চা
Job Scholar
ফিরে যান
জাতিসংঘ
প্রশ্ন 1
সঠিক উত্তর: D
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য কী ছিল?
A. শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের অগ্রযাত্রা
B. টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সমৃদ্ধি
C. মানবতা ও বহুপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত
D. আস্থা পুনর্গঠন, পরিবর্তন বাস্তবায়ন: সবার জন্য কার্যকর জাতিসংঘ
Explanation:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০১৬ শুরু হয়। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল "Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All" বা "আস্থা পুনর্গঠন, পরিবর্তন বাস্তবায়ন: সবার জন্য কার্যকর জাতিসংঘ"। এই প্রতিপাদ্যের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিকে সামনে আনা হয়েছে।
- অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। তিনি কূটনীতিতে বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি টেকসই উন্নয়ন, জলবায়ু, মানবাধিকার, প্রযুক্তি এবং জাতিসংঘের সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অধিবেশনের ঘোষিত প্রধান লক্ষ্যের মধ্যেও যুদ্ধ বন্ধ করা, কাউকে পিছিয়ে না রাখা এবং পরিবেশ সুরক্ষা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
- এ ছাড়া মানবাধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি শরণার্থী ও অভিবাসীদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেন অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীলভাবে পরিচালিত হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 2
সঠিক উত্তর: D
বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
A. ১৯৭৫
B. ১৯৭৭
C. ১৯৭৮
D. ১৯৮৮
Explanation:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ:
- জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয় ১৯৮৮ সালে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণের পথ উন্মুক্ত হয়।
- বাংলাদেশ প্রথম যে শান্তিরক্ষা মিশনে যুক্ত হয়, সেটির নাম ছিল UNIIMOG (United Nations Iran-Iraq Military Observer Group)। ওই বছর এই মিশনে বাংলাদেশ মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক পাঠিয়েছিল। তাদের অংশগ্রহণের মধ্য দিয়েই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়।
- এর পরের বছর ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই অংশগ্রহণ আরও বিস্তৃত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটি হিসেবে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। এসব মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব সম্পন্ন করে চলেছেন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 3
সঠিক উত্তর: C
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
A. ম্যাসট্রিক্ট চুক্তি
B. মারাকেশ চুক্তি
C. ভার্সাই চুক্তি
D. জেনেভা কনভেনশন
Explanation:
আন্তর্জাতিক শ্রম সংস্থা / ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা।
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
অন্যদিকে,
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।
- মারাকেশ চুক্তির মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- জেনেভা কনভেনশন হলো যুদ্ধাহত, বন্দি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক কনভেনশন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 4
সঠিক উত্তর: C
নারী ক্ষমতায়নে নিয়োজিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা 'UN Women' কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ২০০০ সালে
B. ২০০৫ সালে
C. ২০১০ সালে
D. ২০১৫ সালে
Explanation:
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women.
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের একটি সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছে।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটির উদ্দেশ্য:
নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 5
সঠিক উত্তর: C
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস, ফ্রান্স
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. রোম, ইতালি
D. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Explanation:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা / FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৪৫ সাল।
- অস্থায়ী সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [১৯৩টি দেশ ও ১টি সংস্থা সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন]
- ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুষ্টি উন্নয়ন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 6
সঠিক উত্তর: C
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. প্যারিস
C. ভিয়েনা
D. ভ্যালেটা
Explanation:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা / IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৭১টি।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি।
- প্রোগ্রাম / মিশন: "Atoms for Peace and Development".
- এটি জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
- উদ্দেশ্য ও লক্ষ্য: পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 7
সঠিক উত্তর: A
UNFPA মূলত কোন ক্ষেত্রে কাজ করে?
A. প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা
B. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
C. শরণার্থী অধিকার সংরক্ষণ
D. কৃষি ও খাদ্য নিরাপত্তা
Explanation:
UNFPA:
- পূর্ণরূপ: United Nations Population Fund.
- এটি জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এটি জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।
⇒ কার্যক্রম:
• প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
• যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
• এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 8
সঠিক উত্তর: B
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৪৫ সালে
B. ১৯৫০ সালে
C. ১৯৫৫ সালে
D. ১৯৫৮ সালে
Explanation:
বিশ্ব আবহাওয়া সংস্থা / WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization.
- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা আবহাওয়া, জলবায়ু এবং সংশ্লিষ্ট ভূ-পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় করে।
- প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (১৮৭টি রাষ্ট্র + ৬টি অঞ্চল)
- ১৯৫১ সালের ডিসেম্বরে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
- প্রতি বছর ২৩ মার্চ World Meteorological Day পালিত হয়।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 9
সঠিক উত্তর: B
ফিলিস্তিনি শরণার্থীদের জীবনমান নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?
