- G-7-এর কোনো স্থায়ী সচিবালয় বা আইনসভা ভিত্তি নেই। প্রতি বছর একটি সদস্য দেশ ঘুর্ণায়মান সভাপতিত্ব (Rotating Presidency) পালন করে এবং শীর্ষ সম্মেলনের আয়োজন করে।
উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
উৎস: জি-৭ -এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 16
সঠিক উত্তর: A
কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম QUAD গঠনের উদ্যোগ নিয়েছিলেন?
A. জাপান
B. অস্ট্রেলিয়া
C. ভারত
D. যুক্তরাষ্ট্র
Explanation:
• কোয়াড (Quad):
- Quad এর পূর্ণরূপ- Quadrilateral Security Dialogue।
- কোয়াড হলো মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে একটি কূটনৈতিক অংশীদারিত্ব, যা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
- কোয়াড সহযোগিতার সূচনা হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামি, ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির সময় আমাদের সম্মিলিত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে,
- ২০০৭ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এটিকে আনুষ্ঠানিক রূপ দেন।
- ২০১৭ সালের ১১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই জোট পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
- ১ জুলাই, ২০১৫ তারিখে ওয়াশিংটনের বিশেষ পররাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত 'ভারত মহাসাগর' ও 'প্রশান্ত মহাসাগরে' নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন নিরাপদ নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।
উৎস:
i) U.S. DEPARTMENT of STATE।
ii) The Guardian.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 17
সঠিক উত্তর: B
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? [জুলাই, ২০২৬]
A. ৫১টি
B. ৫৫টি
C. ৫৩টি
D. ৫৪টি
Explanation:
AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে নাম ছিল - Organization of African Unity।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ২৭ জুলাই যোগদান করে।
- মরক্কো ২০১৭ সালে জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
⇒ সংস্থাটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার নাম Agenda 2063, যা আফ্রিকাকে টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত হয়।
- আফ্রিকান ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো Peace and Security Council (PSC), যা মহাদেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখে।
- ২০২৩ সালে আফ্রিকান AU জি-২০ (G20)-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 18
সঠিক উত্তর: D
CIRDAP কোন সংস্থার উদ্যোগে গঠিত হয়?
A. ADB
B. বিশ্বব্যাংক
C. জাতিসংঘ
D. FAO
Explanation:
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific/ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- CIRDAP জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, ম্যানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- মূল লক্ষ্য: গ্রামীণ দারিদ্র্য বিমোচন।
- সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতি, পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা।
- টেকসই উন্নয়ন, জীবিকা, পরিবর্তন, প্রশাসন, মহিলা ও যুব উন্নয়ন ইত্যাদি।
- কাজের ধরন: প্রশিক্ষণ, গবেষণা, ওয়েবিনার, ইনোভেশন চ্যালেঞ্জ, প্রকল্প সহায়তা ও নলেজ শেয়ারিং।
উৎস: CIRDAP ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 19
সঠিক উত্তর: B
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'OPEC' এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
A. ১০টি
B. ১১টি
C. ১৪টি
D. ১৫টি
Explanation:
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১১টি।
উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।
উৎস: OPEC ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 20
সঠিক উত্তর: B
ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থার সদর দপ্তর কোথায়?
A. প্যারিস
B. লিঁও
C. জেনেভা
D. হেগ
Explanation:
• ইন্টারপোল:
- ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৬টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর মাসে।
- এর সর্বশেষ সদস্য: পালাউ।
তথ্যসূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 21
সঠিক উত্তর: D
নিচের কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে?
A. নাইজেরিয়া
B. কানাডা
C. ভারত
D. মোজাম্বিক
Explanation:
- মোজাম্বিক কমনওয়েলথের সদস্য হওয়া সত্ত্বেও কখনো ব্রিটিশ শাসনের অধীনে ছিল না।
- এটি ছিল পর্তুগালের উপনিবেশ এবং ১৯৭৫ সালে স্বাধীনতা লাভ করে।
• কমনওয়েলথ:
- অতীতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯৪৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথের দাপ্তরিক ভাষা ইংরেজি।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের। [এপ্রিল, ২০২৬]
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ উপনিবেশে না থেকে কমনওয়েলথের সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
উল্লেখ্য,
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য-৫৬টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩৪তম সদস্য।
উৎস: Commonwealth ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 22
সঠিক উত্তর: D
আন্তর্জাতিক সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত স্থায়ী আদালতের নাম কী?
