Job Scholar
প্রশ্ন 1 সঠিক উত্তর: B
বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে বর্তমানে বিশ্বে শীর্ষ কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৬]
A. যুক্তরাষ্ট্র
B. চীন
C. ভারত
D. রাশিয়া
Explanation:
বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে (Total/Absolute CO2 Emissions) শীর্ষ দেশ: চীন একাই বিশ্বের মোট কার্বন ডাই-অক্সাইড (CO2) নিঃসরণের প্রায় ৩০-৩১% দায়ী। চীনের বার্ষিক CO2 নিঃসরণ প্রায় ১১.৫-১৩.১ বিলিয়ন টন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 2 সঠিক উত্তর: B
'Fridays for Future' জলবায়ু আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
A. ডেভিড অ্যাটেনবোরো
B. গ্রেটা থুনবার্গ
C. আল গোর
D. বিল ডারবিয়ান
Explanation:
Fridays for Future (FFF) হলো যুব-নেতৃত্বাধীন বৈশ্বিক জলবায়ু ধর্মঘট আন্দোলন। আন্দোলনটি ২০১৮ সালের আগস্টে ১৫ বছর বয়সী গ্রেটা থুনবার্গের স্কুল ধর্মঘটের মাধ্যমে শুরু হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 3 সঠিক উত্তর: C
জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর কত নম্বর লক্ষ্যটি জলবায়ু পদক্ষেপ (Climate Action) সম্পর্কে?
A. লক্ষ্য ৭
B. লক্ষ্য ১১
C. লক্ষ্য ১৩
D. লক্ষ্য ১৫
Explanation:
জাতিসংঘ যৌথ ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ১৩ নম্বর লক্ষ্যটি জলবায়ু পদক্ষেপ বা 'Climate Action'। এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন এবং এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 4 সঠিক উত্তর: C
জাতিসংঘ সাধারণ পরিষদ কত সালে ২২শে মে-কে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে গ্রহণ করে?
A. ১৯৯২ সালে
B. ১৯৯৩ সালে
C. ২০০০ সালে
D. ২০০৫ সালে
Explanation:
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস: জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ ১৫ই মে এই দিবসটি উদযাপন করে। প্রাথমিকভাবে ২২ ডিসেম্বরকে এই দিবস হিসেবে ঘোষণা করা হলেও, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০০ সালে ২২শে মে'কে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে গ্রহণ করে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 5 সঠিক উত্তর: C
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় V20 গ্রুপ এবং জি৭ (G7) যৌথভাবে কোন বৈশ্বিক উদ্যোগ চালু করেছে?
A. গ্রিন ক্লাইমেট ফান্ড
B. কিয়োটো প্রোটোকল
C. গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস
D. পারিস ক্লাইমেট ডিল
Explanation:
Global Shield against Climate Risks: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দুর্বল দেশগুলোর জোট V20 (Vulnerable Twenty) এবং বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 যৌথভাবে এই 'গ্লোবাল শিল্ড' চালু করে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 6 সঠিক উত্তর: B
'Carbon Border Adjustment Mechanism' (CBAM) ব্যবস্থা কোন সংস্থা চালু করেছে?
A. জাতিসংঘ
B. ইউরোপীয় ইউনিয়ন
C. আইএমএফ
D. বিশ্বব্যাংক
Explanation:
Carbon Border Adjustment Mechanism (CBAM) বা কার্বন বর্ডার ট্যাক্স ইউরোপীয় ইউনিয়ন (European Union - EU) চালু করেছে। উদ্দেশ্য: আমদানিকৃত কার্বন-নিবিড় পণ্যের উপর কার্বন মূল্য আরোপ করা। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 7 সঠিক উত্তর: D
হরিরী সম্মেলন ১৯৯২-এ টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মপরিকল্পনার নাম কী?
