Job Scholar
ফিরে যান
সংস্থার সদস্য, সদরদপ্তর ও প্রধান

সংস্থার সদস্য, সদরদপ্তর ও প্রধান

প্রশ্ন 1 সঠিক উত্তর: B
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. নিউ ইয়র্ক
B. জেনেভা
C. প্যারিস
D. রোম
Explanation:
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO): - এর পূর্ণরূপ: World Health Organization. - গঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯৪টি। [ব্যাখ্যা আপডেট - সেপ্টেম্বর, ২০২৬] - প্রধান উদ্দেশ্য: বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ সম্ভাব্য স্বাস্থ্য মান নিশ্চিত করা। - বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি-নির্ধারণী সংস্থা: World Health Assembly. - সকল সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে প্রতি বছর মে মাসে জেনেভায় সভা হয়। - ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। - বাংলাদেশ ১৭ মে, ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 2 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস, ফ্রান্স
B. লন্ডন, যুক্তরাজ্য
C. লুজান, সুইজারল্যান্ড
D. জেনেভা, সুইজারল্যান্ড
Explanation:
• আন্তর্জাতিক অলিম্পিক কমিটি / International Olympic Committee - IOC: - এটি অলিম্পিকের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থা। - প্রতিষ্ঠা: ২৩ জুন, ১৮৯৪ সালে ফ্রান্সের প্যারিসে এটি প্রতিষ্ঠিত হয়। - আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দে কুবেরতাঁ-এর উদ্যোগে এটি গঠিত হয়েছিল। - সদর দপ্তর: লুজান, সুইজারল্যান্ড। - সদস্য: বর্তমানে আইওসির অধীনে ২০৬টি জাতীয় অলিম্পিক কমিটি (NOC) অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, - বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৯৭৯ সালে গঠিত হয়। - বাংলাদেশ ১৯৮০ সালের ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্বীকৃতি লাভ করে। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 3 সঠিক উত্তর: C
নিচের কোন দেশটি OPCW-এর সদস্য নয়?
A. বাংলাদেশ
B. জাপান
C. মিশর
D. জার্মানি
Explanation:
• OPCW: - OPCW-এর পূর্ণরূপ Organization for the Prohibition of Chemical Weapons। - এটি একটি আন্তর্জাতিক সংস্থা। - এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ ও হস্তান্তর নিষিদ্ধ করা এবং বিদ্যমান রাসায়নিক অস্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস নিশ্চিত করা। - রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) ১৯৯৩ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়। - এবং ২৯ এপ্রিল ১৯৯৭ সালে কার্যকর হয়। - CWC বাস্তবায়ন ও এর বিধানগুলোর তদারকির জন্য OPCW গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। - সংস্থাটির সদর দপ্তর দ্য হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত। - রাসায়নিক অস্ত্র নির্মূল ও ব্যবহার প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। - উল্লেখ্য, CWC-এর আওতায় বিশ্বের প্রায় সব দেশ যুক্ত থাকলেও মিশর, ইসরায়েল, উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান এখনও এর সদস্য নয়। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 4 সঠিক উত্তর: A
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. রোম
B. জেনেভা
C. ভিয়েনা
D. প্যারিস
Explanation:
• জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা / FAO: - FAO পূর্ণরূপ Food and Agriculture Organization. - এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। - প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৪৫ সাল। - অস্থায়ী সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৯৪টি। [১৯৩টি দেশ ও ১টি সংস্থা সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন] - সহযোগী সদস্য: ১টি। - সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। - বাংলাদেশ ১১ নভেম্বর, ১৯৭৩ সালে FAO এর সদসপদ লাভ করে। - উদ্দেশ্য: বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুষ্টি উন্নয়ন। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 5 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক আদালত (ICJ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. নিউইয়র্ক
C. হেগ
D. প্যারিস
Explanation:
• আন্তর্জাতিক আদালত (ICJ): - ইংরেজি নাম: International Court of Justice. - জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। - সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস। - প্রতিষ্ঠিত: ১৯৪৫ সালে। - কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে। - বিচারকের সংখ্যা: ১৫ জন। - বিচারকদের মেয়াদকাল: ৯ বছর। - সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য। তথ্যসূত্র: জাতিসংঘ এর ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 6 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B. প্যারিস, ফ্রান্স
C. লন্ডন, যুক্তরাজ্য
D. বার্লিন, জার্মানি
Explanation:
রয়টার্স (Reuters): - রয়টার্স (Reuters) হলো বিশ্বের অন্যতম বৃহৎ, প্রাচীন এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা। - প্রতিষ্ঠার সময়: ১৮৫১ সাল। - প্রতিষ্ঠাতা: পল জুলিয়াস। - সদর দপ্তর: লন্ডন। - বর্তমানে এটি 'থমসন রয়টার্স' (Thomson Reuters) নামক বহুজাতিক কানাডিয়ান মিডিয়া কোম্পানির মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। উল্লেখ্য, - বিশ্বের প্রায় ২০০টি স্থানে রয়টার্সের ব্যুরো বা অফিস রয়েছে এবং কয়েক হাজার সাংবাদিক বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন। তথ্যসূত্র: Reuters ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 7 সঠিক উত্তর: B
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক
B. ওয়াশিংটন ডিসি
C. জেনেভা
D. প্যারিস
Explanation:
বিশ্বব্যাংক: - প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটনউডসে প্রতিষ্ঠিত হয়। - কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল। - সদস্য দেশ: ১৮৯টি। - সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু। - সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র। ⇒ বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থা নিয়ে গঠিত : ১) আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), ২) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA), ৩) আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন (IFC), ৪) বহুপক্ষিক বিনিয়োগ গ্যারান্টি এজেন্সি (MIGA), ৫) আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (ICSID)। তথ্যসূত্র: ব্রিটানিকা ও বিশ্বব্যাংকের ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 8 সঠিক উত্তর: D
বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়?