A. UNHCR
B. UNRWA
C. UNICEF
D. UNESCO
Explanation:
UNRWA:
- পূর্ণরূপ: United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি জাতিসংঘের একটি সংস্থা।
- মূল কাজ: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান।
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৪৯।
- কার্যক্রম শুরু: মে, ১৯৫০ সালে।
- প্রেক্ষাপট: ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়া।
- সদর দপ্তর: আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর), গাজা (অপারেশন হেডকোয়াটার)।
উল্লেখ্য,
- UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে। কিন্তু, UNRWA শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করে।
- UNESCO মূলত শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসারের কাজ করে।
- UNICEF বিশ্বজুড়ে শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 10
সঠিক উত্তর: C
'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' স্বীকৃতি দেয় জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা?
A. UNICEF
B. UNDP
C. UNESCO
D. WIPO
Explanation:
UNESCO:
- পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬।
- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও তথ্য/যোগাযোগ ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান)।
- এটি বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থানগুলোকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' বা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য রাষ্ট্র: ১৯৪টি এবং সহযোগী সদস্য: ১২টি।
অন্যদিকে,
- UNICEF বিশ্বজুড়ে শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে।
- UNDP হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এটি জাতিসংঘের প্রধান বৈশ্বিক উন্নয়ন সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করে।
- WIPO হলো বিশ্ব মেধাসম্পদ সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা সারা বিশ্বে মেধাসম্পদ বা বুদ্ধিবৃত্তিক অধিকার রক্ষা ও প্রচারে কাজ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 11
সঠিক উত্তর: C
'মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র' (UDHR) গৃহীত হয় কবে?
A. ১৯৪৫ সালে
B. ১৯৪৭ সালে
C. ১৯৪৮ সালে
D. ১৯৪৯ সালে
Explanation:
জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র / Universal Declaration of Human Rights - UDHR:
- এটি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র হিসেবে পরিচিত, যা বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে আন্তর্জাতিকভাবে প্রথম স্বীকৃতি দিয়েছিল।
- গৃহীত: ১০ই ডিসেম্বর, ১৯৪৮ সাল।
- স্থান: মাপেলের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৩য় অধিবেশনে (183rd plenary meeting) ঘোষণাপত্রটি গৃহীত হয়।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি অনুচ্ছেদ ও ধারা রয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন ফার্স্ট লেডি এলিনর রুজভেল্ট এই ঘোষণাপত্রটির খসড়া প্রস্তুতকারী কমিটির চেয়ারপারসন ছিলেন।
- ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর এই ঘোষণাপত্রটি গ্রহণের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর বিশ্বজুড়ে ১০ই ডিসেম্বর তারিখটিকে আন্তর্জাতিক মর্যাদার সাথে 'বিশ্ব মানবাধিকার দিবস' (Human Rights Day) হিসেবে পালন করা হয়।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 12
সঠিক উত্তর: C
Sustainable Development Goals (SDG) এর লক্ষ্য কয়টি?
A. ১৬টি
B. ১৮টি
C. ১৭টি
D. ২০টি
Explanation:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals- SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Sustainable Development Goals (এসডিজি) গৃহীত হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-র মোট লক্ষ্য হলো ১৭টি। ২০১৫ সালে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য এই ১৭টি লক্ষ্য গ্রহণ করে।
• SDG-এর ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ; ২. ক্ষুধা মুক্তি; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন; ১৩. জলবায়ু কার্যক্রম; ১৪. জলজ জীবন; ১৫. স্থলজ জীবন; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 13
সঠিক উত্তর: A
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন?
A. বিজয়লক্ষ্মী পণ্ডিত
B. ইন্দর মিত গিল
C. গ্যাডিস মারিন
D. ভলরেস ইবারক্রি
Explanation:
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) প্রথম নারী সভাপতি:
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত।
- ১৯৫৩ সালে জাতিসংঘের ৮ম অধিবেশনে তিনি এই ঐতিহাসিক পদে নির্বাচিত হন এবং তিনিই একমাত্র ভারতীয় যিনি এখন পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন।
- তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম অগ্রগণ্য নেত্রী ছিলেন।
- জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি উপনিবেশবাদের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের অধিকার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রেখেছিলেন।
উল্লেখ্য,
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 14
সঠিক উত্তর: B
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কবে?
A. সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার
B. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
C. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
D. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Explanation:
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন:
- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়ম অনুযায়ী এর নিয়মিত বার্ষিক অধিবেশন বা সাধারণ সম্মেলন প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার (counting from the first week that contains at least one working day) শুরু হয়।
- জাতিসংঘের কার্যপদ্ধতি বিধির (Rules of Procedure) নিয়ম অনুযায়ী নিউইয়র্কের সদর দপ্তরে এই অধিবেশন বসে।
- মূল অধিবেশন শুরু: সেপ্টেম্বর মাসের যে সপ্তাহে অন্তত একটি কর্মদিবস (working day) থাকে, সেই সপ্তাহ থেকে গণনা করে দ্বিতীয় মঙ্গলবারে বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় (যেমন: চলমান ৮১তম অধিবেশনটি শুরু হয়েছে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর, যা ছিল সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার)।
- সাধারণ বিতর্ক শুরু: একই নিয়ম অনুসরণ করে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক শুরু হয় তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে উদ্বোধনী বক্তৃতার পর (যেমন: চলমান ৮১তম অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২৫ সেপ্টেম্বর, ২০২৬ যা সেপ্টেম্বরের চতুর্থ মঙ্গলবার)।
উল্লেখ্য,
- ২০০১ সালে আগে জাতিসংঘের নিবন্ধিত নিয়ম ছিল—প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন শুরু হবে। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর জাতিসংঘ পরিষদে একটি সংশোধনী (Resolution 55/285) পাস করা হয়। সেই নতুন নিয়ম অনুযায়ী—সেপ্টেম্বর মাসের প্রথম যে সপ্তাহে অন্তত ১টি কার্যদিবস থাকবে, সেই সপ্তাহ থেকে গণনা করে দ্বিতীয় মঙ্গলবারে অধিবেশন শুরু হবে।
• জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA):
- জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) হলো জাতিসংঘের প্রধান নীতি-নির্ধারণী, প্রতিনিধিত্বমূলক ও প্রধান আলোচনার অঙ্গসংস্থা।
- এটি জাতিসংঘের একমাত্র ফোরাম যেখানে ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই সমান প্রতিনিধিত্ব ও ভোট দেওয়ার অধিকার রয়েছে।
- সদর দপ্তর: এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘ স্থায়ী সদর দপ্তরে বসে।
- অধিবেশন: প্রতি বছর সেপ্টেম্বর মাসে এর নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়। বিশেষ প্রয়োজনে জরুরি বা বিশেষ অধিবেশনও ডাকা যায় সদস্য রাষ্ট্রগুলোর অনুরোধে বিশেষ কিংবা জরুরি অধিবেশনও ডাকা হয়ে থাকে। একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারপ্রধানদের গুরুত্বপূর্ণ বক্তব্যের কারণে একে অনেকে কূটনীতির 'কূটনৈতিক শীর্ষ ভেটি' ইউনেও হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।
- সভাপতি: বর্তমানে ২০২৬-২৭ মেয়াদে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 15
সঠিক উত্তর: D
United Nations University কোন দেশে অবস্থিত?
A. যুক্তরাষ্ট্র
B. ফ্রান্স
C. রাশিয়া
D. জাপান
Explanation:
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি 'জাতিসংঘ বিশ্ববিদ্যালয়' গঠনের প্রস্তাব করেছিলেন।
- (UNU)- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭৩ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- বিশ্ববিদ্যালয়টির অধীনে বিশ্বজুড়ে ১৩টি দেশে অবস্থিত ১৩টি ইনস্টিটিউট রয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 16
সঠিক উত্তর: C
United Nations Industrial Development Organization (UNIDO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. অটোয়া
C. ভিয়েনা
D. লন্ডন
Explanation:
UNIDO:
- UNIDO এর পূর্ণরূপ - United Nations Industrial Development Organization.
- UNIDO বলতে বোঝায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থাকে, যা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা দেশগুলোকে টেকসই আর্থনৈতিক ও শিল্প প্রবৃদ্ধি হাসিলে সহায়তা করে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- UNIDO এর বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 17
সঠিক উত্তর: C
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা 'World Heritage in Danger' তালিকা রক্ষণাবেক্ষণ করে?
A. UNEP
B. IUCN
C. UNESCO
D. UNDP
Explanation:
United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO):
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো।
- সংস্থাটি বৈশ্বিক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য।
- এই সংস্থাটি মূলত ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের তালিকা বা 'World Heritage in Danger' তালিকাটি রক্ষণাবেক্ষণ করে।
- ইউনেস্কোর অধীন থাকা 'বিশ্ব ঐতিহ্য কমিটি' (World Heritage Committee) প্রতি বছর এই তালিকাটি পর্যালোচনা ও হালনাগাদ করে।
- কোনো ঐতিহ্যবাহী স্থান যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অনিয়ন্ত্রিত নগরায়ন, দূষণ বা মানবসৃষ্ট কারণে চরম ঝুঁকির মুখে পড়লে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মূল উদ্দেশ্য হলো বিপন্ন স্থানগুলো রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং দ্রুত জরুরি তহবিল ও সহায়তা নিশ্চিত করা।
অন্যদিকে,
- UNEP: জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি। এটি বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে।
- IUCN: প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা। এটি মূলত বিপন্ন জীব ও উদ্ভিদের 'রেড লিস্ট' প্রকাশ করে।
- UNDP: দারিদ্র্য দূর করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব উন্নয়নে কাজ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 18
সঠিক উত্তর: D
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন কত তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়?