A. ICJ
B. IMO
C. UNHRC
D. ITLOS
Explanation:
- সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত স্থায়ী আদালতের নাম- ITLOS.
• ITLOS:
- আন্তর্জাতিক সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত বিশেষায়িত স্থায়ী আদালতের নাম হলো International Tribunal for the Law of the Sea (ITLOS).
- এর বাংলা নাম 'আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল'।
- এটি ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন (UNCLOS) অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।
- এবং আনুষ্ঠানিকভাবে ১ অক্টোবর ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- ট্রাইব্যুনালটির সদর দপ্তর জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত।
- এই ট্রাইব্যুনালে মোট ২১ জন স্বাধীন বিচারক রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য আইনজ্ঞদের মধ্য থেকে নির্বাচিত হন এবং ৯ বছরের জন্য দায়িত্ব পালন করেন।
- বাংলাদেশের জন্য এই ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে প্রদত্ত ঐতিহাসিক রায়ে এই আন্তর্জাতিক আইনি কাঠামো (ITLOS ও PCA) গুরুত্বপূর্ণ অবদান রাখে।
উৎস: ITLOS-এর অফিসিয়াল ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 23
সঠিক উত্তর: A
নিচের কোন দেশটি G-7-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
A. কানাডা
B. ফ্রান্স
C. জার্মানি
D. ইতালি
Explanation:
- G-7-এর প্রতিষ্ঠাতা সদস্য নয় কানাডা।
G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার প্রধানের জোট।
- জি-৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৬টি।
- তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি-৭ এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- জি-৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।
উৎস: জি-৭ -এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 24
সঠিক উত্তর: A
EU কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়?
A. মাস্ট্রিক্ট চুক্তি
B. লিসবন চুক্তি
C. দোহা চুক্তি
D. রোম চুক্তি
Explanation:
EU:
- পূর্ণরূপ: European Union (ইউরোপীয় ইউনিয়ন)।
- প্রতিষ্ঠা: ১ নভেম্বর ১৯৯৩ (মাস্ট্রিক্ট চুক্তি চুক্তির মাধ্যমে)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম (প্রধান প্রশাসনিক কেন্দ্র)।
- প্রধান উদ্দেশ্য: অর্থনৈতিক একীকরণ, শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন প্রচার।
- সদস্য সংখ্যা: ২৭টি সদস্য রাষ্ট্র।
গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- European Green Deal: ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন।
- Erasmus+: শিক্ষা, প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন প্রকল্প।
- Horizon Europe: গবেষণা ও উদ্ভাবনের জন্য তহবিল।
- EU Civil Protection Mechanism: দুর্যোগে সহায়তা ও সমন্বয়।
গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- European Economic Forecast: অর্থনৈতিক পূর্বাভাস ও বিশ্লেষণ।
- EU Climate Action Progress Report: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।
উৎস: EU ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 25
সঠিক উত্তর: C
'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ কতটি?
A. ৮টি
B. ৯টি
C. ১০টি
D. ১১টি
Explanation:
- 'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ ১০টি।
• OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১১টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]
• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট (OPEC) ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- এটি রাশিয়া নেতৃত্বাধীন জোট।
- এটি OPEC-এর ১১টি সদস্যের সাথে ১০টি অ-OPEC (non-OPEC) তেল উৎপাদনকারী দেশের জোট।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)।
- অ-ওপেক সদস্যগুলো হলো: আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, দক্ষিণ সুদান, সুদান।
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।
তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট ও রয়টার্স।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 26
সঠিক উত্তর: C
আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
A. ৩ বছর
B. ৫ বছর
C. ৯ বছর
D. ১০ বছর
Explanation:
• আন্তর্জাতিক আদালত (ICJ):
- ইংরেজি নাম: International Court of Justice
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
- বিচারকের সংখ্যা: ১৫ জন।
- বিচারকদের মেয়াদকাল: ৯ বছর।
- সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য।
তথ্যসূত্র: জাতিসংঘ এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 27
সঠিক উত্তর: A
আন্তর্জাতিক বাণিজ্যের বিরোধ নিষ্পত্তি এবং শুল্ক হ্রাস সংক্রান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম কোনটি?