A. UN
B. NAM
C. OIC
D. OECD
Explanation:
• বাংলাদেশ OECD এর সদস্য নয়। • OECD: - OECD-এর পূর্ণরূপ হলো Organisation for Economic Co-operation and Development। - এটি সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, নীতি সমন্বয় এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। - OECD আনুষ্ঠানিকভাবে ৩০ সেপ্টেম্বর ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - প্রতিষ্ঠাকালে এর সদস্য ছিল ২০টি দেশ এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৮টি। - OECD-এর সর্বশেষ সদস্য হলো কোস্টারিকা, যা ২৫ মে ২০২১ সালে সংস্থাটিতে যোগ দেয়। উল্লেখ্য, - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যান-এর আওতায় আর্থিক সহায়তা বাস্তবায়নের জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Co-operation (OEEC) প্রতিষ্ঠিত হয়। - OEEC-কে OECD-এর পূর্বসূরি সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। - পরবর্তীতে ১৪ ডিসেম্বর ১৯৬০ সালে OECD Convention স্বাক্ষরের মাধ্যমে OEEC-এর সদস্য দেশগুলো সহইউরোপের কয়েকটি দেশ একত্রিত হয়ে Organisation for Economic Co-operation and Development (OECD) প্রতিষ্ঠার চুক্তি গ্রহণ করে। - যুক্তিবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করাই ছিল এর প্রধান লক্ষ্য। অন্যদিকে, - বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে পূর্ণ সদস্যপদ লাভ করে। - বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম (NAM) বা জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যপদ লাভ করে। - বাংলাদেশ ১৯৭৪ সালে ভ্রাতৃপ্রতিম ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) সদস্যপদ লাভ করে। তথ্যসূত্র: OECD-এর অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 9 সঠিক উত্তর: C
International Development Association (IDA)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা, সুইজারল্যান্ড
B. প্যারিস, ফ্রান্স
C. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
D. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Explanation:
• IDA: - IDA-এর পূর্ণরূপ হলো International Development Association। - এটি International Development Association-এর একটি সহযোগী সংস্থা, যা IBRD থেকে ঋণ পাওয়ার যোগ্য নয়—এমন স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদে বা সুদমুক্ত, দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান করে। - সহজ শর্তে অর্থায়নের কারণে IDA-কে Soft Loan Window বলা হয়। - সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - প্রতিষ্ঠাকালে ১৫টি দেশ প্রাথমিক স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিল। - যা্রা শুরু হয় ৯১১২.৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাথমিক তহবিল নিয়ে। - বর্তমানে IDA-এর সদস্য সংখ্যা ১৭৫টি। - এর সর্বশেষ সদস্য: সুরিনাম (২০২৪)। - এর সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। উৎস: World Bank Website. তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 10 সঠিক উত্তর: B
Where is the headquarters of UNEP located?
A. Geneva, Switzerland
B. Nairobi, Kenya
C. New York, USA
D. Paris, France
Explanation:
UNEP: - UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme. - এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি। - প্রতিষ্ঠা হয়: ১৯৭২ সালের ৫ জুন। - জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়। - সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া। - বর্তমান সদস্য: ১৯৩টি। - UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। - বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। উৎস: UNEP ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 11 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস
B. নিউইয়র্ক
C. জেনেভা
D. হেগ
Explanation:
The International Committee of the Red Cross: - ICRC বা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হলো একটি নিরপেক্ষ, নিরপেক্ষ এবং স্বতন্ত্র মানবিক সাহায্যকারী সংস্থা। - এটি সশস্ত্র সংঘাত ও সহিংসতার শিকার মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় কাজ করে। - প্রতিষ্ঠিত হয়: ১৭ ফেব্রুয়ারি, ১৮৬৩। - প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড। - প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - প্রতীক: সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে। - লক্ষ্য ও উদ্দেশ্য: যুদ্ধ বা সংঘাতে কবলিত বেসামরিক মানুষ, আহত যোদ্ধা, এবং যুদ্ধবন্দীদের সুরক্ষা ও সাহায্য নিশ্চিত করা। উল্লেখ্য, - আন্তর্জাতিক সম্প্রদায় ICRC-কে 'আন্তর্জাতিক মানবিক আইন' (আইএইচএল) এর অভিভাবকরূপ এবং এই আইনটি প্রচারের দায়িত্ব দিয়েছে। - এরা বিশ্বব্যাপী সশস্ত্র সংঘাত ও অন্যান্য সহিংস পরিস্থিতিতে আজন্মত ব্যক্তিদের সহায়তা দিতে কাজ করে। - উল্লেখ্য, হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন। তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান। শান্তিতে নোবেল পুরস্কার: ICRC একমাত্র সংস্থা যা সর্বোচ্চ ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। - ১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধের সময় সেবামূলক কাজের জন্য। - ১৯৪৪: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানবিক সহায়তার জন্য। - ১৯৬৩: সংস্থার শতবার্ষিকী উপলক্ষে। উৎস: The International Committee of the Red Cross ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 12 সঠিক উত্তর: C
ডি-৮ (D-8) জোটের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? [সেপ্টেম্বর-২০২৬]
A. ৭টি
B. ৮টি
C. ৯টি
D. ১০টি
Explanation:
D-8: - D-8-এর পূর্ণরূপ: Developing Eight. - এটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি বিশেষ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা জোট। - গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে (ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে)। - সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক। - সদস্য: ৯টি দেশ (তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান)। - সংস্থাটির বর্তমান মহাসচিব: পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদ। প্রথম শীর্ষ সম্মেলন (ইস্তাম্বুল ঘোষণাপত্র, ১৯৯৭) অনুসারে, ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার প্রধান উদ্দেশ্য নিম্নলিখিত নীতিমালার আলোকে অর্থ-সামাজিক উন্নয়ন: • সংঘাতের পরিবর্তে শান্তি। • শোষণের পরিবর্তে সহযোগিতা। • দ্বৈত নীতির পরিবর্তে ন্যায়বিচার। • বৈষম্যের পরিবর্তে সমতা। • নিপীড়নের পরিবর্তে গণতন্ত্র। উৎস: Developing Eight ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 13 সঠিক উত্তর: B
