Job Scholar
চাকরি খবরে ফিরে যান

৪৮তম বিসিএসে বিএমডিসি সনদ না থাকায় ২৩ প্রার্থীর পরীক্ষা স্থগিত

Apply Start: - Apply End: -
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এ বিএমডিসি সনদ না থাকায় ২৩ প্রার্থীর পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে এখন বিএমডিসির চূড়ান্ত বা স্থায়ী সনদ জমা দিতে বলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার প্রার্থীকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিএমডিসির চূড়ান্ত/স্থায়ী ও হালনাগাদ সনদ পিএসসিতে জমা দিতে হবে।

এ ছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ তিন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে পিএসসি।

নতুন সূচি অনুযায়ী, তিন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।