A. রিও প্রোটোকল
B. এজেন্ডা ২০৩০
C. গ্রিন অ্যাকশন প্লান
D. এজেন্ডা ২১
Explanation:
হরিরী সম্মেলন ১৯৯২-এ টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মপরিকল্পনার নাম এজেন্ডা ২১। ধরিত্রী সম্মেলন (Earth Summit) হলো পরিবেশ ও উন্নয়নের লক্ষে জাতিসংঘের আয়োজিত বিশ্ব সম্মেলন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 8 সঠিক উত্তর: C
প্রথম বিশ্ব পরিবেশ দিবস কোন সালে উদযাপিত হয়?
A. ১৯৭২ সালে
B. ১৯৭৪ সালে
C. ১৯৭৩ সালে
D. ১৯৭৬ সালে
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস: ১৯৭২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসটি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৩ সালে প্রথম 'Only One Earth' প্রতিপাদ্যে উদযাপিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 9 সঠিক উত্তর: B
গ্রেটা থুনবার্গ কোন দেশের পরিবেশবাদী কর্মী?
A. নরওয়ে
B. সুইডেন
C. ডেনমার্ক
D. ফিনল্যান্ড
Explanation:
গ্রেটা থুনবার্গ: একজন সুইডিশ পরিবেশবাদী কর্মী, যিনি জলবায়ু পরিবর্তন সমস্যার উপর আলোকপাত করেন। ২০১৮ সালে তিনি 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূচনা করেন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 10 সঠিক উত্তর: C
সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা কোন দেশ? [আগস্ট, ২০১৬]
A. নেদারল্যান্ডস
B. টুভালু
C. মালদ্বীপ
D. বাংলাদেশ
Explanation:
মালদ্বীপ: বিশ্বের সবচেয়ে নিচু দ্বীপরাষ্ট্র, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১.৫ মিটার। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশ মালদ্বীপ। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 11 সঠিক উত্তর: B
গ্রিনহাউস গ্যাস নির্গমনে বর্তমানে শীর্ষ কোন দেশ? [আগস্ট ,২০১৬]
A. কাতার
B. চীন
C. রাশিয়া
D. যুক্তরাষ্ট্র
Explanation:
গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ চীন। মাথাপিছু GHG নির্গমন শীর্ষ পালাউ। প্রধান গ্যাসসমূহ: গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4) এবং নাইট্রাস অক্সাইড (N2O) প্রধান। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 12 সঠিক উত্তর: B
সেন্দাই ফ্রেমওয়ার্ক কোন পূর্ববর্তী কাঠামোর উত্তরসূরি?
A. Kyoto Protocol
B. Hyogo Framework for Action
C. Agenda 21
D. UNFCCC
Explanation:
সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০১৫-২০৩০ হলো পোস্ট-২০১৫ উন্নয়ন এজেন্ডার একটি চুক্তি, যা জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কাঠামো। এটি Hyogo Framework for Action (HFA) ২০০৫-২০১৫-এর উত্তরসূরি। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 13 সঠিক উত্তর: C
'Goldman Environmental Prize' নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A. শ্রেষ্ঠ পরিবেশবাদী সিনেমার জন্য
B. পারমাণবিক শক্তি গবেষণা
C. তৃণমূল পর্যায়ের পরিবেশ রক্ষা আন্দোলন
D. মহাকাশ থেকে পৃথিবী চিত্রগ্রহণ
Explanation:
Goldman Environmental Prize: এটি বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের পরিবেশ আন্দোলনকারীদের ও তাদের সুরক্ষামূলক কাজের স্বীকৃতি প্রদান করে থাকে। এটি সাধারণত ১৯৮৯ সাল থেকে জন ফঙ্কহাউজার গোল্ডম্যান ও রিচার্ড গোল্ডম্যান কর্তৃক প্রতিষ্ঠিত। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 14 সঠিক উত্তর: C
গ্রিন ক্লাইমেট ফান্ডের মূল লক্ষ্য কী?