ASEAN -এর বর্তমান সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর-২০২৬]
A. ১০টি
B. ১১টি
C. ৯টি
D. ১৪টি
Explanation:
ASEAN: - ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations. - এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট। - প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)। - প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। - সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া। - প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)। - বর্তমান সদস্য দেশ: ১১টি। - সদস্য দেশসমূহ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)। - ২০২৬ সালে আসিয়ানের (ASEAN) সভাপতির দায়িত্ব পালন করছে ফিলিপাইন। - সভাপতি: ফার্দিনান্দ মার্কোস জুনিয়র (ফিলিপাইন)। - মহাসচিব: কাও কিম হোর্ন। উৎস: ASEAN ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 14 সঠিক উত্তর: A
IFAD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. রোম, ইতালি
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
D. প্যারিস, ফ্রান্স
Explanation:
• IFAD: - IFAD এর পূর্ণরূপ- International Fund for Agricultural Development. - IFAD আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা গ্রামী দারিদ্র্য হ্রাস, কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে। - বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলার লক্ষে ১৯৭৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। - ১৯৮০ সালে ইতালির রোমে এর সদর দপ্তর স্থাপন করা হয়। - এবং একই বছর ১৫০তম সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে প্রথম গভর্নিং কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। - বর্তমানে IFAD-এর প্রেসিডেন্ট হেলেন আলভারেস দারিবো। উৎস: IFAD-এর অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 15 সঠিক উত্তর: B
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৬)
A. ১৯৩টি
B. ১৯৪টি
C. ১৯৫টি
D. ১৯৭টি
Explanation:
• FAO: - FAO এর পূর্ণরূপ- Food and Agriculture Organization. - FAO বা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, ক্ষুধা ও অপুষ্টি দূর করা এবং কৃষির টেকসই উন্নয়ন কাজ করে। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের খাদ্য সংকট মোকাবিলার লক্ষে ১৬ অক্টোবর ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। - FAO-এর প্রধান লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা। - প্রতি বছর ১৬ অক্টোবর FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। - বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৪টি। এর মধ্যে ১৯৩টি দেশ এবং ১টি সদস্য সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন) রয়েছে। [উল্লেখ্য, পূর্বে FAO-তে ১৯৪টি সদস্য দেশ ছিল। কিন্তু নিকারাগুয়া ৪ ফেব্রুয়ারি ২০২৬ FAO থেকে আনুষ্ঠানিকভাবে সদসপদ প্রত্যাহার করে, ফলে সদস্য দেশ ১৯৪ থেকে কমে ১৯৩ হয়েছে।] - বাংলাদেশ ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে। উৎস: FAO-এর অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 16 সঠিক উত্তর: B
International Development Association -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [আগস্ট, ২০২৬]
A. গায়ানা
B. সুরিনাম
C. বেলিজ
D. ত্রিনিদাদ ও টোবাগো
Explanation:
• IDA: - IDA-এর পূর্ণরূপ হলো International Development Association। - এটি International Development Association-এর একটি সহযোগী সংস্থা, যা IBRD থেকে ঋণ পাওয়ার যোগ্য নয়—এমন স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদে বা সুদমুক্ত, দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান করে। - সহজ শর্তে অর্থায়নের কারণে IDA-কে Soft Loan Window বলা হয়। - সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - প্রতিষ্ঠাকালে ১৫টি দেশ প্রাথমিক স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিল। - যা্রা শুরু হয় ৯১১২.৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাথমিক তহবিল নিয়ে। - বর্তমানে IDA-এর সদস্য সংখ্যা ১৭৫টি। - এর সর্বশেষ সদস্য: সুরিনাম (২০২৪)। - এর সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। উৎস: World Bank Website. তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 17 সঠিক উত্তর: C
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. টোকিও, জাপান
B. বেইজিং, চীন
C. ম্যানিলা, ফিলিপাইন
D. জাকার্তা, ইন্দোনেশিয়া
Explanation:
• এশীয় উন্নয়ন ব্যাংক /ADB : - ADB এর পূর্ণরূপ Asian Development Bank. - প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে। - সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি। - বর্তমান সদস্য: ৬৯টি। - বাংলাদেশ সদসপদ লাভ করে: ১৯৭৩ সালে। - সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। - বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা। - লক্ষ্য: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে চরম দারিদ্র্য দূর করা এবং একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অঞ্চল গড়ে তোলা। তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 18 সঠিক উত্তর: A
WAICO-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A. সাংহাই
B. ম্যানিলা
C. ব্যাংকক
D. বেইজিং
Explanation:
WAICO: - WAICO-এর পূর্ণরূপ: World Artificial Intelligence Cooperation Organization. - এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির বৈশ্বিক শাসন, অংশীদারিত্বের এবং নিয়ন্ত্রণের জন্য গঠিত একটি সম্পূর্ণ নতুন স্বাধীন আন্তঃসরকারি আন্তর্জাতিক সংস্থা। - প্রতিষ্ঠা: ১৬ জুলাই, ২০২৬। - সদরদপ্তর: সাংহাই, চীন। - প্রতিষ্ঠাতা সদস্য: চীন, রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তানসহ ১৯টি দেশ। • মূল উদ্দেশ্য ও লক্ষ্য: - ডিজিটাল বিভাজন কমানো: উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিদ্যমান প্রযুক্তিগত বৈষম্য বা এআই বিভাজন দূর করা এর অন্যতম প্রধান লক্ষ্য। - নিরাপদ ও জনকল্যাণমূলক এআই: কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মানবজাতির জন্য নিরাপদ, কল্যাণকর এবং বৈষম্যহীন হয়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে একটি নিয়ম ও আইনি কাঠামো তৈরি করা। - উন্মুক্ত সুযোগ: রাজনৈতিক বা শাসনতান্ত্রিক আদর্শে বাধাবাধকতা ছাড়া যেকোনো সার্বভৌম দেশের জন্য এর সদস্যপদ উন্মুক্ত রাখা। উৎস: WAICO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 19 সঠিক উত্তর: C
খেলাধুলা সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি সংস্থা 'কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট' (CAS) এর সদর দপ্তর কোথায়?