A. ১ সেপ্টেম্বর, ২০২৬
B. ১৫ সেপ্টেম্বর, ২০২৬
C. ২১ সেপ্টেম্বর, ২০২৬
D. ৮ সেপ্টেম্বর, ২০২৬
Explanation:
জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) নিয়ম অনুযায়ী, প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয়। সেই নিয়ম মেনে ৮ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হলেও বিশ্বনেতা ও সরকারপ্রধানদের অংশগ্রহণে মূল উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক (General Debate) শুরু হয় ২২ সেপ্টেম্বর থেকে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 19
সঠিক উত্তর: B
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জুরিখ
B. জেনেভা
C. বার্ন
D. লুসান
Explanation:
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফারহান হক।
- কার্যক্ষেত্র: ১১৫টি দেশ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 20
সঠিক উত্তর: B
জাতিসংঘের মহাসচিব নিয়োগের জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে কমপক্ষে কতটি ভোট প্রয়োজন?
A. ৭টি
B. ৯টি
C. ১১টি
D. ১৫টি
Explanation:
• জাতিসংঘের মহাসচিব নিয়োগ:
- জাতিসংঘের মহাসচিব নিয়োগের জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে কমপক্ষে ৯টি ভোটের প্রয়োজন হয়।
- জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ কর্তৃক মহাসচিব নিযুক্ত হন।
- নিরাপত্তা পরিষদের মোট ১৫টি সদস্য দেশের মধ্যে কমপক্ষে ৯টি ইতিবাচক ভোট পেতে হবে।
- এই ৯টি ভোটের মধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) কোনো দেশই ভেটো (Veto) বা বিরোধী ভোট দিতে পারবে না।
- স্থায়ী সদস্যদের কেউ একজনও ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
- সাধারণ পরিষদের সুপারিশ পাওয়ার পর এটি সাধারণ পরিষদে পাঠানো হয়, যেখানে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মহাসচিব চূড়ান্তভাবে নির্বাচিত হন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 21
সঠিক উত্তর: C
Where is the headquarters of UNCTAD located?
A. New York, USA
B. Paris, France
C. Geneva, Switzerland
D. Brussels, Belgium
Explanation:
UNCTAD:
- UNCTAD-এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি এবং টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- ইউএনসিটিডি-র মহাসচিব পদে দায়িত্ব পালন করেন কোস্টা রিকার রেবেকা গ্রিনস্প্যান।
• UNCTAD বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report ইত্যাদি।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 22
সঠিক উত্তর: A
রোম সংবিধি কত সালে কার্যকর হয়?
A. ২০০২ সালে
B. ২০০০ সালে
C. ১৯৯৯ সালে
D. ১৯৯৭ সালে
Explanation:
• আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি হলো সেই আন্তর্জাতিক চুক্তি, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়।
• এটি একটি প্রস্তাবনা ও ১৩টি অংশ নিয়ে গঠিত।
• ১৭ জুলাই ১৯৯৮ সালে রোম সম্মেলনে সংবিধিটি গৃহীত হয়।
• ১ জুলাই ২০০২ এটি কার্যকর হয় এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
• রোম সংবিধির অধীন আদালতের এখতিয়ারের প্রধান অপরাধগুলো হলো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসন।
• ২০১০ সালে সংশোধনীর মাধ্যমে আগ্রাসনের অপরাধের আদালতের এখতিয়ার অন্তর্ভুক্ত হয়।
• এতে আদালতের এখতিয়ার, গ্রহণযোগ্যতা ও প্রযোজ্য আইন সম্পর্কে বিধান রয়েছে।
• এতে আদালতের গঠন ও প্রশাসন, তদন্ত ও বিচারকার্যের প্রক্রিয়া সম্পর্কেও বিধান রয়েছে।
- এছাড়া দণ্ড, আপিল ও পুনর্বিবেচনা, আন্তর্জাতিক সহযোগিতা ও বিচারিক সহায়তা এবং রায় কার্যকরকরণ সম্পর্কেও বিধান রয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 23
সঠিক উত্তর: C
UNESCO এর সদস্য রাষ্ট্র কয়টি?
