চা
Job Scholar
ফিরে যান
অনুচ্ছেদ ও তফসিল
প্রশ্ন 1
সঠিক উত্তর: B
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে স্থানীয় শাসন সম্পর্কিত বিধান রয়েছে?
A. ৫৬ অনুচ্ছেদে
B. ৫৯ অনুচ্ছেদে
C. ৬১ অনুচ্ছেদে
D. ৬৩ অনুচ্ছেদে
Explanation:
বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় শাসন সম্পর্কিত বিধান রয়েছে। ৫৯ নং অনুচ্ছেদ: স্থানীয় শাসন। ৫৯(১) আইনানুযায়ী নির্বাচিত বাক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক একাংশে স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। ৬০ নং অনুচ্ছেদ: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 2
সঠিক উত্তর: B
বাংলাদেশ সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
A. ১০টি
B. ১১টি
C. ৭টি
D. ১২টি
Explanation:
বাংলাদেশ সংবিধান: সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা: সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র। দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ। চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ। পঞ্চম ভাগে: আইনসভা। ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ। সপ্তম ভাগে: নির্বাচন। অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নবম ভাগে: কর্ম কমিশন। দশম ভাগে: সংবিধান সংশোধন ও একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 3
সঠিক উত্তর: C
'নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য' কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
A. অনুচ্ছেদ ১০
B. অনুচ্ছেদ ১১
C. অনুচ্ছেদ ২১
D. অনুচ্ছেদ ২৩
Explanation:
'নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য' বিষয়ে অনুচ্ছেদ ২১-এ উল্লেখ করা হয়েছে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য: ২১(১) নাগরিক ও সমস্ত মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকসহিত পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। (২) সরল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রে কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 4
সঠিক উত্তর: C
'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি' সংবিধানের কোন তফসিলে রয়েছে?
A. দ্বিতীয় তফসিল
B. তৃতীয় তফসিল
C. চতুর্থ তফসিল
D. পঞ্চম তফসিল
Explanation:
সংবিধানের ৭টি তফসিল: প্রথম তফসিল - আনানো বিধান সংবিধ কার্যকর রাখা। দ্বিতীয় তফসিল - রাষ্ট্রপতি নির্বাচন; ছান্দ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত। তৃতীয় তফসিল - শপথ ও ঘোষণা; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও বিচারকদের শপথ ফরম। চতুর্থ তফসিল - ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি। পঞ্চম তফসিল - ১৯৭১ সালের ২৬ মার্চ হতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভাগ। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 5
সঠিক উত্তর: C
'সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা' কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
A. অনুচ্ছেদ ১৭
B. অনুচ্ছেদ ১৮
C. অনুচ্ছেদ ১৯
D. অনুচ্ছেদ ৩০
Explanation:
অনুচ্ছেদ ১৯ - প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা: ১৯(১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি বৈষমা করা হইবে না। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 6
সঠিক উত্তর: D
সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট কার নিকট পেশ করা হয়?
A. প্রধানমন্ত্রীর নিকট
B. জাতীয় সংসদের স্পিকারের নিকট
C. মন্ত্রিপরিষদ সচিবের নিকট
D. রাষ্ট্রপতির নিকট
Explanation:
সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট: প্রত্যেক কমিশন প্রতি বৎসর মে মাস দিনের মধো তাহার তার পূর্ববর্তী একবছরের কার্যাবলি সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করে এবং তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 7
সঠিক উত্তর: C
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'বাংলাদেশ সুপ্রীম কোর্ট' প্রতিষ্ঠার বিধান রয়েছে?
A. ১১ অনুচ্ছেদ
B. ১৩ অনুচ্ছেদ
C. ৯৪ অনুচ্ছেদ
D. ৯৫ অনুচ্ছেদ
Explanation:
সংবিধানের ৯৪ অনুচ্ছেদে 'বাংলাদেশ সুপ্রীম কোর্ট' নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবার বিধান রয়েছে। সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা: ৯৪(১) 'বাংলাদেশ সুপ্রীম কোর্ট' নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া গঠিত হইবে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 8
সঠিক উত্তর: D
সংবিধানের মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি?