A. জুরিখ, সুইজারল্যান্ড
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. লুজান, সুইজারল্যান্ড
D. বার্ন, সুইজারল্যান্ড
Explanation:
• Court of Arbitration for Sport (CAS): - Court of Arbitration for Sport (CAS) হলো ক্রীড়াজগতের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠিত সর্বোচ্চ ক্রীড়া আদালত। - ১৯৮১ সালে তৎকালীন আইওসি সভাপতি হুয়ান আন্তোনিও সামারাঞ্চ ক্রীড়াবিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষায়িত এখতিয়ার প্রতিষ্ঠার ধারণা দেন। - ১৯৮৬ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) আনুষ্ঠানিকভাবে CAS-এর বিধিমালা অনুমোদন করে। - ৩০ জুন ১৮৮৯ সালে Court of Arbitration for Sport আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর: লুজান, সুইজারল্যান্ড। উৎস: CAS ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 20 সঠিক উত্তর: A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. বার্ন
C. লন্ডন
D. নিউ ইয়র্ক
Explanation:
WHO: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পূর্ণরূপ: World Health Organization. - WHO হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও সুরক্ষার দায়িত্ব পালন করে। - প্রতিষ্ঠা হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি। - বর্তমান সদস্য: ১৯৪টি। - প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference. • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মূল কাজ হলো বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষা করে এবং রোগ প্রতিরোধে নেতৃত্ব দেওয়া। এর প্রধান কাজ: - স্বাস্থ্য নিরাপত্তা: মহামারি ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতি প্রতিরোধ, সাধারণকরণ এবং দ্রুত সাড়া দেওয়া। - স্বাস্থ্য ব্যবস্থা: প্রতিটি দেশের চিকিৎসা সেবা উন্নত করা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। - নীতি নির্ধারণ: আন্তর্জাতিক স্বাস্থ্য নীতি ও নির্দেশিকা তৈরি করা এবং রোগের চিকিৎসায় বৈশ্বিক মান নির্ধারণ করা। উৎস: WHO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 21 সঠিক উত্তর: D
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কোথায় অবস্থিত?
A. চীন
B. মালদ্বীপ
C. ইন্দোনেশিয়া
D. ফিলিপাইন
Explanation:
International Rice Research Institute (IRRI): - IRRI বা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হলো বিশ্বের শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক কৃষি গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা। - এর মূল লক্ষ্য হলো বিজ্ঞানের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য ও ক্ষুধা হ্রাস, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব ধান চাষ নিশ্চিত করা। - প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল। - সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন। - প্রতিষ্ঠাতা: এটি প্রতিষ্ঠিত হয় ফিলিপাইন সরকার, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা এবং ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন-এর সহযোগিতায়। - মূল কাজ: উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত (যেমন: ইরি-৮ বা IR8) উদ্ভাবন, টেকসই ধান চাষের প্রযুক্তি তৈরি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল ধান নিয়ে গবেষণা করা। উৎস: IRRI ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 22 সঠিক উত্তর: C
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. অটোয়া
B. মাদ্রিদ
C. বার্ন
D. লন্ডন
Explanation:
• UPU-এর পূর্ণরূপ Universal Postal Union। - UPU জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। - এটি বিশ্বব্যাপী ডাক সেবা পরিচালনা ও সমন্বয়ের জন্য কাজ করে। - এটি আন্তর্জাতিক ডাক ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক ও প্রযুক্তিগত সহায়ক সংস্থা। - UPU প্রতিষ্ঠিত হয় ৯ অক্টোবর ১৮৭৪ সালে। - সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত। - সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯২টি। (আগস্ট ২০২৬) - UPU ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। - ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Day) UPU প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়। উৎস: UPU Website. তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 23 সঠিক উত্তর: A
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. মাদ্রিদ
C. অটোয়া
D. লন্ডন
Explanation:
IOM: - IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration. - আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা। - প্রতিষ্ঠাকাল: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল। - বর্তমান সদস্য: ১৭৫টি দেশ। - পর্যবেক্ষক সদস্য: ৮টি। - সর্বশেষ সদস্য: বার্বাডোস। - সংস্থাটির সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। ⇒ IOM অভিবাসন ব্যবস্থাপনার চারটি ক্ষেত্রে কাজ করে: i) অভিবাসন এবং উন্নয়ন, ii) মাইগ্রেশন সহজতর, iii) মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা, iv) জোর করে অভিবাসন। উৎস: IOM ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 24 সঠিক উত্তর: B
বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস
B. ওয়াশিংটন ডিসি
C. জেনেভা
D. রোম
Explanation:
বিশ্বব্যাংক: - বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়। - প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে। - কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে। - ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি। - বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। - বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ নাউরু। - সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। - বর্তমান প্রেসিডেন্ট: আজায় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)। - প্রধান অঙ্গসংস্থা: ৫টি। উৎস: World Bank ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 25 সঠিক উত্তর: C
বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism)-এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
A. সুইজারল্যান্ড
B. ফ্রান্স
C. স্পেন
D. ইতালি
Explanation:
UN Tourism: - UN Tourism Council UNWTO পূর্বে United Nations World Tourism Organization নামে পরিচিত ছিল। - এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে। - প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫। - ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। - সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন। - বর্তমান সদস্য: ১৬০টি। - বর্তমান মহাসচিব: যুরাব পোলোলিকাসভিলি (Zurab Pololikashvili)। ⇒ উদ্দেশ্য: - বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। ⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে। - ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিষ্ঠানের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরির সিদ্ধান্ত নেয়। - পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। - ১৯৭৫ সালে স্পেনের সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবাট লোনাতিক প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং আয়োজনমূলক মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। - ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে "UN Tourism" ব্যবহার শুরু হয়। উল্লেখ্য, - বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর। উৎস: UNWTO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 26 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. রোম