A. ১৮৯টি
B. ১১১টি
C. ১৯৪টি
D. ১৯৬টি
Explanation:
UNESCO:
- এর পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য।
• প্রধান কার্যক্রম:
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।
• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭২)।
- Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।
• গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World's Heritage: ঐতিহ্য সংরক্ষণের অবস্থা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 24
সঠিক উত্তর: D
WFP কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
A. ১৯৬৯ সালে
B. ১৯৮০ সালে
C. ২০০২ সালে
D. ২০২০ সালে
Explanation:
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি। বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্য WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
• WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- প্রথম উন্নয়ন কর্মসূচি চালু হয় ১৯৬৩ সালে সুদানে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 25
সঠিক উত্তর: D
UNDP-এর বর্তমান প্রশাসক কে? [সেপ্টেম্বর, ২০২৬]
A. আসিম স্টেইনার
B. ডেভিড রিকার্ডো
C. টেরেন্স আধানম
D. আলেকজান্ডার ডি ক্রু
Explanation:
UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- বর্তমান প্রশাসক: আলেকজান্ডার ডি ক্রু (Alexander De Croo)। [সেপ্টেম্বর, ২০২৬]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 26
সঠিক উত্তর: A
জাতিসংঘের পরিবেশ বিষয়ক তহবিল ও প্রোগ্রাম (UNEP) কত সালে গঠিত হয়?
A. ১৯৭২ সালে
B. ১৯৭০ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৮০ সালে
Explanation:
UNEP:
- পূর্ণরূপ- United Nations Environment programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)।
- প্রতিষ্ঠাকাল:- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- UNEP এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে পালন করা হয়।
• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
- বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা,
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 27
সঠিক উত্তর: D
UN WOMEN কত সালে গঠিত হয়?
A. ২০০০ সালে
B. ২০০৫ সালে
C. ২০১৫ সালে
D. ২০১০ সালে
Explanation:
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছে।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: Sima Sami Bahous (জর্ডান)।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 28
সঠিক উত্তর: B
UNICEF-এর Executive Director কে?(সেপ্টেম্বর, ২০২৬)
A. নিয়েলসেন রডি
B. ক্যাথরিন রাসেল
C. মিশেল মার্টিন
D. সুয়াচেন ইনি
Explanation:
UNICEF:
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations Children's Fund.
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNICEF জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা।
- ইউনিসেফের Executive Director- ক্যাথরিন রাসেল। (সেপ্টেম্বর, ২০২৬)
- ইউনিসেফ বিশ্বের শিশুদের অধিকার রক্ষার জন্য ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে।
• প্রধান কাজ:
- শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি।
- শিক্ষা উন্নয়ন।
- নিরাপদ পানি ও স্যানিটেশন।
- শিশু সুরক্ষা।
- জরুরি মানবিক সহায়তা (দুর্যোগ ও সংঘাতকালীন)।
- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- UNICEF নামকরণ করে- ১৯৫৩ সালে।
- UNICEF-এর সদর দপ্তর- নিউইয়র্ক।
- সংস্থাটি শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 29
সঠিক উত্তর: B
HDI সূচক প্রকাশ করে-
A. UNFPA
B. UNDP
C. FAO
D. World Bank
Explanation:
HDI:
- HDI-এর পূর্ণরূপ: Human Development Index বা মানব উন্নয়ন সূচক।
- UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI ধারণাটির উদ্ভাবন হয়।
⇒ HDI-এর মৌলিক নির্দেশক মূলত তিনটি:
⇒ আয়: এটি মাথাপিছু জিএনআই (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
⇒ শিক্ষা: মানুষের শিক্ষা গ্রহণের হার, মানুষের গড় বিদ্যালয়ের বছর ও শিক্ষার প্রসারের হার অন্তর্ভুক্ত।
⇒ আয়ু: গড় আয়ু, যা মানুষের স্বাস্থ্য ও দীর্ঘায়ু পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
⇒ কোনো দেশের মানব উন্নয়ন সূচক বা HDI টি যদি ০.৫৫০ এর নিচে হয় সে দেশটিকে অনুন্নত দেশ বলা হয়।
⇒ কোন দেশে HDI যদি ০.৫৫০ - ০.৭৯৯ হয় সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
- যদি ০.৮০ থেকে বেশি হয় সেসব দেশকে আমরা উন্নত দেশ বলি।
• UNDP (United Nations Development Programme):
• প্রতিষ্ঠাকাল: ২২ নভেম্বর ১৯৬৫ সালে।
• সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
• মূল উদ্দেশ্য:
- টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে সদস্য দেশগুলোর সহায়তা।
- দারিদ্র্য বিমোচন, বৈষম্য কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদস্য দেশ: ১৭০টি।
- Human Development Report (HDR): ১৯৯০ সাল থেকে মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশ করে।
- বর্তমান প্রশাসক (Administrator): আচিম স্টেইনার (Achim Steiner)।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 30
সঠিক উত্তর: B
FAO-এর বর্তমান সদস্য দেশ কতটি? (সেপ্টেম্বর, ২০২৬)
A. ১৯৪টি
B. ১৯৩টি
C. ১৮৯টি
D. ১৯৫টি
Explanation:
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- লক্ষ্য: সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
- এর নিশ্চিত করে যে, মানুষের কাছে যথেষ্ট পরিমাণ উচ্চমানের খাবার নিয়মিত পৌঁছাবে, যাতে তারা সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে।
- প্রতিষ্ঠাকাল - ১৯৪৫ সালের ১৬ অক্টোবর।
- সদর দপ্তর: ইতালির রোমে।
- বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা :১৯৩টি দেশ এবং ১টি Member Organization - European Union; এছাড়া ১টি Associate Member রয়েছে।
- বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদসপদ লাভ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 31
সঠিক উত্তর: B
UNOPS এর পূর্ণরূপ কী?