A. ওজোন স্তর রক্ষা
B. সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
C. বৈশ্বিক উষ্ণায়ন ১.৫°C সীমার মধ্যে রাখা
D. জীববৈচিত্র্য সংরক্ষণ
Explanation:
গ্রিন ক্লাইমেট ফান্ড: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন (UNFCCC) কর্তৃক গঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান। বর্তমান বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় ১.১° সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এই তহবিলের লক্ষ্য। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 15 সঠিক উত্তর: B
১০১৬ সালের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য কী ছিল?
A. Restore Our Earth
B. Our Power, Our Planet
C. Planet Restore
D. Invest in Our Planet
Explanation:
ধরিত্রী দিবস: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য (Theme): Our Power, Our Planet (আমাদের শক্তি, আমাদের পৃথিবী)। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 16 সঠিক উত্তর: B
স্থায়ী জৈব দূষক মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করার জন্য কোন কনভেনশনটি স্বাক্ষরিত হয়?
A. বাসেল কনভেনশন
B. স্টকহোম কনভেনশন
C. হরিরাম কনভেনশন
D. মিনামাতা কনভেনশন
Explanation:
স্টকহোম কনভেনশন: স্টকহোম কনভেনশন-এর পূর্ণরূপ: Stockholm Convention on Persistent Organic Pollutants - POPs। এটি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি, যা মানবস্বাস্থ্য ও পরিবেশকে স্থায়ী জৈব দূষক (POPs) থেকে রক্ষা করে। গৃহীত হয়: ২২ মে, ২০০১ (সুইডেনের স্টকহোমে)। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 17 সঠিক উত্তর: A
বিশ্বের প্রথম রামসার সাইট হিসেবে কোনটিকে ঘোষণা করা হয়েছিল?
A. কোরোণ উপসাগর, অস্ট্রেলিয়া
B. বেলুকা হ্রদ, কানাডা
C. এভারগ্লেডস, যুক্তরাষ্ট্র
D. সুন্দরবন, বাংলাদেশ
Explanation:
রামসার কাজির বিশ্বের বৃহত্তম সংরক্ষিত জলাভূমি নেটওয়ার্ক। বিশ্বের প্রথম রামসার সাইট আখ্যায়িত করা হয়েছিল কোরোণ উপসাগর, অস্ট্রেলিয়া। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 18 সঠিক উত্তর: C
Eionet-এর পূর্ণরূপ কী?
A. European Environmental Inspection Network
B. Environmental Observation and Innovation Network
C. European Environment Information and Observation Network
D. European Economic Information Network
Explanation:
Eionet-এর পূর্ণরূপ: European Environment Information and Observation Network। এটি ইউরোপীয় পরিবেশ সংস্থা (EEA)-এর একটি মূল নেটওয়ার্ক। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 19 সঠিক উত্তর: B
বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) কবে পালিত হয়?
A. ১১ এপ্রিল
B. ২৩ মার্চ
C. ১৬ সেপ্টেম্বর
D. ৫ জুন
Explanation:
বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day): প্রতি বছর ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। WMO Convention ২৩ মার্চ ১৯৫০ সালে কার্যকর হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 20 সঠিক উত্তর: B
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূচনা কোথায় হয়?
A. নরওয়ে
B. সুইডেন
C. ডেনমার্ক
D. জার্মানি
Explanation:
ফ্রাইডেস ফর ফিউচার: এটি একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন। এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন। সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে, যা ২০১৮ সালে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 21 সঠিক উত্তর: B
গ্রিন ক্লাইমেট ফান্ডের লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন কত ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালানো হয়? [আগস্ট,২০১৬]
A. ১.০° সেলসিয়াস
B. ১.৫° সেলসিয়াস
C. ২.৫° সেলসিয়াস
D. ৩.০° সেলসিয়াস
Explanation:
গ্রিন ক্লাইমেট ফান্ড: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন (UNFCCC) কর্তৃক গঠিত একটি অর্থায়ন প্রতিষ্ঠান। বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এর লক্ষ্য। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 22 সঠিক উত্তর: C
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূচনা কত সালে?