A. চলাফেরার স্বাধীনতা
B. সমিতি গঠনের স্বাধীনতা
C. পেশা বা বৃত্তির স্বাধীনতা
D. বিচার বিভাগের স্বাধীনতা
Explanation:
সংবিধানের মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্ত নয়- বিচার বিভাগের স্বাধীনতা। মৌলিক অধিকারসমূহের তালিকা: অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা। অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা। অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা। অনুচ্ছেদ ৪০ - পেশা ও বৃত্তির স্বাধীনতা। অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 9
সঠিক উত্তর: C
সংবিধানের ৭ক অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের কোনো বিধান বাতিল, বাতিল, সুপ্তিত বা রহিত করার উদ্যোগকে কী হিসেবে গণ্য করা হয়েছে?
A. সাধারণ অপরাধ
B. আসাত্ত্বরণ
C. রাষ্ট্রদ্রোহিতা
D. দেওয়ানি অপরাধ
Explanation:
সংবিধানের ৭ক অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের কোনো বিধান বাতিল, বাতিল, স্থগিতকরণ, বা রহিত করার উদ্যোগ বা ষড়যন্ত্র করাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 10
সঠিক উত্তর: C
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচের বিধান রয়েছে?
A. ৩০ অনুচ্ছেদ
B. ৩১ অনুচ্ছেদ
C. ৩৩ অনুচ্ছেদ
D. ৩৫ অনুচ্ছেদ
Explanation:
বাংলাদেশের সংবিধানের ৩৩ নং অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচের বিধান রয়েছে। ৩৩(১) গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ অবহিত না করিয়া আটক রাখা যাইবে না, তাহাকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শ ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 11
সঠিক উত্তর: B
নাগরিকের 'জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকাররক্ষণ' সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
A. অনুচ্ছেদ ১৭
B. অনুচ্ছেদ ৩১
C. অনুচ্ছেদ ৩৬
D. অনুচ্ছেদ ৩৯
Explanation:
নাগরিকের 'জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকাররক্ষণ' বাংলাদেশের সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 12
সঠিক উত্তর: B
'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন'—এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
A. অনুচ্ছেদ ১৮ (১)
B. অনুচ্ছেদ ২৮ (১)
C. অনুচ্ছেদ ১৭ (১)
D. অনুচ্ছেদ ১৯ (১)
Explanation:
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৮ (২)-এ বলা হয়েছে, "রাষ্ট্র ও গণজীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন।" তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 13
সঠিক উত্তর: D
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ফ্লোর ক্রসিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে?
A. অনুচ্ছেদ ৬৫
B. অনুচ্ছেদ ৬৬
C. অনুচ্ছেদ ৬৮
D. অনুচ্ছেদ-৭০
Explanation:
৭০ অনুচ্ছেদে ফ্লোর ক্রসিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফ্লোর ক্রসিং: জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করা বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাকে বলা হয় ফ্লোর ক্রসিং। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 14
সঠিক উত্তর: A
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
A. জাতীয় সংসদের সদস্যদের ভোটে
B. জনগণের সরাসরি ভোটের মাধ্যমে
C. প্রধান বিচারপতির একক সিদ্ধান্তে
D. গণভোটের মাধ্যমে
Explanation:
বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুযায়ী, রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না; তিনি জাতীয় সংসদ সদস্যগণ দ্বারা গঠিত নির্বাচক-সংসদ কর্তৃক আইন অনুযায়ী পরোক্ষভাবে নির্বাচিত হন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 15
সঠিক উত্তর: C
সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
A. স্পিকার
B. প্রধানমন্ত্রী
C. প্রধান বিচারপতি
D. নির্বাচন কমিশনার
Explanation:
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে শপথ পাঠ: রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান: প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি বিদেশে গেলে বা কোনো কারণে প্রধান বিচারপতি না থাকলে, স্পিকার শপথবাক্য পাঠ করান। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 16
সঠিক উত্তর: C
'ফ্লোর ক্রসিং' রাজনৈতিক দুর্ভাব ঘটে কোন দেশে?
A. সুইডেন
B. যুক্তরাষ্ট্র
C. যুক্তরাজ্য
D. ফ্রান্স
Explanation:
'ফ্লোর ক্রসিং' / Floor Crossing: ব্রিটিশ হাউস অব কমন্সে, আক্ষরিক অর্থে হাউস অব কমন্সের গৃহীত নির্ধারিত সংসদীয় সিটিতে ফ্লোর ক্রসিং ধারণাটির প্রথম উৎপত্তি হয় যুক্তরাজ্যে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 17
সঠিক উত্তর: B
জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার দায়িত্ব কার?