A. United Nations Office for Practical Services
B. United Nations Office for Project Services
C. United Nations Observation for People Services
D. United Nations Observation for Project Services
Explanation:
• UNOPS:
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS)।
- UNOPS এর পূর্ণরূপ United Nations Office for Project Services.
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসেবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক - জর্জ মোরেরা দা সিলভা (Jorge Moreira da Silva)
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 32
সঠিক উত্তর: A
UNSSC (United Nations System Staff College) কোথায় অবস্থিত?
A. তুরিন, ইতালি
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
D. বন, জার্মানি
Explanation:
• UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।
- মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
• জাতিসংঘের কর্মীদের নেতৃত্ব ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করা।
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা।
উল্লেখ্য,
- দ ব্লু লাইন (The Blue Line) হলো এই সংস্থার একটি বিশেষ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যা বর্তমানে ৬০,০০০-এর বেশি জাতিসংঘ কর্মী ব্যবহার করছেন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 33
সঠিক উত্তর: B
UNIDIR কোন বিষয়ে গবেষণা করে?
A. পরিবেশ দূষণ
B. নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা
C. অর্থনৈতিক উন্নয়ন
D. শিশু অধিকার
Explanation:
• UNIDIR:
- UNIDIR-এর পূর্ণরূপ United Nations Institute for Disarmament Research।
- এটি নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে স্বাধীন গবেষণা পরিচালনা করে।
- এর মূল লক্ষ্য হলো গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্ত্রীকরণবিষয়ক নীতি ও আলোচনায় সহায়তা করা।
- UNIDIR কাজ করে ১ অক্টোবর ১৯৮০; এর Statute ১৭ ডিসেম্বর ১৯৮৪ অনুমোদিত হয় ১ জানুয়ারি ১৯৮৫ কার্যকর হয়।
- এর সবিধি জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯তম অধিবেশনের ১০৩তম পূর্ণাঙ্গ সভায় ১৭ ডিসেম্বর ১৯৮৪ সালে অনুমোদিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- UNIDIR-এর মূলমন্ত্র হলো "Building a more secure world".
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 34
সঠিক উত্তর: A
UNHCR-এর পূর্ণরূপ কী?
A. United Nations High Commissioner for Refugees
B. United Nations High Commission for Relief
C. United Nations Human Rights Council
D. United Nations Health Care Research
Explanation:
UNHCR:
- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Barham Salih(ইরাক)।
- দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee".
- শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই এটি ILO-এর মূল কাজ।
• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের ক্ষেত্রে প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 35
সঠিক উত্তর: C
UN-HABITAT জাতিসংঘের কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে?
A. বন্যপ্রাণী সংরক্ষণ
B. শিশু স্বাস্থ্য রক্ষা
C. মানব বসতি ও টেকসই নগর উন্নয়ন
D. সমুদ্রসীমা নির্ধারণ
Explanation:
UN-HABITAT:
- এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- UN-Habitat জাতিসংঘের মানব বসতি বিষয়ক কর্মসূচি।
- টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন এর জন্য কাজ করে।
- লক্ষ্য: সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং স্থায়ী বসতি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৮ (বিশ্ব মানব বসতি সম্মেলনের পর)।
- আগের নাম: UN Centre for Human Settlements (UNCHS)।
- বর্তমান নাম: ২০০২ সাল থেকে UN-HABITAT নামে পরিচিত।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
• মূল লক্ষ্য ও কাজ:
- নগরায়নের টেকসই নীতি ও পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন।
- শহরগুলোর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
- সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 36
সঠিক উত্তর: A
UNICEF কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
A. ১৯৬৫ সালে
B. ১৯৭৫ সালে
C. ১৯৯১ সালে
D. ২০০১ সালে
Explanation:
• UNICEF:
- UNICEF এর পূর্ণরূপ- United Nations Children's Fund.
- পূর্বনাম- United Nations International Children's Emergency Fund.