A. ২০১৫ সালে
B. ২০১৭ সালে
C. ২০১৮ সালে
D. ২০১৪ সালে
Explanation:
Fridays For Future: এটি একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন, যার প্রতিষ্ঠাতা Greta Thunberg, সুইডিশ পরিবেশকর্মী। এই আন্দোলনের সূচনা হয় ২০১৮ সালে স্কুল ধর্মঘট (School Strike) জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে প্রতিবাদ করে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 23 সঠিক উত্তর: C
SDG (Sustainable Development Goals)-এর ১৩ নম্বর লক্ষ্যমাত্রা মূলত কোন বিষয় নিয়ে কাজ করে?
A. গুণগত শিক্ষা
B. ক্ষুধামুক্তি
C. জলবায়ু পদক্ষেপ
D. তেলের নিচের জীবন
Explanation:
SDG (Sustainable Development Goals)- লক্ষ্যমাত্রা ১৩ (Climate Action)। এসডিজি-র ১৩ নম্বর গোলটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 24 সঠিক উত্তর: A
বিশ্ব পরিবেশ দিবস প্রথম উদযাপন করা হয় কত সালে?
A. ১৯৭৩ সালে
B. ১৯৭৪ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৭৬ সালে
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস: প্রথম বিশ্ব পরিবেশ দিবস মূলত ১৯৭৩ সালেই পালন করা শুরু হয়েছিল। ৫ জুন প্রথমবারের মতো 'Only One Earth' (মাত্র একটি পৃথিবী) প্রতিপাদ্যে নিয়ে উদযাপিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 25 সঠিক উত্তর: B
স্প্যানিশ ভাষায় 'এল নিনো' শব্দের অর্থ কী?
A. উষ্ণ সমুদ্র
B. ছোট বালক
C. ছোট মেয়ে
D. প্রবল ঝড়
Explanation:
এল নিনো / El Nino: এল নিনো এক ধরনের উষ্ণ জলবায়ু ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের পানি তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটে। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হয় 'ছোট বালক' বা 'শিশু যিশু'। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 26 সঠিক উত্তর: A
এল-নিনো (El-Nino) কী?
A. সমুদ্রের উষ্ণ স্রোত
B. সমুদ্রের শীতল স্রোত
C. এক ধরনের ঘূর্ণিঝড়
D. আয়েছপিরির লাভা
Explanation:
এল-নিনো / El Nino: এল নিনো এক ধরনের উষ্ণ জলবায়ু ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটে। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হয় 'ছোট বালক' বা 'শিশু যিশু'। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 27 সঠিক উত্তর: D
বিশ্ব ধরিত্রী দিবস বিশ্বব্যাপী কোন সংগঠন পালন করে? [মে,২০১৬]
A. গ্রিনপিস
B. ভরডিটঅ্যাঁচ
C. রেড ক্রস
D. আর্থ ডে নেটওয়ার্ক
Explanation:
ধরিত্রী দিবস: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। সর্বপ্রথম ১৯৭০ সালের এই দিবসটি পালিত হয়। এটি বিশ্বব্যাপী আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক পালিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 28 সঠিক উত্তর: B
The International Energy Agency (IEA)-তথ্য মতে, বৈশ্বিক কার্বন (CO2) নির্গমনের হার কত শতাংশ? [এপ্রিল,২০১৬]
A. ৮৭%
B. ৭৭%
C. ৬৬%
D. ৬০%
Explanation:
The International Energy Agency (IEA)-তথ্য মতে, বৈশ্বিক কার্বন (CO2) নির্গমনের হার: ৭৭%। বৈশ্বিক নিরাপত্তার চেষ্টায় ১৯৭৪ সালে আইইএ প্রতিষ্ঠিত হয়েছে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 29 সঠিক উত্তর: C
সবুজ জলবায়ু তহবিল (GCF) কোন আন্তর্জাতিক সংস্থার আর্থিক ব্যবস্থা হিসেবে কাজ করে?