A. সংসদ নেতা
B. স্পিকার
C. রাষ্ট্রপতি
D. ডিপ্টি স্পিকার
Explanation:
জাতীয় সংসদের স্পিকার: বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিধান উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 18
সঠিক উত্তর: B
সংবিধান অনুযায়ী, কোনো অধিবেশন জাতীয় সংসদের প্রথম বৈঠকের উপস্থাপনার পর অনধিক কত দিনের মধো সংসদে পাস না হলে বাতিল হয়ে যায়?
A. ১৫ দিন
B. ৩০ দিন
C. ৬০ দিন
D. ৯০ দিন
Explanation:
বাংলাদেশের সংবিধানের অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা: বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত কোনো অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম বৈঠক উপস্থাপনার পর ৩০ দিনের মধ্যে অনুমোদিত না হলে তা কার্যকারিতা হারাবে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 19
সঠিক উত্তর: D
সংবিধান সংশোধী বিল সংসদে গৃহীত হতে হলে মোট সদস্যসংখ্যার ন্যূনতম কত অংশের সমর্থন প্রয়োজন?
A. এক-তৃতীয়াংশ
B. অর্ধেক
C. তিন-পঞ্চমাংশ
D. দুই-তৃতীয়াংশ
Explanation:
সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা (অনুচ্ছেদ ১৪২): বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪২-এ সংবিধান সংশোধনের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সংসদে গৃহীত কোনো সংবিধান সংশোধনী বিলের মোট সদস্যসংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশের ভোটে গৃহীত হলে তা সংবিধান সংশোধিত হয়। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 20
সঠিক উত্তর: B
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'ন্যায়পাল' পদটির উল্লেখ আছে?
A. ৭৫ অনুচ্ছেদ
B. ৭৭ অনুচ্ছেদ
C. ৮৬ অনুচ্ছেদ
D. ৯৬ অনুচ্ছেদ
Explanation:
বাংলাদেশের সংবিধান: বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে 'ন্যায়পাল' পদটির উল্লেখ আছে। অনুচ্ছেদ-৭৭: ন্যায়পাল। ১. সংসদ আইনের দ্বারা ন্যায়পাল-প্রতিষ্ঠা করার বিধান করতে পারে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 21
সঠিক উত্তর: C
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ঐকান্তিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?
A. ১১ অনুচ্ছেদ
B. ১৭ অনুচ্ছেদ
C. ১৭ অনুচ্ছেদ
D. ২৭ অনুচ্ছেদ
Explanation:
ঐকান্তিক ও বাধ্যতামূলক শিক্ষা: ১৭ নং অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশে প্রতিটি শিশু মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার রাখে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 22
সঠিক উত্তর: D
বাংলাদেশের একমাত্র কোন সাংবিধানিক পদের অধিকারীকে শপথ গ্রহণ করতে হয় না?
A. রাষ্ট্রপতি
B. প্রধান বিচারপতি
C. প্রধান নির্বাচন কমিশনার
D. অ্যাটর্নি জেনারেল
Explanation:
অ্যাটর্নি জেনারেলের পদটি সাংবিধানিক পদ হলেও এদের শপথ গ্রহণ করতে হয় না। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি দায়িত্ব পালনের পর তিনি রাষ্ট্রপতির বরাবরে যোগদানপত্র দাখিল দিয়ে দায়িত্ব পালন শুরু করেন আসীন হন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 23
সঠিক উত্তর: C
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনপ্রণয়ন-পদ্ধতি বর্ণিত হয়েছে?
A. ৭০ অনুচ্ছেদ
B. ৯৫ অনুচ্ছেদ
C. ৮০ অনুচ্ছেদ
D. ৭২ অনুচ্ছেদ
Explanation:
সংসদ কর্তৃক গৃহীত বিল: সংবিধানের ৮০ নং অনুচ্ছেদ: আইনপ্রণয়ন-পদ্ধতি। এই অনুচ্ছেদে অনুমোদিত বিলের রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা আইনে পরিণত হওয়ার প্রক্রিয়া বর্ণিত হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 24
সঠিক উত্তর: D
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
A. ৪৮ অনুচ্ছেদ
B. ১০১ অনুচ্ছেদ
C. ৯৬ অনুচ্ছেদ
D. ৯৫ অনুচ্ছেদ
Explanation:
প্রধান বিচারপতি নিয়োগ: সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের চেয়ে প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 25
সঠিক উত্তর: A
Which Article of the Constitution of Bangladesh empowers the President to promulgate an Ordinance when Parliament is not in session?