B. প্যারিস
C. জেনেভা
D. লন্ডন
Explanation:
The International Committee of the Red Cross: - ICRC বা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হলো একটি নিরপেক্ষ, নিরপেক্ষ এবং স্বতন্ত্র মানবিক সাহায্যকারী সংস্থা। - এটি সশস্ত্র সংঘাত ও সহিংসতার শিকার মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় কাজ করে। - প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩। - প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড। - প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - প্রতীক: সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে। - লক্ষ্য ও উদ্দেশ্য: যুদ্ধ বা সংঘাতে কবলিত বেসামরিক মানুষ, আহত যোদ্ধা, এবং যুদ্ধবন্দীদের সুরক্ষা ও সাহায্য নিশ্চিত করা। • শান্তিতে নোবেল পুরস্কার: ICRC একমাত্র সংস্থা যা সর্বোচ্চ ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। - ১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধের সময় সেবামূলক কাজের জন্য। - ১৯৪৪: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানবিক সহায়তার জন্য। - ১৯৬৩: সংস্থার শতবার্ষিকী উপলক্ষে। উৎস: The International Committee of the Red Cross ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 27 সঠিক উত্তর: A
World Artificial Intelligence Cooperation Organization (WAICO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. সাংহাই, চীন
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. ম্যানিলা, ফিলিপাইন
D. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Explanation:
WAICO: - WAICO-এর পূর্ণরূপ: World Artificial Intelligence Cooperation Organization. - এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির বৈশ্বিক শাসন, অংশীদারিত্বের এবং নিয়ন্ত্রণের জন্য গঠিত একটি সম্পূর্ণ নতুন স্বাধীন আন্তঃসরকারি আন্তর্জাতিক সংস্থা। - প্রতিষ্ঠা: ১৬ জুলাই, ২০২৬। - সদরদপ্তর: সাংহাই, চীন। - প্রতিষ্ঠাতা সদস্য: চীন, রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তানসহ ১৯টি দেশ। • মূল উদ্দেশ্য ও লক্ষ্য: - ডিজিটাল বিভাজন কমানো: উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিদ্যমান প্রযুক্তিগত বৈষম্য বা এআই বিভাজন দূর করা এর অন্যতম প্রধান লক্ষ্য। - নিরাপদ ও জনকল্যাণমূলক এআই: কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মানবজাতির জন্য নিরাপদ, কল্যাণকর এবং বৈষম্যহীন হয়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে একটি নিয়ম ও আইনি কাঠামো তৈরি করা। - উন্মুক্ত সুযোগ: রাজনৈতিক বা শাসনতান্ত্রিক আদর্শে বাধাবাধকতা ছাড়া যেকোনো সার্বভৌম দেশের জন্য এর সদস্যপদ উন্মুক্ত রাখা। উৎস: WAICO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 28 সঠিক উত্তর: A
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত?
A. FAO
B. ILO
C. WHO
D. IAEA
Explanation:
• জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা / FAO: - FAO পূর্ণরূপ Food and Agriculture Organization. - এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। - প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৪৫ সাল। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৯৩টি। [১৯৩টি দেশ ও ১টি সংস্থা সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন] - সহযোগী সদস্য: ১টি। - সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। - বাংলাদেশ ১২ নভেম্বর, ১৯৭৩ সালে FAO এর সদসপদ লাভ করে। অন্যদিকে, ILO (International Labour Organization) → জেনেভা, সুইজারল্যান্ড। WHO (International World Health Organization) → জেনেভা, সুইজারল্যান্ড। IAEA (International Atomic Energy Agency) → ভিয়েনা, অস্ট্রিয়া। তথ্যসূত্র: FAO অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 29 সঠিক উত্তর: B
আইএমএফ (IMF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক
B. ওয়াশিংটন ডিসি
C. জেনেভা
D. লন্ডন
Explanation:
• IMF: - IMF এর পূর্ণরূপ International Monetary Fund - ১৯৪৪ সালে Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়। - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। - সদস্য দেশ: ১৯১টি। - সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। - সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র। - এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামেও পরিচিত। - আইএমএফ বিশ্বব্যাপী মুদ্রানীতি জোরদার করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চমাত্রার কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীত করা এবং সারা বিশ্বে দারিদ্র্য হ্রাস করার জন্য কাজ করে। তথ্যসূত্র: IMF অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 30 সঠিক উত্তর: C
নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়?
A. স্লোভাকিয়া
B. সাইপ্রাস
C. নরওয়ে
D. লুক্সেমবার্গ
Explanation:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয় - নরওয়ে। ইউরোপীয় ইউনিয়ন (European Union): - ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক অর্থনৈতিক জোট। - প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে (মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে)। - সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। - প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি। - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। - অভিন্ন মুদ্রা (ইউরো): ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে ২১টি দেশ তাদের নিজস্ব মুদ্রা পরিহার করে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে। - শেনজেন এলাকা (Schengen Area): এই চুক্তি অভ্যন্তর সদস্য দেশগুলোর নাগরিকদের কোনো পাসপোর্ট বা অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে অবাধে যাতায়াত করতে পারেন। - মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, শান্তি বজায় রাখা এবং একক বাজার ব্যবস্থা নিশ্চিত করা। • প্রধান ৩টি প্রতিষ্ঠান: -ইউরোপীয় কমিশন (European Commission): এটি ইইউ-এর নির্বাহী শাখা যা নতুন আইনের প্রস্তাব করে এবং দৈনন্দিন সিদ্ধান্ত বাস্তবায়ন করে। - ইউরোপীয় সংসদ (European Parliament): সদস্য দেশগুলোর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আইনসভা। - ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল (Council of the European Union): সদস্য দেশগুলোর মন্ত্রীদের সমন্বয়ে গঠিত আইন প্রণয়নকারী সংস্থা। উৎস: EU ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 31 সঠিক উত্তর: A
সার্কের বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৬)
A. গোলাম সারওয়ার
B. এসলা রুজান উইরাকুন
C. আমজাদ হোসাইন বি এস সিলভিয়াল
D. অর্জুন বাহাদুর থাপা
Explanation:
SAARC: - দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation. - প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫। - প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ। - সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল। - বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার। - প্রতিষ্ঠিতা সদস্য: ৭টি। - বর্তমান সদস্য সংখ্যা: ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)। সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৫ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। - সার্ক (SAARC) প্রতিষ্ঠার মূল উদ্যোগী নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮০ সালের ৭ মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে এই সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন। উল্লেখ্য, - সার্কের (SAARC) বর্তমান মহাসচিব হলেন বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক মো. গোলাম সারোয়ার। তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উৎস: SAARC ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 32 সঠিক উত্তর: A
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. লন্ডন
C. রোম
D. টোকিও
Explanation:
WMO: - WMO এর পূর্ণরূপ World Meteorological Organization. - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - WMO-র সদস্য সংখ্যা ১৯৩টি (১৮৭টি রাষ্ট্র এবং ৬টি অঞ্চল)। - WMO-এর প্রধান লক্ষ্য হলো আবহাওয়া, জলবায়ু, জলবিজ্ঞান এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষণ, তথ্য বিনিময়, পরিবেশ প্রদান এবং গবেষণার ক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা সহজতর করা। - সংস্থাটির বর্তমান সভাপতি: আব্দুল্লাহ মাহমুদ। - বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব: সেলেস্তে সাউলো। উৎস: WMO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 33 সঠিক উত্তর: B
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. লন্ডন, যুক্তরাজ্য
D. প্যারিস, ফ্রান্স
Explanation:
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO): - এর পূর্ণরূপ: World Health Organization. - গঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯৪টি। - প্রধান উদ্দেশ্য: বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ সম্ভাব্য স্বাস্থ্য মান নিশ্চিত করা। - ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। - বাংলাদেশ ১৭ মে, ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে। - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় (SEARO) ভারতের দিল্লিতে অবস্থিত। উল্লেখ্য, - যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের নিলেও এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর বিবেচনাধীন রয়েছে। - তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য সংখ্যা এখনো ১৯৪ ই থাকছে। তথ্যসূত্র: WHO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 34 সঠিক উত্তর: B
ওয়াটারএইড (WaterAid)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A. জেনেভা, সুইজারল্যান্ড
B. লন্ডন, যুক্তরাজ্য
C. নাইরোবি, কেনিয়া
D. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
Explanation:
WaterAid: - ওয়াটারএইড হলো যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা। - বিশ্বের ৩৪টি দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে। - বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে। - প্রতিষ্ঠিত হয়েছিল: ২১ জুলাই, ১৯৮১ সালে। - সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। উল্লেখ্য, - তৃষ্ণার্ত তৃতীয় বিশ্ব সম্মেলন যুক্তরাজ্জের শিল্পের সদস্যদের একত্রিত করে। - তারা বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। - ১৯৮৬ সাল থেকে ওয়াটারএইড বাংলাদেশে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন সেক্টর নিয়ে কাজ করে আসছে। উৎস: WaterAid ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 35 সঠিক উত্তর: A
স্মাইল ট্রেন-এর আন্তর্জাতিক প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
B. লন্ডন, যুক্তরাজ্য
C. জেনেভা, সুইজারল্যান্ড
D. প্যারিস, ফ্রান্স
Explanation:
স্মাইল ট্রেন (Smile Train): - স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি অলাভজনক দাতব্য সংস্থা। - জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি। - প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে। - প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান। - সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। - মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান। - কর্মক্ষেত্র: ৮৫+ উন্নয়নশীল দেশ। - ১৯৯৯ সাল থেকে স্মাইল ট্রেন-সমর্থিত ক্লেফট সার্জারি: ১০ লক্ষ+। উৎস: Smile Train ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 36 সঠিক উত্তর: A
ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ECO)-এর সচিবালয় কোথায় অবস্থিত?
A. তেহরান, ইরান
B. বাকু, আজারবাইজান
C. ইসলামাবাদ, পাকিস্তান
D. ইস্তাম্বুল, তুরস্ক
Explanation:
ECO: - ECO-এর পূর্ণরূপ: Economic Cooperation Organization. - ECO হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম। - এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়। - ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে। - সদরদপ্তর: তেহরান, ইরান। - বর্তমান মহাসচিব: ড. আসাদ এম খান (পাকিস্তান)। - সদস্য: ১০টি। - সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 37 সঠিক উত্তর: B
বর্তমানে OPEC-এর মোট পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র কতটি? [জুলাই, ২০২৬]
A. ১০টি
B. ১১টি
C. ১২টি
D. ১৩টি
Explanation:
বর্তমানে ওপেক (OPEC)-এর মোট পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ১১টি। OPEC: - OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. - এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা। - OPEC তেল রপ্তানিকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। - প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা। উল্লেখ্য, - ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা। - প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। - প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)। - বর্তমান সদস্য: ১১টি। - সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, ভেনিজুয়েলা। - সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। উৎস: i) OPEC ওয়েবসাইট। ii) History.com তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 38 সঠিক উত্তর: C
কোন পারস্য উপসাগরীয় মুসলিম প্রধান দেশ এবং আরব রাষ্ট্র হওয়া সত্ত্বেও GCC-এর সদস্য নয়?
A. ওমান
B. কুয়েত
C. ইরাক
D. বাহরাইন
Explanation:
ইরাক হলো সেই পারস্য উপসাগরীয় মুসলিম প্রধান দেশ এবং আরব রাষ্ট্র, যা পারস্য উপসাগরের তীরবর্তী হওয়া সত্ত্বেও জিসিসি (GCC)-এর সদস্য নয়। GCC: - GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council. - Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। - গঠিত হয়: ২৫মে, ১৯৮১। - সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব। - বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই। - বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)। - GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে। উৎস: i) Britannica. ii) GCC Grand Tours Visa. তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 39 সঠিক উত্তর: D
BRICS-এর ২০২৬ সালের শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে?
A. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
B. কাজান, রাশিয়া
C. বেইজিং, চীন
D. নয়াদিল্লি, ভারত
Explanation:
২০২৬ BRICS শীর্ষ সম্মেলন: - ২০২৬ সালে ১৮তম BRICS (ব্রিকস) শীর্ষ সম্মেলন ১২-১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। - ১ জানুয়ারি ২০২৬-এ ভারত আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। - প্রধান লক্ষ্য: অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, টেকসই প্রবৃদ্ধি ও বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার। BRICS: - BRICS (ব্রিকস) হলো বিশ্বের উদীয়মান প্রধান অর্থনীতিগুলোর একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট যা বাণিজ্য, বিনিয়োগ, ভূ-রাজনৈতিক এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার প্রভাব বিস্তারের জন্য কাজ করে। এটি মূলত গ্লোবাল সাউথ দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি ফোরাম। - প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)। - বর্তমান সদস্য: ১১টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া)। - সহযোগী দেশ: ১০টি (বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, ভিয়েতনাম ও উজবেকিস্তান)। - বর্তমান সভাপতি দেশ: ১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে ভারত ব্রিকস-এর সভাপতিত্ব করছে এবং ১৮তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে। - লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ, উন্নয়ন ও পশ্চিমা আধিপত্য হ্রাস করে বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গুরুত্বপূর্ণ তথ্য: - BRICS-এর মোট জনসংখ্যা: বিশ্বের প্রায় ৫০%। - BRICS-এর মোট জিডিপি: বিশ্বের প্রায় ৪০%। - মোট বাণিজ্য: বিশ্বের প্রায় ১৬%। উৎস: i) BRICS 2026 ওয়েবসাইট। ii) BBC. তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 40 সঠিক উত্তর: A
'BENELUX' সংগঠনের সদস্য দেশ কোন তিনটি?
A. বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ
B. বেলারুশ, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ
C. বেলজিয়াম, নিউজিল্যান্ড ও লুক্সেমবার্গ
D. বেলারুশ, নিউজিল্যান্ড ও লুক্সেমবার্গ
Explanation:
BENELUX: - BENELUX-এর পূর্ণনাম: 'Benelux Economic Union'। - পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স। - এর পূর্ণনাম: 'Benelux Economic Union'। - ১৯৪৪ সালে 'BENELUX' একটি 'কাস্টমস ইউনিয়ন' হিসেবে আত্মপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হয়। - চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল। - চুক্তি কার্যকর: ১৯৬০ সাল। - সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ)। - সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। - BENELUX-এর দেশগুলোর বাবহৃত মুদ্রা ইউরো। উল্লেখ্য, - BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak। - BENELUX বিশ্বের প্রথম ফ্রি ট্রেড বাজার। - মূলধন এবং সেবা - ও বিনিয়োগের স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে BENELUX এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়। উৎস: BENELUX ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 41 সঠিক উত্তর: B
আসিয়ানের বর্তমান সভাপতি কোন দেশ? [জুলাই, ২০২৬]
A. ইন্দোনেশিয়া
B. ফিলিপাইন
C. মালয়েশিয়া
D. লাওস
Explanation:
২০২৬ সালে ASEAN-এর সভাপতি: - ২০২৬ সালে আসিয়ানের (ASEAN) সভাপতির দায়িত্ব পালন করছে ফিলিপাইন। - ১ জানুয়ারি, ২০২৬ থেকে ফিলিপাইন এই দায়িত্ব পালন শুরু করে। - প্রতিপাদ্য: Navigating Our Future, Together. ASEAN: - ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations. - এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট। - প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)। - প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। - সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া। - প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)। - বর্তমান সদস্য দেশ: ১১টি। - সদস্য দেশসমূহ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)। - বর্তমান সভাপতি: ফার্দিনান্দ মার্কোস জুনিয়র (ফিলিপাইন)। - মহাসচিব: কাও কিম হোর্ন। উৎস: ASEAN ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 42 সঠিক উত্তর: D
কোন অ-আরব মুসলিম দেশটি আরব লীগের একটি পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র?
A. ইরান
B. তুরস্ক
C. পাকিস্তান
D. সোমালিয়া
Explanation:
আরব লীগের একাধিক অ-আরব মুসলিম পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোমালিয়া, জিবুতি এবং কোমোরোস। আরব লীগ: - আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন। - উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা। - আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫। - প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)। - বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)। - ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়। - সদর দপ্তর: কায়রো, মিশর। - অফিসিয়াল ভাষা: আরবি। - বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত। অন্যদিকে, - ইরান, তুরস্ক, পাকিস্তান আরব লীগের সদস্য রাষ্ট্র নয়। উৎস: Arab League ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 43 সঠিক উত্তর: B
নিচের কোন সংস্থাটির স্থায়ী সচিবালয় রয়েছে?
A. G-7
B. G-77
C. G-20
D. কোনটি নয়
Explanation:
Group of 77 (G-77): - Group of 77 (G-77) হলো উন্নয়নশীল দেশগুলোর একটি আন্তঃআঞ্চলিক জোট। - প্রতিষ্ঠাকাল: ১৫ জুন ১৯৬৪। - প্রতিষ্ঠা সম্মেলন: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)। - প্রধান উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, যৌথ অবস্থান গঠন এবং জাতিসংঘে সম্মিলিতভাবে প্রতিনিধিত্ব করা। - স্থায়ী সচিবালয় (Permanent Secretariat): জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ। - বর্তমান সদস্য: ১৩৪টি দেশ। উল্লেখ্য, - G-77-এর স্থায়ী সচিবালয় (Permanent Secretariat) রয়েছে, তবে কোনো স্বতন্ত্র স্থায়ী সদর দপ্তর (Permanent Headquarters) নেই। - G-7 ও G-20-এরও কোনো স্থায়ী সদর দপ্তর বা স্থায়ী সচিবালয় নেই। [ব্যাখ্যা আপডেট - জুলাই, ২০২৬] উৎস: G-77 অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 44 সঠিক উত্তর: D
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য নয়-
A. বাংলাদেশ
B. ভারত
C. নেপাল
D. আফগানিস্তান
Explanation:
SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়- আফগানিস্তান। SAARC: - SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation. - এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। - প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫। - প্রতিষ্ঠাস্থল: ঢাকা, বাংলাদেশ। - প্রথম সম্মেলন: ৭-৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা। - প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ)। - সর্বশেষ সদস্য: আফগানিস্তান। - বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। উল্লেখ্য, - আফগানিস্তান ৩ এপ্রিল ২০০৭ সালে ৮ম সদস্য হিসেবে SAARC-এ যোগ দেয়। [ব্যাখ্যা আপডেট - জুলাই, ২০২৬] উৎস: SAARC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 45 সঠিক উত্তর: B
বর্তমানে ASEAN-এর সদস্য সংখ্যা কত? (জুলাই-২০২৬)
A. ১০টি
B. ১১টি
C. ১২টি
D. ১৩টি
Explanation:
ASEAN: - ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations. - ধরণ: দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও আঞ্চলিক জোট। - সদস্য দেশ: ১১টি। - প্রতিষ্ঠা: ১৯৬৭ সাল (ব্যাংককের ঘোষণার সময়)। - সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া। - সর্বশেষ সদস্য: পূর্ব তিমুর। • সদস্য দেশসমূহ: - ব্রুনেই, - কম্বোডিয়া, - ইন্দোনেশিয়া, - লাওস, - মালয়েশিয়া, - মিয়ানমার, - ফিলিপাইন, - সিঙ্গাপুর, - থাইল্যান্ড, - ভিয়েতনাম ও - পূর্ব তিমুর। উল্লেখ্য, - ASEAN-এর ৪৭তম সম্মেলনে পূর্ব তিমুরকে একাদশ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। [ব্যাখ্যা আপডেট - জুলাই, ২০২৬] উৎস: আসিয়ান ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 46 সঠিক উত্তর: C
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পূর্ণ সদস্য দেশ কোনটি? [জুলাই-২০২৬]
A. রোমানিয়া
B. বুলগেরিয়া
C. ক্রোয়েশিয়া
D. সার্বিয়া
Explanation:
European Union (EU): - European Union (EU) বা ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। - বর্তমান সদস্যরাষ্ট্র: ২৭টি। - সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া (৫ জুলাই ২০১৩)। - সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি ২০২০)। - EU-এর কোনো একক সদর দপ্তর (Headquarters) নেই। এর প্রতিষ্ঠানগুলো ব্রাসেলস (বেলজিয়াম), স্ট্রাসবুর্গ (ফ্রান্স) ও লুক্সেমবার্গ (জার্মানি)-এ অবস্থিত। - একক মুদ্রা: ইউরো (€)। - ইউরো ব্যবহারকারী দেশসমূহের মধ্যে ২১টি। - ইউরো চালু: ১ জানুয়ারি ১৯৯৯। - প্রতিষ্ঠার ভিত্তি: Rome Treaty (১৯৫৭)-এর মাধ্যমে European Economic Community (EEC) প্রতিষ্ঠিত হয় এবং Maastricht Treaty (১৯৯২)-এর মাধ্যমে European Union (EU) প্রতিষ্ঠিত হয়। • প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি: - বেলজিয়াম, - ফ্রান্স, - জার্মানি, - ইতালি, - লুক্সেমবার্গ ও - নেদারল্যান্ডস। [ব্যাখ্যা আপডেট - জুলাই, ২০২৬] উৎস: European Union ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 47 সঠিক উত্তর: A
APEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
A. সিঙ্গাপুর
B. ক্যানবেরা
C. সিউল
D. টোকিও
Explanation:
APEC: - APEC-এর পূর্ণরূপ- Asia-Pacific Economic Cooperation. - কোরিয়ার সিউলে এক বক্তৃতার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক সর্বপ্রথম APEC-এর ধারণাটি প্রকাশে তুলে ধরেন। - উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গঠন। - এর প্রতিষ্ঠাকাল: ১৯৮৯ সাল। - প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া। - বর্তমানে APEC-এর ২১টি member economy রয়েছে; এর লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। - প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল: ১২টি। - অ্যাপেক সচিবালয় সিঙ্গাপুরে অবস্থিত। [ব্যাখ্যা আপডেট - জুলাই, ২০২৬] উৎস: APEC ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 48 সঠিক উত্তর: B
GCC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. আবুধাবি
B. রিয়াদ
C. দোহা
D. মানামা
Explanation:
GCC: - GCC এর পূর্ণরূপ- Gulf Cooperation Council. - এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। - GCC প্রতিষ্ঠিত হয় ২৫ মে ১৯৮১ সালে। - প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আবুধাবিতে। - GCC-এর সদর দপ্তর রিয়াদ, সৌদি আরব। - GCC এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা এবং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। - GCC-এর সর্বোচ্চ সংস্থা হলো সুপ্রিম কাউন্সিল, যা সদস্য রাষ্ট্রের প্রধানদের নিয়ে গঠিত এবং বছরে একবার বৈঠকে বসে। • GCC-এর সদস্য ৬টি। যথা: - সৌদি আরব, - সংযুক্ত আরব আমিরাত, - কাতার, - কুয়েত, - বাহরাইন এবং - ওমান। উৎস: GCC ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 49 সঠিক উত্তর: B
AIIB -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. টোকিও
B. বেইজিং
C. সাংহাই
D. নয়াদিল্লি
Explanation:
AIIB: - AIIB-এর পূর্ণরূপ হলো Asian Infrastructure Investment Bank. - এটি একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (Multilateral Development Bank)। - AIIB-এর মূল লক্ষ্য হলো এশিয়া ও এর বাইরের টেকসই অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করা। - ২৯ জুন ২০১৫ সালে ৫৭টি Prospective Founding Member দেশ AIIB-এর Articles of Agreement স্বাক্ষর করে। - AIIB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ২০১৬ সালে। - AIIB-এর সদর দপ্তর বেইজিং, চীন। - AIIB-এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন Jin Liqun (চীন)। উল্লেখ্য, - বাংলাদেশ AIIB-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। - বাংলাদেশ বিদ্যুৎ ও যাতায়াত অবকাঠামো উন্নয়নে AIIB থেকে অর্থায়ন/ঋণ সহায়তা পেয়ে আসছে। উৎস: AIIB অফিসিয়াল ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 50 সঠিক উত্তর: C
WIPO-এর সদর দপ্তর কোথায়?
A. নিউইয়র্ক
B. রোম
C. জেনেভা
D. লন্ডন
Explanation:
• বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO): - পূর্ণ নাম: World Intellectual Property Organization - WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা। - প্রতিষ্ঠিত: ১৯৬৭ সালে। - সদস্য সংখ্যা: ১৯৪টি। - জাতিসংঘের বিশেষ সংস্থা হয়: ১৯৭৪ সাল থেকে। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - উদ্দেশ্য: বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে। তথ্যসূত্র: WIPO ওয়েবসাইট। তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।