A. মন্ত্রি-পর্যায়ের সম্মেলন
B. সাধারণ পরিষদ
C. সচিবালয়
D. নির্বাহী বোর্ড
Explanation:
• বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম:
- আন্তর্জাতিক বাণিজ্যের বিরোধ নিষ্পত্তি এবং শুল্ক হ্রাস সংক্রান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম হলো মন্ত্রি পর্যায়ের সম্মেলন বা Ministerial Conference.
- বিশ্ব বাণিজ্য সংস্থার সকল সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী বা জ্যেষ্ঠ কূটনীতিকেরা এই সম্মেলনে অংশ নেন।
- মারাকেশ চুক্তি অনুযায়ী, এই সম্মেলন প্রতি দুই বছরে অন্তত একবার অনুষ্ঠিত হয়।
- শুল্ক হ্রাস, বাণিজ্য রীতিনীতি যেকোনো বড় ধরনের সংস্কার বা পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এই সম্মেলনেই গৃহীত হয়।
- এছাড়াও, মন্ত্রি পর্যায়ের সম্মেলনের নিচে ডিরেক্টরেটদের দৈনন্দিন কাজ (বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি পর্যালোচনা) পরিচালনার জন্য একটি সাধারণ পরিষদ বা General Council থাকে। তবে, মন্ত্রিপর্যায়ের সম্মেলন (Ministerial Conference) বড় বা নীতিগত সিদ্ধান্ত নেয়। এবং এটিই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম।
উল্লেখ্য,
সম্প্রতি ১৬ থেকে ২০ মার্চ ২০২৬ তারিখে ক্যামেরুনের ইয়াউন্দে শহরে বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ ১৪তম মন্ত্রি পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 28
সঠিক উত্তর: C
'সাংহাই সহযোগিতা সংস্থা'র (SCO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. মস্কো, রাশিয়া
B. সাংহাই, চীন
C. বেইজিং, চীন
D. তাসখন্দ, উজবেকিস্তান
Explanation:
• সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এটি চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
• গঠনের প্রেক্ষাপট:
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর সাংহাই ফাইভ গ্রুপ থেকে, যা ১৯৯৬ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান নিয়ে গঠিত হয়েছিল।
- পর্যবেক্ষক দেশ: ২টি। আফগানিস্তান ও মঙ্গোলিয়া।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান।
তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট ও ব্রিটানিকা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 29
সঠিক উত্তর: C
OIC-এর দাপ্তরিক ভাষা নয় কোনটি?
A. আরবি
B. ফ্রেঞ্চ
C. রুশ
D. ইংরেজি
Explanation:
-- OIC-এর দাপ্তরিক ভাষা নয় রুশ।
OIC:
- OIC-এর পূর্ণরূপ 'Organisation of Islamic Cooperation'।
- ১৯৬৯ সালে মক্কা আক্রমণ মসজিদ-এ অগ্নিসংযোগের ঘটনার পর মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ থেকে সংস্থাটির জন্ম হয়।
- মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।
- সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ১৯৬৯ সালে ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- OIC-এর সদর দপ্তর জেদ্দা শহরে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্যরাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
- দাপ্তরিক ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হুসাইন ইব্রাহিম তাহা।
তথ্যসূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 30
সঠিক উত্তর: A
নিচের কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে?
A. মোজাম্বিক ও রুয়ান্ডা
B. নাইজেরিয়া ও কেনিয়া
C. মালদ্বীপ ও গাম্বিয়া
D. ভারত ও পাকিস্তান
Explanation:
- মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে।
• কমনওয়েলথ
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটি অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 31
সঠিক উত্তর: A
'Nordic Council' কোন অঞ্চলের দেশগুলোর একটি সংস্থা?