A. World Bank
B. IMF
C. UNFCCC
D. UNESCO
Explanation:
সবুজ জলবায়ু তহবিল: GCF এর পূর্ণরূপ- Green Climate Fund। সবুজ জলবায়ু তহবিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (United Nations Framework Convention on Climate Change - UNFCCC)-এর অধীনে একটি গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থা। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 30 সঠিক উত্তর: B
সেন্দাই ফ্রেমওয়ার্কে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য মোট কয়টি অগ্রাধিকারমূলক কর্মক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে?
A. ৩টি
B. ৪টি
C. ৫টি
D. ৭টি
Explanation:
সেন্দাই ফ্রেমওয়ার্ক (২০১৫-২০৩০): সেন্দাই ফ্রেমওয়ার্ক দুর্যোগ ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর গৃহীত একটি বৈশ্বিক নির্দেশনা। সেন্দাই ফ্রেমওয়ার্কে দুর্যোগ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য একটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, মোট ৪টি। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 31 সঠিক উত্তর: C
১০১৫ সালের COP-30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? (এপ্রিল, ২০২৬)
A. রিও ডি জেনেইরো, ব্রাজিল
B. সাও পাওলো, ব্রাজিল
C. বেলেম, ব্রাজিল
D. লিমা, পেরু
Explanation:
COP-30: COP-এর পূর্ণরূপ- Conference of the Parties। ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত COP-30 অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেমে। ব্রাজিলের জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রী আন্দ্রে কোরেয়া দো লাগো কপ-৩০ জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব হিসেবে পালন করেছেন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 32 সঠিক উত্তর: C
'Net Zero Emissions' বলতে মূলত কী বোঝায়?
A. কার্বন নিঃসরণ সম্পূর্ণ বন্ধ করা
B. সমস্ত শিল্পায়ন বন্ধ করা
C. গ্রিনহাউস গ্যাস নির্গমন ও শোষণের মধ্যে ভারসাম্য আনা
D. সমস্ত জীবাশ্ম জ্বালানি বন্ধ করা
Explanation:
Net Zero Emissions/ নিট জিরো নিঃসরণ: নিট জিরো নিঃসরণ বলতে বোঝায় এমন একটি অবস্থা, যেখানে মানুষের কার্যকলাপজনিত গ্রিনহাউস গ্যাস নির্গমন বায়ুমণ্ডলে যতটা যায়, ঠিক ততটাই মানুষের দ্বারা অপসারণ করে ভারসাম্য তৈরি করা হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 33 সঠিক উত্তর: B
পরিবেশ সুরক্ষায় ব্যবহৃত 'কার্বন ক্রেডিট' ধারণাটি কোন প্রোটোকলের সাথে সম্পর্কিত?
A. নাগোয়া প্রোটোকল
B. কিয়োটো প্রোটোকল
C. কার্টাগেনা প্রোটোকল
D. মন্ট্রিল প্রোটোকল
Explanation:
'কার্বন ক্রেডিট' প্রোটোকলের সাথে জড়িত কিয়োটো প্রোটোকল: কিয়োটো প্রোটোকল ১৯৯৭ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয়, এই চুক্তির সাথে জড়িত রাষ্ট্রগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করার জন্য মাত্রা নির্ধারণ করে লক্ষ্য স্থির করে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 34 সঠিক উত্তর: B
কোন শক্তি পরিবেশ বান্ধব এবং গ্রীন শক্তি হিসাবে পরিচিত?
A. অনবায়নযোগ্য শক্তি
B. নবায়নযোগ্য শক্তি
C. পারমাণবিক শক্তি
D. কয়লা শক্তি
Explanation:
নবায়নযোগ্য শক্তি: নবায়নযোগ্য শক্তি বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি: সৌরশক্তি, পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার-ভাটার শক্তি, ভূ-তাপীয় শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 35 সঠিক উত্তর: C
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
A. কার্বন ডাই-অক্সাইড
B. মিথেন
C. নাইট্রোজেন
D. নাইট্রাস অক্সাইড
Explanation:
বৈশ্বিক উষ্ণায়ন: নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। বৈশ্বিক উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসের দায়ী করা হয় এগুলো হলো: কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 36 সঠিক উত্তর: C
কোনটি অনবায়নযোগ্য শক্তি নয়?