- UNICEF হল জাতিসংঘের অধীনে/সংস্থা যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সুরক্ষার জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- UNICEF নামকরণ করে- ১৯৫৩ সালে।
- UNICEF-এর সদর দপ্তর- নিউইয়র্ক।
- সংস্থাটি শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 37
সঠিক উত্তর: C
UNEP (United Nations Environment Programme)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. নিউ ইয়র্ক
C. নাইরোবি
D. প্যারিস
Explanation:
UNEP:
- এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি। এটি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- UNEP প্রতিষ্ঠিত হয় ৫ জুন, ১৯৭২।
- এজন্য বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- প্রতিবছর ৫ জুন।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 38
সঠিক উত্তর: C
WIPO কী নিয়ে কাজ করে?
A. বিশ্ব আবহাওয়া
B. আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
C. মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
D. আন্তর্জাতিক চুক্তিসমূহ বাস্তবায়ন
Explanation:
WIPO:
- জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো মেধাস্বত্ব বা পেটেন্টের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ডারেন ট্যাং (সিঙ্গাপুর)।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকাণ্ডের উৎসাহিত করাই WIPO-এর অন্যতম প্রধান উদ্দেশ্য; সংস্থাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা ও এর বিকাশে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 39
সঠিক উত্তর: A
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
A. ৭ এপ্রিল ১৯৪৮
B. ৭ মে ১৯৪৯
C. ২৪ অক্টোবর ১৯৪৫
D. ১০ ডিসেম্বর ১৯৪৮
Explanation:
• WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও সুরক্ষার দায়িত্ব পালন করে।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইয়াসুস।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference.
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 40
সঠিক উত্তর: A
World Tourism Organization-এর সদর দপ্তর কোন শহরে?
A. মাদ্রিদ
B. প্যারিস
C. রোম
D. আমস্টারডাম
Explanation:
• UN Tourism:
- World Tourism Organization (UNWTO), বর্তমানে UN Tourism নামে পরিচিত।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা টেকসই ও দায়িত্বশীল পর্যটন খাতের প্রসারে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- মূল কাজ: সর্বজনীন ও সবেশগ্রাহ্য পর্যটন ব্যবস্থা প্রচার করা, আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা, এবং পর্যটকদের জন্য একটি বৈশ্বিক নৈতিক আচরণবিধি (Global Code of Ethics) নিশ্চিত করা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 41
সঠিক উত্তর: C
UNIDO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. প্যারিস
C. ভিয়েনা
D. লন্ডন
Explanation:
• UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ United Nations Industrial Development Organization।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এর মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করা।
- জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে ১৯৬৬ সালে UNIDO প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- UNIDO-এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৭৩টি।
- সংস্থাটির মূলমন্ত্র হলো "Inclusive and Sustainable Industrial Development".
- উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় শিল্পায়নের ভূমিকা বাড়ানোই এর প্রধান উদ্দেশ্য।
- UNIDO প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি ও নীতি পরামর্শ প্রদানের মাধ্যমে শিল্প উন্নয়নে সহায়তা করে।
- এর ফলে দেশগুলোর অর্থনৈতিক মেধা বৃদ্ধি পেয়েছে পরিকাঠামো জালানি, ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস, টেকসই সাপ্লাই চেইন, লিঙ্গসমতা এবং কর্মসংস্থান সৃষ্টি।
- এর কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 42
সঠিক উত্তর: A
IMO এর প্রধান কাজ কী?
A. সমুদ্র নিরাপত্তা ও নৌ-দূষণ রোধ
B. আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি
C. আন্তর্জাতিক অভিবাসন নিয়ন্ত্রণ
D. জলবায়ু পরিবর্তন রোধ
Explanation:
IMO:
- এর পূর্ণরূপ: International Maritime Organization (IMO).
- প্রাথমিক নাম ছিল: Inter-governmental Maritime Consultative Organization (IMCO).
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: আন্তর্জাতিক সমুদ্র চলাচল ও নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন।
- প্রতিষ্ঠার প্রথম কনভেনশন: ৬ মার্চ ১৯৪৮, জেনেভা।
- কনভেনশন কার্যকর: ১৭ মার্চ ১৯৫৮।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা: ১৩ জানুয়ারি ১৯৫৯।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬।
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৭৬।
- মূল কাজ: সমুদ্র চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 43
সঠিক উত্তর: D
নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে পুরনো বিশেষায়িত সংস্থা?
A. WHO
B. ILO
C. FAO
D. ITU
Explanation:
• ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় সাধিত হয়।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি [সেপ্টেম্বর, ২০২৬]
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 44
সঠিক উত্তর: A
ICAO-এর পূর্ণরূপ কী?
A. International Civil Aviation Organization
B. International Civil Agency Organization
C. International Civil Aviation Office
D. International Climate Action Organization
Explanation:
ICAO:
- ICAO পূর্ণরূপ - International Civil Aviation Organization.