A. উত্তর ইউরোপ
B. পশ্চিম আফ্রিকা
C. দক্ষিণ আমেরিকা
D. উত্তর আমেরিকা
Explanation:
• Nordic Council:
- এছাড়া এদের স্বায়ত্বশাসিত অঞ্চল যেমন ফ্যারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড এবং অ্যাল্যান্ড দ্বীপপুঞ্জও এর সাথে যুক্ত।
• ভৌগোলিক অবস্থান:
- এই দেশগুলো ইউরোপ মহাদেশের একদম উত্তরের অংশে অবস্থিত, যা সামষ্টিক ভাবে 'নরডিক অঞ্চল' নামে পরিচিত।
• প্রতিষ্ঠা ও উদ্দেশ্য:
- ১৯৫২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো উত্তর ইউরোপের এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। ১৯৫২ সালেই তারা নিজেদের মধ্যে পাসপোর্টহীন চলাচলের সুবিধা চালু করেছিল, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক আগে।
উৎস: Nordic Council'.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 32
সঠিক উত্তর: C
বর্তমানে ইন্টারপোলের মোট সদস্য দেশের সংখ্যা কতটি? [অক্টোবর, ২০২৬]
A. ১৯০টি
B. ১৯৩টি
C. ১৯৬টি
D. ১৯৮টি
Explanation:
• ইন্টারপোল:
- এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- পূর্ণ নাম: International Criminal Police Organization
- এটি একটি আন্তঃসরকারি সংস্থা, যার মূল কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে ও দমনে সহযোগিতা করা।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে ভিয়েনায় International Criminal Police Commission নামে শুরু হয়।
- ১৯৫৬ সাল থেকে বর্তমান নাম INTERPOL।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- বর্তমান সদস্য: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।
- সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা: General Assembly.
তথ্যসূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 33
সঠিক উত্তর: B
বিশ্বের পরমাণু প্রযুক্তি ও পারমাণবিক উপকরণ রপ্তানি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক জোট কোনটি?
A. গ্লোবাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যালায়েন্স
B. নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ
C. ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার টেকনোলজি ক্লাস্টার
D. পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তি নিয়ন্ত্রণ পরিষদ
Explanation:
• নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ / Nuclear Suppliers Group – NSG:
- নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ হলো পরমাণু সরবরাহকারী গোষ্ঠী হলো বিশ্বের পরমাণু প্রযুক্তি ও পারমাণবিক উপাদান রপ্তানি নিয়ন্ত্রণকারী একটি শক্তিশালী বহুপাক্ষিক আন্তর্জাতিক জোট।
- বর্তমান সদস্য: ৪৮টি সরকার।
তথ্যসূত্র: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 34
সঠিক উত্তর: C
ডলারের আধিপত্য রোধে কোন জোটটি গঠিত হয়েছে?
A. G7
B. G20
C. BRICS
D. ASEAN
Explanation:
• ডলারের আধিপত্য রোধে ব্রিকস (BRICS) জোটটি গঠিত হয়েছে।
• ডলারের আধিপত্য রোধ:
- ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তর্জাতিক জোট।
- বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো এবং সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এর অন্যতম লক্ষ্য।
- ব্রিকসের সদস্যদেশগুলো পারস্পরিক বাণিজ্যে নিজস্ব বা স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
- এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ডলারের একক আধিপত্য কমিয়ে একটি বহুমুদ্রাভিত্তিক বৈশ্বিক অর্থব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
- বিশেষ করে চীন, ভারত, রাশিয়া ও ব্রাজিল নিজেদের মধ্যে বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
- ব্রিকসের আলোচনায় বিকল্প আন্তঃদেশীয় পেমেন্ট ব্যবস্থা এবং স্থানীয় মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয়ও গুরুত্ব পেয়েছে।
- তবে ব্রিকসের উদ্দেশ্য সরাসরি ডলারকে বিলুপ্ত করা নয়; বরং ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থায় বহুমুদ্রার ব্যবহার বৃদ্ধি করা।
উল্লেখ্য,
- ব্রিকসের পূর্ণরূপ: Brazil, Russia, India, China and South Africa—প্রাথমিকভাবে এই পাঁচ দেশের নামের আদ্যক্ষর নিয়ে BRICS নামটি গঠিত।
- জোটটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- ব্রিকসের সদস্য সংখ্যা ১১টি।
উৎস:
টাইমস অব ইন্ডিয়া;
রাশিয়ান সংবাদ সংস্থা;
BRICS Council.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 35
সঠিক উত্তর: C
১৯তম BRICS শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
A. ব্রাজিল
B. রাশিয়া
C. চীন
D. দক্ষিণ আফ্রিকা
Explanation:
২০২৭ BRICS শীর্ষ সম্মেলন:
- ১৯তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো চীন। ২০২৭ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং চীন ব্রিকস জোটের সভাপতিত্ব গ্রহণ করবে।
BRICS:
- BRICS (ব্রিকস) হলো বিশ্বের উদীয়মান প্রধান অর্থনীতিগুলোর একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট যা বাণিজ্য, বিনিয়োগ, ভূ-রাজনৈতিক এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার প্রভাব বিস্তারের জন্য কাজ করে। এটি মূলত গ্লোবাল সাউথ দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি ফোরাম।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন)।
- বর্তমান সদস্য: ১১টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া)।
- সহযোগী দেশ: ১০টি (বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, ভিয়েতনাম এবং উজবেকিস্তান)।
- বর্তমান সভাপতি দেশ: ১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে ভারত ব্রিকস-এর সভাপতিত্ব করছে এবং ১৮তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
- লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ, উন্নয়ন এবং পশ্চিমা আধিপত্য হ্রাস করে বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
উৎস: i) BRICS 2026 ওয়েবসাইট। ii) Britannica.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 36
সঠিক উত্তর: D
'উরুগুয়ে রাউন্ড' GATT বাণিজ্য আলোচনার কততম রাউন্ড ছিল?