A. কয়লা
B. প্রাকৃতিক গ্যাস
C. বায়ু শক্তি
D. পারমাণবিক শক্তি
Explanation:
অনবায়নযোগ্য শক্তি: যে সম্পদ প্রকৃতিতে অনবায়ন হয় না এমনভাবে মজুদ থাকে ও ব্যবহার করলে পুনরায় এই ধরনের সম্পদ অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়। যেমন: প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং বিভাজনযুক্ত পারমাণবিক শক্তি। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 37 সঠিক উত্তর: C
UNEP ও WMO এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়-
A. UNFCCC
B. UNO
C. IPCC
D. IMO
Explanation:
WMO এবং (UNEP)-এর যৌথ উদ্যোগে IPCC গঠিত হয়। IPCC: IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change। এটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিশ্লেষণের একটি আন্তঃসরকারি প্যানেল। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 38 সঠিক উত্তর: C
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-
A. ৭ জুন
B. ১৫ জুলাই
C. ২২ মে
D. ১৫ আগস্ট
Explanation:
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়গুলো সম্পর্কে বোঝাপড়া ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ ২২শে মে তারিখকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (IDB) ঘোষণা করেছে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 39 সঠিক উত্তর: D
ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাসের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি-
A. অসলো চুক্তি
B. বাসেল কনভেনশন
C. কার্টাগেনা প্রোটোকল
D. মন্ট্রিল প্রোটোকল
Explanation:
মন্ট্রিল প্রোটোকল: মন্ট্রিল প্রোটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি। পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তর ক্ষয়সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে রক্ষা করার উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রোটোকল কানাডার মন্ট্রিয়লে স্বাক্ষরিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 40 সঠিক উত্তর: A
পরিবেশবান্ধব গ্রিন ধুমবাণ দেশের নাগরিক -
A. সুইডেন
B. ফিনল্যান্ড
C. সুইজারল্যান্ড
D. ডেনমার্ক
Explanation:
গ্রেটা থুনবার্গ: গ্রেটা থুনবার্গ হলেন সুইডেনের একজন পরিবেশবাদী আন্দোলনকারী। তার জন্মস্থান: স্টকহোম, সুইডেন। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 41 সঠিক উত্তর: C
IPCC-এর রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রীন হাউস গ্যাসের নিঃসরণ ২০১৯ সালের তুলনায় কত শতাংশ হ্রাস করতে হবে?
A. প্রায় ১০%
B. প্রায় ৩৫%
C. প্রায় ৪৫%
D. প্রায় ২০%
Explanation:
IPCC: IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change। এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিশ্লেষণের একটি জাতিসংঘের সংস্থা। IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ঝুঁকি সম্পর্কে পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে। এর প্যারিস চুক্তির লক্ষ্য ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমারেখা অর্জন করতে ২০৩০ সালের মধ্যে প্রায় ৪৫% নিঃসরণ হ্রাস করতে হবে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 42 সঠিক উত্তর: B
ই-৮ ভুক্ত দেশসমূহ কোন ধরনের নির্গমন জন্য সবচেয়ে দায়ী?
A. প্লাস্টিক দূষণ
B. কার্বন ও গ্রিনহাউস গ্যাস
C. শব্দ দূষণ
D. রেডিওধর্মী তেজস্ক্রিয় পদার্থ
Explanation:
ই-৮: পরিবেশ ঝুঁকিপূর্ণ ৮টি দেশের একত্রে বলা হয় ই-৮। ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশগত দেশগুলোর জন্য বিশ্বব্যাপী আন্তর্জাতিক দায়ী করা হয়। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 43 সঠিক উত্তর: D
প্রতি বছর Earth Hour কর্মসূচি আয়োজন করা হয়-
A. জানুয়ারি মাসে
B. জুন মাসে
C. এপ্রিল মাসে
D. মার্চ মাসে
Explanation:
Earth Hour: Earth Hour প্রথম আয়োজিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার। প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 44 সঠিক উত্তর: B
গ্রিন বেল্ট মুভমেন্টের অঙ্কুর স্থান কোনটি?