- ১৯৪৪ সালে Chicago Convention স্বাক্ষরিত হয়; Convention কার্যকর হওয়ার পর ৪ এপ্রিল ১৯৪৭ স্থায়ী ICAO প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বর্তমান মহাসচিব: Juan Carlos Salazar Gómez (কলম্বিয়া)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 45
সঠিক উত্তর: A
UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৪৫ সালে
B. ১৯৪৬ সালে
C. ১৯৪৭ সালে
D. ১৯৫১ সালে
Explanation:
UNESCO:
- এর পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য।
• প্রধান কার্যক্রম:
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।
• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭১)।
- Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।
• গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World's Heritage: ঐতিহ্যের সংরক্ষণের অবস্থা।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 46
সঠিক উত্তর: B
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস, ফ্রান্স
B. জেনেভা, সুইজারল্যান্ড
C. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
D. ভিয়েনা, অস্ট্রিয়া
Explanation:
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ হলো World Intellectual Property Organization। এটি জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদবিষয়ক একটি বৈশ্বিক সংস্থা, যা বিশ্বব্যাপী মেধাস্বত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বের বিভিন্ন দেশে সৃজনশীল ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের উৎসাহিত করাই WIPO-এর অন্যতম প্রধান উদ্দেশ্য; সংস্থাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা ও এর বিকাশে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।
- WIPO ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়; বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৪টি এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 47
সঠিক উত্তর: A
'রোম স্ট্যাটিউট' নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্কিত?
A. আন্তর্জাতিক অপরাধ আদালত
B. আন্তর্জাতিক আদালত
C. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
D. আমনেস্টি ইন্টারনাশনাল
Explanation:
• আন্তর্জাতিক অপরাধ আদালত / ICC - International Criminal Court:
- প্রতিষ্ঠার ভিত্তি: ১৯৯৮ সালে স্বাক্ষরিত 'রোম স্ট্যাটিউট' (Rome Statute) এর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ৪টি গুরুতর আন্তর্জাতিক অপরাধ — গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধের বিচার করে।
- কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২ সাল।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- সদস্য সংখ্যা: ১২৫টি দেশ।
- বিচারক: ১৮ জন।
- বিচারকের মেয়াদ: ৯ বছর।
- সভাপতি: ১ জন।
- মেয়াদ: ৩ বছর।
- বাংলাদেশ ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করে এবং ২০১০ সালে চুক্তি অনুমোদন করে।
তথ্যসূত্র: i) ICC Official Website
ii) United Nations International Law Guide
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 48
সঠিক উত্তর: C
আন্তর্জাতিক আদালত (ICJ)-এর বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন?
A. ৩ বছর
B. ৫ বছর
C. ৯ বছর
D. ১৫ বছর
Explanation:
• আন্তর্জাতিক আদালত (ICJ):
- ইংরেজি নাম: International Court of Justice.
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
- বিচারকের সংখ্যা: ১৫ জন।
- বিচারকদের মেয়াদকাল: ৯ বছর।
- সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য।
- অফিসিয়াল ভাষা: ইংরেজি ও ফ্রেঞ্চ।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 49
সঠিক উত্তর: C
UNDP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. প্যারিস
C. নিউ ইয়র্ক
D. ভিয়েনা
Explanation:
UNDP:
- UNDP জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্বদানকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর পূর্ণরূপ হলো United Nations Development Programme। UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- UNDP-এর প্রধানকে প্রশাসক (Administrator) বলা হয়। বর্তমানে এই পদে রয়েছেন আলেকজান্ডার ডি ক্রু (Alexander De Croo)।
- বিশ্বের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন কার্যক্রমে UNDP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে সংস্থাটি বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
[বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।]
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রশ্ন 50
সঠিক উত্তর: D
Fast-Track Cities Initiative কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
A. জলবায়ু পরিবর্তন
B. নগর পরিবহন
C. খাদ্য নিরাপত্তা
D. HIV/AIDS মোকাবিলা
Explanation:
• Fast-Track Cities Initiative HIV/AIDS মোকাবিলার সঙ্গে সম্পর্কিত।
• UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি জাতিসংঘের একটি যৌথ কর্মসূচি।
- এটি বিশ্বব্যাপী HIV/AIDS প্রতিরোধ, চিকিৎসা, সচেতনতা বৃদ্ধি ও বৈষম্য কমাতে নেতৃত্ব প্রদান করে।
- সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- UNAIDS-এর প্রধান লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্য হুমকি হিসেবে অবসান ঘটানো।
- এ লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন দেশ ও অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করে।
- এবং প্রতিবছর Global AIDS Update Report প্রকাশ করে।
- HIV/AIDS সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS-এর Fast-Track Cities Initiative-এর লক্ষ্য হলো শহরভিত্তিক কার্যক্রম জোরদার করে ২০৩০ সালের মধ্যে এইডস মহামারি নির্মূলের লক্ষ্যে অগ্রসর হওয়া।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।