A. পঞ্চম
B. ষষ্ঠ
C. সপ্তম
D. অষ্টম
Explanation:
• উরুগুয়ে রাউন্ড:
- উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর অষ্টম ও শেষ বাণিজ্য আলোচনার রাউন্ড।
- যা ১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে অনুষ্ঠিত হয়।
- উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তি সংশোধন করা হয়।
- GATT ১ জানুয়ারি, ১৯৯৫ সালে WTO তে রূপান্তরিত হয়।
- এই রাউন্ড বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনে - শুল্ক কমানো, সেবা খাত ও মেধাস্বত্ব (TRIPS) অন্তর্ভুক্ত করে বাণিজ্য বিধি সম্প্রসারণ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা করে।
তথ্যসূত্র: WTO এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 37
সঠিক উত্তর: C
বর্তমানে কমনওয়েলথের মোট সদস্য দেশের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৬]
A. ৫০টি
B. ৫৪টি
C. ৫৬টি
D. ৫৮টি
Explanation:
কমনওয়েলথ অফ নেশনস:
- ব্রিটিশ উপনিবেশ থাকা সত্ত্বেও বর্তমানে কমনওয়েলথের সদস্য নয়: যুক্তরাষ্ট্র, মিয়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিশর, সুদান।
- এ সংস্থার মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
উল্লেখ্য,
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
তথ্যসূত্র: i) Commonwealth ওয়েবসাইট। ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 38
সঠিক উত্তর: B
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. কায়রো
B. বেলগ্রেড
C. বান্দুং
D. নতুন দিল্লি
Explanation:
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলন হলো শীতল যুদ্ধকালীন (Cold War) ভূ-রাজনৈতিক মেরুকরণের বাইরে থাকা উন্নয়নশীল দেশগুলোর একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক (NATO) এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক (Warsaw Pact) — এই দুই প্রধান সামরিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে, তখন কোনো ব্লকে যোগ না দিয়ে স্বাধীন থাকার নীতি থেকে এই আন্দোলনের জন্ম হয়।
- নাম প্রতিষ্ঠার মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।
- প্রতিষ্ঠা: ১৯৬১ খ্রিষ্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে 'ন্যাম' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদস্য সংখ্যা: ১২১টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- ন্যাম-এর কোনো নির্দিষ্ট স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই।
তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট ও জাতিসংঘ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 39
সঠিক উত্তর: B
বর্তমানে OIC -এর কতটি দাপ্তরিক ভাষা রয়েছে?
A. ১টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি
Explanation:
• ইসলামী সহযোগিতা সংস্থা / OIC:
- পূর্ণরূপ: Organisation of Islamic Cooperation
- ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) হলো জাতিসংঘ-পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা।
- প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- সদস্য দেশ: ৫৭টি।
- দাপ্তরিক ভাষা: ৩টি। আরবি, ইংরেজি এবং ফরাসি।
- ওআইসি জাতিসংঘের পর্যবেক্ষক বা অবজারভার মর্যাদাপ্রাপ্ত সংস্থা।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোরে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ওআইসির ৩২তম সদস্য।
তথ্যসূত্র: ত্রিটানিকা ও ওআইসির ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 40
সঠিক উত্তর: A
জোটনিরপেক্ষ আন্দোলনের (NAM) মূল ভিত্তি কোন সম্মেলনে রচিত হয়েছিল?
