বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) অধীনে স্থায়ী রাজস্বখাতভুক্ত ও অস্থায়ীভাবে রাজস্বখাতে ১০ থেকে ২০ গ্রেডে মোট ৩০১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির আগে বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ায় নিয়োগে অষ্টম পে স্কেলের বেতন কাঠামো অনুসরণ করা হয়েছে। নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার (ফার্মাসিস্ট), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী, স্টোরকিপার-কাম-অফিস সহকারী, ভান্ডার রক্ষক, পরিসংখ্যান সহকারী, ইলেকট্রিশিয়ান, মেকানিক, বুলডোজার ড্রাইভার, গাড়িচালক, ট্রাক্টর ড্রাইভার, টিলার ড্রাইভার, পাওয়ার টিলার ড্রাইভার, পাম্প অপারেটর, পেইন্টার, ম্যাশন, প্লাম্বার, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, প্রিপেয়ারার, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সহকারী বাবুর্চি, রুম অ্যাটেনডেন্ট, হ্যামারম্যান, ট্রাক্টর মেট, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী। এসব পদের বেতন গ্রেডভেদে ৮,২৫০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট bari.teletalk.com.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২২ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
চা
Job Scholar
চাকরি খবরে ফিরে যান
📰 চাকরি বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি
Apply Start: -
Apply End: -