A. Article 93
B. Article 48
C. Article 56
D. Article 141
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ (Ordinance) জারি করতে পারেন। ৯৩(১) সংসদ ভাঙ্গা অবস্থায় অথবা উভয় অধিবেশনকাল ব্যতীত কোন সময়ে রাষ্ট্রপতির নিকট এমন পরিস্থিতি বিরাজ করছে বলে সন্তুষ্ট হলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 26
সঠিক উত্তর: A
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান রয়েছে?
A. অনুচ্ছেদ ৫১
B. অনুচ্ছেদ ৫২
C. অনুচ্ছেদ ৫৩
D. অনুচ্ছেদ ৫৪
Explanation:
সংবিধানের ৫১নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান রয়েছে। অনুচ্ছেদ ৫১: এই সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্রপতির স্বীয় ক্ষমতা প্রয়োগ বা কর্তব্য পালনের ক্ষেত্রে গৃহীত ব্যক্তিগত কোনো কার্যের জন্য কোনো আদালতের নিকট দায়ী থাকবেন না। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 27
সঠিক উত্তর: C
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কোনটি?
A. পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা
B. সুযোগের সমতা নিশ্চিতকরণ
C. জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ
D. ঐতিহাসিক ও বাধ্যতামূলক শিক্ষা
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদ: জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃতিত্ব রক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের বিকাশের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 28
সঠিক উত্তর: B
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
A. জাতীয় সংসদ
B. সুপ্রিম কোর্ট
C. আইন ও বিচার মন্ত্রণালয়
D. রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সংবিধানের অভিভাবক হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত। সংবিধানের বাণী, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কোনো আইন বা কার্যকলাপ যদি সংবিধানবিরোধী হয় তাহলে তা আদালতে যাচাই করার ক্ষমতা রাখে সুপ্রিম কোর্ট। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 29
সঠিক উত্তর: D
অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন?
A. প্রধানমন্ত্রী
B. প্রধান বিচারপতি
C. স্পিকার
D. রাষ্ট্রপতি
Explanation:
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং নিয়োগ পাওয়ার পর তিনি রাষ্ট্রপতির বরাবরে যোগদানপত্র দাখিল দিয়ে দায়িত্ব পালন শুরু করেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 30
সঠিক উত্তর: C
জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে কত সদস্যের উপস্থিতিতে?
A. ১০ জন
B. ৪৫ জন
C. ৬০ জন
D. ৭৫ জন
Explanation:
কোরাম: বাংলাদেশের সংবিধানের ৭৫নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে। সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 31
সঠিক উত্তর: B
বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগে নিচের কোনটি রয়েছে?
A. বিচার বিভাগ
B. নির্বাচন
C. নির্বাহী বিভাগ
D. কর্ম কমিশন
Explanation:
সংবিধানের সপ্তম ভাগে নির্বাচনের কথা উল্লেখ রয়েছে। সপ্তম ভাগে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ: অনুচ্ছেদ-১১৮: নির্বাচন কমিশনের দায়িত্ব। অনুচ্ছেদ-১১৯: নির্বাচন কমিশনের দায়িত্ব। অনুচ্ছেদ-১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা। অনুচ্ছেদ-১২২: ভোটার-তালিকা মাধ্যমে ভোটের যোগ্যতা। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 32
সঠিক উত্তর: D
জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
A. স্পীকার
B. প্রধানমন্ত্রী
C. নির্বাচন কমিশনার
D. রাষ্ট্রপতি
Explanation:
সংসদ অধিবেশন: ৭২ (১) নং অনুচ্ছেদে, সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন, স্থগিত ও ভঙ্গ করার সময় স্থান নির্ধারণ করেন। (১) এই সংবিধানে (১) নম্বর বিধানাবলী সাপেক্ষে সংসদ-সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য নির্ধারিত দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 33
সঠিক উত্তর: C
সংবিধানের ৩৭নং অনুচ্ছেদের বিষয়বস্তু নিচের কোনটি?