A. নাইকোসিয়া
B. নাইরোবি
C. আদ্দিস আবাবা
D. কাম্পালা
Explanation:
গ্রিন বেল্ট মুভমেন্ট: গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ রক্ষা আন্দোলন। এর প্রতিষ্ঠাতা স্থান: নাইরোবি, কেনিয়া। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 45 সঠিক উত্তর: C
বর্তমানে কোন মহাদেশে বৈশ্বিক গড়ে প্রায় শিল্পোন্নত হারে উষ্ণায়ন ঘটছে? [নভেম্বর, ২০১৫]
A. আফ্রিকা
B. উত্তর আমেরিকা
C. এশিয়া
D. এন্টার্কটিকা
Explanation:
বর্তমানে এশিয়া মহাদেশে বৈশ্বিক গড় হারের চেয়ে বেশি দ্রুত হারে উষ্ণায়ন ঘটছে। এশিয়া ভূমির পরিমাণ বিশাল এবং এর আকৃতির পশ্চিমের সমুদ্র পানির অবস্থানের কারণে এর অঞ্চলের ষাণ্মাসিক বাষ্পের দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 46 সঠিক উত্তর: B
'এল নিনো' বলতে কী বোঝায়?
A. সামুদ্রিক ঝড়
B. মহাসাগরের ভূপৃষ্ঠ জলস্রোত
C. ভূমিকম্পের ঘটনা
D. আগ্নেয়গিরির ম্যাগমা প্রবাহ
Explanation:
এল-নিনো: এল নিনো (El Nino) একটি স্পেনীয় শব্দ, যার আক্ষরিক অর্থ 'ছোট ছেলে'। 'এল-নিনো' মূলত উষ্ণ প্রশান্ত মহাসাগরের একটি ধরণ, যা মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ উষ্ণ তাপমাত্রা হওয়া বর্ণনা করে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 47 সঠিক উত্তর: A
বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে সবচেয়ে বড় অংশীদার কোন দেশ? [নভেম্বর, ২০১৫]
A. চীন
B. ভারত
C. যুক্তরাষ্ট্র
D. রাশিয়া
Explanation:
বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে শীর্ষ দেশ চীন। কার্বন নিঃসরণে শীর্ষ ৪ টি দেশ - ২০১৫: ১। চীন -> ৩০.৪৬%। ২। যুক্তরাষ্ট্র -> ১৫%। ৩। ভারত -> ৭.০৭%। ৪। রাশিয়া -> ৪.৫%। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 48 সঠিক উত্তর: C
কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়?
A. ২ এপ্রিল
B. ৩১ মার্চ
C. ২ ফেব্রুয়ারি
D. ৪ ফেব্রুয়ারি
Explanation:
'২ ফেব্রুয়ারি' বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। বিশ্ব জলাভূমি দিবস: প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 49 সঠিক উত্তর: A
'Loss and Damage Fund'- কোন COP সময়ে গৃহীত ঘোষিত ছিল?
A. COP27, শর্ম আল-শেখ
B. COP21, প্যারিস
C. COP26, গ্লাসগো
D. COP15, কোপেনহেগেন
Explanation:
Loss and Damage Fund: চালু প্রস্তাব গৃহীত হয় COP-27 এ, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। চূড়ান্ত তহবিল ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে স্থাপিত হয়। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।
প্রশ্ন 50 সঠিক উত্তর: C
Montreal Protocol চুক্তি গৃহীত হয় -
A. ১৬ সেপ্টেম্বর, ১৯৮৫
B. ১৩ অক্টোবর, ১৯৮৫
C. ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
D. ১৩ অক্টোবর, ১৯৮৭
Explanation:
মন্ট্রিল প্রোটোকল: Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer। মন্ট্রিল প্রোটোকল হলো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে। তথ্যসূত্র: UNFCCC, UNEP ওয়েবসাইট; Britannica।