A. বান্দুং সম্মেলন
B. ব্রেটন উডস কনফারেন্স
C. হেগ কনফারেন্স
D. কায়রো সম্মেলন
Explanation:
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলনের মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।
- প্রতিষ্ঠা: ১৯৬১ খ্রিষ্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে 'ন্যাম' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদস্য সংখ্যা: ১২১টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- ন্যাম-এর কোনো নির্দিষ্ট স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই।
তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট ও জাতিসংঘ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 41
সঠিক উত্তর: C
'ব্রেক্সিট' (Brexit) চূড়ান্তভাবে কার্যকর হয় কবে?
A. ২৩শে জুন ২০১৬
B. ২৯শে মার্চ ২০১৯
C. ৩১শে জানুয়ারি ২০২০
D. ১লা জানুয়ারি ২০২১
Explanation:
— ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিদায় (Brexit) ৩১ জানুয়ারি, ২০২০ তারিখে কার্যকর হয়।
• ব্রেক্সিট / Brexit :
- ব্রেক্সিট হলো একটি সংক্ষিপ্ত শব্দ, যা Britain (ব্রিটেন) এবং Exit (প্রস্থান) — এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে।
- এর অর্থ হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া।
- ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির ৫১.৯% মানুষ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেন।
- দীর্ঘ সাড়ে তিন বছরের রাজনৈতিক জটিলতা ও আলোচনার পর ২০২০ সালের ৩১ জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেয়।
- ২০২১ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য সম্পূর্ণ নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়মে পথ চলা শুরু করে।
• এক নজরে ব্রেক্সিট:
→ গণভোট অনুষ্ঠিত হয়: ২৩ জুন, ২০১৬।
→ আনুষ্ঠানিক কার্যকর: ৩১ জানুয়ারি, ২০২০ সাল।
→ অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়: ৩১ ডিসেম্বর, ২০২০ সাল।
→ ১ জানুয়ারি, ২০২১ সাল থেকে যুক্তরাজ্য সম্পূর্ণ নতুন নিয়মে বাণিজ্য শুরু করে।
তথ্যসূত্র: ইউরোপীয় কমিশন ও বিবিসি।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 42
সঠিক উত্তর: C
নিচের কোনটি আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে সঠিক?
A. এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ।
B. এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি অঙ্গ।
C. এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা।
D. এটি বিশ্বব্যাংকের একটি প্রতিষ্ঠান।
Explanation:
আন্তর্জাতিক অপরাধ আদালত একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এটি জাতিসংঘের কোনো অঙ্গ নয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC):
- ICC এর পূর্ণরূপ- International Criminal Court বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ১৯৯৮ সালে গৃহীত রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১ জুলাই ২০০২।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ১২৫টি (২০২৫ সালে ইউক্রেন সদস্য হওয়ার পর)।
- এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা।
- বাংলাদেশ ২০১০ সালে রোম সংবিধি অনুসমর্থন করে ICC-এর সদস্য রাষ্ট্র হয়।
• ICC যে অপরাধগুলোর বিচার করে-
১. গণহত্যা (Genocide)
২. মানবতাবিরোধী অপরাধ (Crimes against Humanity)
৩. যুদ্ধাপরাধ (War Crimes)
৪. আগ্রাসনের অপরাধ (Crime of Aggression)
অন্যদিকে,
- International Court of Justice (ICJ) জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ।
- সদর দপ্তর: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ডস।
- রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আইনি মতামত প্রদান করে।
উৎস: International Criminal Court (ICC)-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Rome Statute.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 43
সঠিক উত্তর: C
নিচের কোনটি শেনজেন অঞ্চলের সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়ন-এর সদস্য নয়?
A. আয়ারল্যান্ড
B. সাইপ্রাস
C. সুইজারল্যান্ড
D. বুলগেরিয়া
Explanation:
শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য নয়।
শেনজেন চুক্তি:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
• European Union:
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে (মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- অভিন্ন মুদ্রা (ইউরো): ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে ২১টি দেশ তাদের নিজস্ব মুদ্রা পরিহার করে অভিন্ন মুদ্রা ব্যবহার করে।
উৎস: European Union ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 44
সঠিক উত্তর: B
আরব লীগ (Arab League)-এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
A. ৬টি
B. ৭টি
C. ৯টি
D. ৮টি
Explanation:
আরব লীগ (Arab League):
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।
উৎস: Arab League ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 45
সঠিক উত্তর: A
ওআইসি (OIC) -এর পূর্ব নাম কী ছিল?