A. আইনের দৃষ্টিতে সমতা
B. চলাফেরার স্বাধীনতা
C. সমাবেশের স্বাধীনতা
D. আইনের আশ্রয়-লাভ
Explanation:
৩৭ নং অনুচ্ছেদ: সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমাবেশ ও জনসাধারণের শোভাযাত্রা সহ সম্মেলনের অধিকারের নিশ্চয়তাবিধান করা হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 34
সঠিক উত্তর: D
জাতীয় সংসদে কোনো বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট হলে স্পিকার যে ভোট দেন, তাকে কী বলে?
A. একক ভোট
B. ভেটো ভোট
C. সাংসদীয় ভোট
D. কাস্টিং ভোট
Explanation:
কাস্টিং ভোট (Casting Vote): জাতীয় সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের হা এবং না ভোটের সংখ্যা সমান হয়ে গেলে অচলাবস্থা নিরসনে স্পিকার নিজের ভোট দিয়ে সেই সমতা ভাঙেন, একে কাস্টিং ভোট বলে। এটি সংবিধানের ৭৫(১) নং অনুচ্ছেদে উল্লিখিত রয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 35
সঠিক উত্তর: C
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন?
A. ৪৩ নং
B. ৪৬ নং
C. ৪৯ নং
D. ৫৩ নং
Explanation:
ক্ষমা প্রদর্শনের অধিকার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন। এই অনুচ্ছেদ অনুযায়ী কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল দণ্ড, দণ্ডাদেশ ও দণ্ড খারিজ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 36
সঠিক উত্তর: A
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার?
A. জাতীয় সংসদ
B. সুপ্রিম কোর্ট
C. রাষ্ট্রপতি
D. প্রধানমন্ত্রী
Explanation:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করার ক্ষমতা জাতীয় সংসদের। সংসদ (আইন দ্বারা) সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের প্রণীত আইনের সাপেক্ষে জাতীয় সংসদ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 37
সঠিক উত্তর: D
'Doctrine of Double Jeopardy' সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
A. অনুচ্ছেদ ১৯
B. অনুচ্ছেদ ২১
C. অনুচ্ছেদ ৩৩
D. অনুচ্ছেদ ৩৫
Explanation:
সংবিধানের ৩৫(১) অনুচ্ছেদ বলে, "একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারী সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না।" এই ধারাণাকে আইনের ভাষায় 'Doctrine of Double Jeopardy' বলা হয়। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 38
সঠিক উত্তর: C
বাংলাদেশ সংবিধানের কোন তফসিলে শপথের বিধান রয়েছে?
A. প্রথম তফসিল
B. চতুর্থ তফসিল
C. তৃতীয় তফসিল
D. দ্বিতীয় তফসিল
Explanation:
বাংলাদেশের সংবিধানের শপথ ও ঘোষণা: বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তৃতীয় তফসিলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের শপথ ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছে। তৃতীয় তফসিলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ, স্পিকার, সংসদ সদস্য এবং বিচারকসহ মোট ৯টি পদের শপথের কথা উল্লেখ আছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 39
সঠিক উত্তর: C
সংবিধানের কোন অনুচ্ছেদে বিচারকদের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?
A. অনুচ্ছেদ ১১
B. অনুচ্ছেদ ৬৪
C. অনুচ্ছেদ ৯৪
D. অনুচ্ছেদ ১০৯
Explanation:
অনুচ্ছেদ ৬১: বিচার বিভাগ পৃথকীকরণ। রাষ্ট্রের নির্বাহী অঙ্গ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ ১১৬: (সহকারী আদালতসমূহের নিয়োগ ও শৃঙ্খলা) বিচার বিভাগীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের ও জেলা ম্যাজিস্ট্রেটদের (পোস্টিং ও বদলি) কর্তৃত্ব ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে। অনুচ্ছেদ ৯৪: 'সুপ্রিম কোর্ট' নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং এর প্রধান বিচারপতি বিচারকগণ বিচারকার্য পরিচালনায় স্বাধীন থাকবেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 40
সঠিক উত্তর: B
সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?
A. অনুচ্ছেদ ১০৭
B. অনুচ্ছেদ ১০৬
C. অনুচ্ছেদ ১০৪
D. অনুচ্ছেদ ১০৮
Explanation:
সংবিধানের ১০৬নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার সম্পর্কিত বিধান রয়েছে। অনুচ্ছেদ ১০৬: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এরূপ কোনো প্রশ্ন উদ্ভূত হইয়াছে বা হইবার সম্ভাবনা দেখা দিয়াছে যা জনগুরুত্বপূর্ণ, তাহা হইলে তিনি উক্ত প্রশ্নটি আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 41
সঠিক উত্তর: D
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'চিন্তা ও বিবেকের স্বাধীনতার' নিশ্চয়তা দেওয়া হয়েছে?