A. Organization of the Islamic Conference
B. Organization of Islamic Cooperation
C. Islamic Development Council
D. Muslim League International
Explanation:
• ইসলামী সহযোগিতা সংস্থা / OIC:
- পূর্ণরূপ: Organization of Islamic Cooperation
- প্রথমে এর নাম ছিল Organization of the Islamic Conference.
- ২০১১ সালের ২৮তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভায় নাম পরিবর্তন করে Organisation of Islamic Cooperation (OIC) করা হয়।
- ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) হলো জাতিসংঘ-পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- সদস্য দেশ: ৫৭টি।
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৫টি। রাশিয়া, থাইল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, উত্তর সাইপ্রাস।
- বর্তমান মহাসচিব: ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
- মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- দাপ্তরিক ভাষা: ৩টি। আরবি, ইংরেজি এবং ফরাসি।
- ওআইসি জাতিসংঘের পর্যবেক্ষক বা অবজারভার মর্যাদাপ্রাপ্ত সংস্থা।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোরে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ওআইসির ৩২তম সদস্য।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওআইসির ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 46
সঠিক উত্তর: C
'জি-৭' জোট গঠনের মূল প্রস্তাবক দেশ কোনটি?
A. যুক্তরাষ্ট্র
B. যুক্তরাজ্য
C. ফ্রান্স
D. জার্মানি
Explanation:
• জি-৭ / Group of Seven (G-7):
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- উদ্দেশ্য: শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক নীতিমালার সমন্বয় সাধন।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ৭টি; ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- G-7-এর কোনো স্থায়ী সচিবালয় বা আইনসভা ভিত্তি নেই। প্রতি বছর একটি সদস্য দেশ ঘুর্ণায়মান সভাপতিত্ব (Rotating Presidency) পালন করে এবং শীর্ষ সম্মেলনের আয়োজন করে।
উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
উৎস: জি-৭ -এর ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 47
সঠিক উত্তর: A
কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম QUAD গঠনের উদ্যোগ নিয়েছিলেন?
A. জাপান
B. অস্ট্রেলিয়া
C. ভারত
D. যুক্তরাষ্ট্র
Explanation:
• কোয়াড (Quad):
- Quad এর পূর্ণরূপ- Quadrilateral Security Dialogue।
- কোয়াড হলো মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে একটি কূটনৈতিক অংশীদারিত্ব, যা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
- কোয়াড সহযোগিতার সূচনা হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামি, ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির সময় আমাদের সম্মিলিত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে,
- ২০০৭ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এটিকে আনুষ্ঠানিক রূপ দেন।
- ২০১৭ সালের ১১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই জোট পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
- ১ জুলাই, ২০১৫ তারিখে ওয়াশিংটনের বিশেষ পররাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত 'ভারত মহাসাগর' ও 'প্রশান্ত মহাসাগরে' নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন নিরাপদ নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।
উৎস:
i) U.S. DEPARTMENT of STATE।
ii) The Guardian.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 48
সঠিক উত্তর: B
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? [জুলাই, ২০২৬]
A. ৫১টি
B. ৫৫টি
C. ৫৩টি
D. ৫৪টি
Explanation:
AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে নাম ছিল - Organization of African Unity।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ২৭ জুলাই যোগদান করে।
- মরক্কো ২০১৭ সালে জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
⇒ সংস্থাটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার নাম Agenda 2063, যা আফ্রিকাকে টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত হয়।
- আফ্রিকান ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো Peace and Security Council (PSC), যা মহাদেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখে।
- ২০২৩ সালে আফ্রিকান AU জি-২০ (G20)-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 49
সঠিক উত্তর: D
CIRDAP কোন সংস্থার উদ্যোগে গঠিত হয়?
A. ADB
B. বিশ্বব্যাংক
C. জাতিসংঘ
D. FAO
Explanation:
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific/ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- CIRDAP জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, ম্যানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- মূল লক্ষ্য: গ্রামীণ দারিদ্র্য বিমোচন।
- সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতি, পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা।
- টেকসই উন্নয়ন, জীবিকা, পরিবর্তন, প্রশাসন, মহিলা ও যুব উন্নয়ন ইত্যাদি।
- কাজের ধরন: প্রশিক্ষণ, গবেষণা, ওয়েবিনার, ইনোভেশন চ্যালেঞ্জ, প্রকল্প সহায়তা ও নলেজ শেয়ারিং।
উৎস: CIRDAP ওয়েবসাইট।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 50