A. অনুচ্ছেদ ৩৬
B. অনুচ্ছেদ ৩৭
C. অনুচ্ছেদ ৩৮
D. অনুচ্ছেদ ৩৯
Explanation:
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৯-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা। অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা। অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 42
সঠিক উত্তর: B
সংসদ সদস্য হওয়ার নূন্যতম বয়স কত এবং এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
A. ১৮ বছর, অনুচ্ছেদ ৬৬
B. ২৫ বছর, অনুচ্ছেদ ৬৬
C. ৩০ বছর, অনুচ্ছেদ ৬৬
D. ২৫ বছর, অনুচ্ছেদ ৬৫
Explanation:
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৬(১) অনুযায়ী, জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে। অনুচ্ছেদ ৬৫ - সংসদের গঠন। অনুচ্ছেদ ৬৬ - সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 43
সঠিক উত্তর: A
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান' — এটি কোন অনুচ্ছেদের মূলকথা?
A. অনুচ্ছেদ ২৭
B. অনুচ্ছেদ ২৮
C. অনুচ্ছেদ ২৯
D. অনুচ্ছেদ ৩১
Explanation:
আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে রয়েছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 44
সঠিক উত্তর: C
সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
A. অনুচ্ছেদ ৪৬
B. অনুচ্ছেদ ৪৮(৩)
C. অনুচ্ছেদ ৯৫(১)
D. অনুচ্ছেদ ৪৪(১)
Explanation:
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১) অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 45
সঠিক উত্তর: D
সংবিধানের কত নং অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' এর উল্লেখ আছে?
A. অনুচ্ছেদ ৪
B. অনুচ্ছেদ ৫
C. অনুচ্ছেদ ৬
D. অনুচ্ছেদ ৭
Explanation:
সংবিধানের প্রথম ভাগ: অনুচ্ছেদ ১ - প্রজাতন্ত্র। অনুচ্ছেদ ২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। অনুচ্ছেদ ৩ - রাষ্ট্রভাষা। অনুচ্ছেদ ৪ - জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক। অনুচ্ছেদ ৭ - সংবিধানের প্রাধান্য। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 46
সঠিক উত্তর: C
সংসদ কর্তৃক গৃহীত বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হয়?
A. ৭ দিন
B. ৩০ দিন
C. ১৫ দিন
D. ১০ দিন
Explanation:
সংসদ কর্তৃক গৃহীত বিল: বাংলাদেশের সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে আইনপ্রণয়ন-পদ্ধতি। এই অনুচ্ছেদ অনুসারে, সংসদ কর্তৃক গৃহীত বিলে রাষ্ট্রপতিকে ১৫ দিনের মধ্যে সম্মতি দিবেন অথবা আপত্তিসহ বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাবেন। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 47
সঠিক উত্তর: A
বাংলাদেশের সংবিধানে কতজন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের বিষয় বর্ণিত হয়েছে?
A. ৫১ অনুচ্ছেদ
B. ৫১ অনুচ্ছেদ
C. ৫৩ অনুচ্ছেদ
D. ৫৪ অনুচ্ছেদ
Explanation:
সংবিধানের ৫১ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) বা অপসারণের বিস্তারিত বিধি বর্ণিত হয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 48
সঠিক উত্তর: B
সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী?
A. বাংলাদেশ প্রজাতন্ত্র
B. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
C. গণতান্ত্রিক বাংলাদেশ
D. ইসলামিক প্রজাতান্ত্রিক বাংলাদেশ
Explanation:
সংবিধানের অনুচ্ছেদ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, "বাংলাদেশ একটি একচ্ছত্র, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে।" তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।
প্রশ্ন 49
সঠিক উত্তর: A
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যের আসন কখন শূন্য হবে?
A. দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে
B. সংসদ অধিবেশনে পরপর ৩০ দিন অনুপস্থিত থাকলে
C. দলের ক্ষমতাসীন সভায় দলের বিপক্ষে মতামত প্রকাশ করলে
D. স্পিকারের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করলে
Explanation:
বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি: উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন—তাহলে তার সংসদের আসন শূন্য হয়ে যায়। তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান; আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় ওয়েবসাইট।